শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৪, ০১:০২ পিএম
আপডেট : ১৮ আগস্ট ২০২৪, ০৫:১৬ পিএম
অনলাইন সংস্করণ

সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল শুরু

চালু হওয়ার আগে শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে অপেক্ষারত ট্রেন। ছবি : কালবেলা
চালু হওয়ার আগে শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে অপেক্ষারত ট্রেন। ছবি : কালবেলা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ট্রেন-ট্রাকের সংঘর্ষে দুই ঘণ্টা বন্ধ থাকার পর সারা দেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। রোববার (১৮ আগস্ট) সকালে আবারও সারা দেশের সঙ্গে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।

রেলওয়ে ও স্থানীয় সূত্রে জানা গেছে, মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে রেলক্রসিংয়ে রাস্তা পারাপারের সময় ট্রাক ও ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে সারা দেশের সঙ্গে সিলেটের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়। দুর্ঘটনাকবলিত ট্রাকটির ড্রাইভার ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে।

শনিবার (১৭ আগস্ট) রাতে শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের নিকটবর্তী রেলগেট/রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার সময় সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর উপবন এক্সপ্রেসের সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষ হয়। এ কারণে ট্রেনে থাকা যাত্রীদের অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হয়েছে। এ সময় রেলক্রসিংয়ে দায়িত্বরত গেটম্যান সেখানে উপস্থিত ছিলেন না এবং রেলক্রসিংয়ের গেট না ফেলার কারণে দুর্ঘটনা ঘটে বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের মাস্টার সাখাওয়াত হোসেন কালবেলাকে বলেন, উপবন এক্সপ্রেসের সঙ্গে ট্রাকের সংঘর্ষের পর রেল যোগাযোগ বন্ধ ছিল। দুর্ঘটনাকবলিত ট্রাকটিকে রেললাইন থেকে সরিয়ে দেওয়া হয়। এরপর প্রায় দুই ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। দুর্ঘটনার কারণে ঢাকা থেকে সিলেটগামী আন্তঃনগর উপবন এক্সপ্রেস সাতগাঁও রেলওয়ে স্টেশনে আটকা পড়ে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঘোষণা দিয়েও ইসলামী আন্দোলনের আমিরের আসন ছাড়েনি জামায়াত

সব রেকর্ড ভেঙে দেশে স্বর্ণের দামে ইতিহাস

দুই দেশ থেকে ফেরত এলো ৫৬০০ পোস্টাল ব্যালট

বাবা হতে চলেছেন সৌম্য সরকার

বাংলাদেশ খেলাফত মজলিসের আমিরের সম্মানে যে ২ আসন ছাড়ল ইসলামী আন্দোলন

শুধু পড়াশোনার চাপ নয়, শিশুদের আগ্রহের বিষয়টিতে উৎসাহ দেওয়া জরুরি

ফেব্রুয়ারির শুরুতেই যেভাবে মিলবে ৪ দিনের ছুটি

আমার কর্মীদের ভয়ভীতি দেওয়া হচ্ছে : মহিউদ্দিন আহমেদ

আলিফ হত্যা মামলা / নিজেকে নির্দোষ দাবি করলেন চিন্ময় ব্রহ্মচারী

আমির হামজার সকল ওয়াজ-মাহফিল স্থগিত ঘোষণা

১০

ভারতীয়দের ভিসামুক্ত ভ্রমণ সুবিধা প্রত্যাহার দুই দেশের

১১

পঞ্চগড়ে জাতীয় ছাত্রশক্তির ‘হ্যাঁ যাত্রা’ ক্যাম্পেইন

১২

শাকসু নির্বাচন নিয়ে উত্তাল শাবি

১৩

খড়িবাহী ট্রাকের চাপায় প্রাণ গেল মা-মেয়ের

১৪

দেশে প্রথম বেস আইসোলেশন প্রযুক্তিতে ফায়ার সার্ভিস ভবন নির্মাণ করছে গণপূর্ত

১৫

সাইড দিতে গিয়ে ট্রাকের নিচে মোটরসাইকেল, মা-মেয়ে নিহত

১৬

নির্বাচনকালীন সহিংসতা রোধে মাজআসের গোলটেবিল আলোচনা সভা

১৭

একই গ্রুপে ভারত-পাকিস্তান, বাংলাদেশের সঙ্গে কারা?

১৮

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল পাকিস্তান, ব্যাপক ক্ষয়ক্ষতি

১৯

যে দুর্গম এলাকায় র‌্যাবের ওপর হামলা করে সন্ত্রাসীরা

২০
X