খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ : ২০ আগস্ট ২০২৪, ০৫:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

টানা বর্ষণে খাগড়াছড়ি ও মাটিরাঙ্গার নির্মাঞ্চল প্লাবিত

টানা ভারি বর্ষণে আবারও খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত। ছবি : কালবেলা
টানা ভারি বর্ষণে আবারও খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত। ছবি : কালবেলা

মাত্র ১৫ দিনের মাথায় টানা ভারি বর্ষণে আবারও খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে পানিবন্দি হয়ে পড়েছে শতাধিক পরিবার। খাগড়াছড়ির সদরের পাশাপাশি এবার পাহাড়ি ঢলে প্লাবিত হয়েছে মাটিরাঙ্গার তাইন্দংয়েরর বাজারপাড়া, ডিপিপাড়ায় ও বাজার পাড়া। এতে গৃহবন্দি হয়ে পড়েছে অধিবাসীরা। প্রায় সপ্তাহ ধরে টানা ভারি বর্ষণ ও পাহাড়ি ঢলে চেঙ্গী ও মাইনি নদীর পানি বৃদ্ধি পাওয়ায় আবারও পানিবন্দি হয়ে পড়েছে সাধারণ মানুষ।

মঙ্গলবার (২০ আগস্ট) ভোর থেকে খাগড়াছড়ি সদরের মুসলিমপাড়া, মেহেদীবাগ, কালাডেবা, গঞ্জপাড়া, ঠাকুরছড়াসহ চেঙ্গী ও মাইনি নদীর পাড়ের নিম্নাঞ্চলের বসতবাড়িতে পানি ঢুকে পড়েছে। এ নিয়ে গেল দুই মাসের ব্যবধানে তিনবার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় দুর্ভোগে পড়েছেন শহরতলী ও পৌর এলাকার নদী ও ছড়ার পাড়ে বসবাসকারী লোকজন।

ভারি বর্ষণ অব্যাহত থাকায় দিঘিনালার মাইনি নদীর পানি বৃদ্ধি পাওয়ায় দিঘিনালার মেরুং ও কবাখালীর নদী পাড়ের কৃষি জমিতে পানি ওঠতে শুরু করেছে। চেঙ্গী-মাইনি নদী ও ছড়ার পাড়ে বসবাসকারী লোকজন আতঙ্কে দিন পাড় করছে। ভারী বর্ষণ অব্যাহত থাকায় পাহাড়ধসের ঝুঁকি রয়েছে।

এছাড়াও সদরের পাশাপাশি পাহাড়ি ঢলে প্লাবিত হয়েছে মাটিরাঙ্গার তাইন্দং ও তবলছড়ির নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় দুর্ভোগে পড়েছেন তাইন্দংয়ের মাঝপাড়া, বাজার পাড়া ও আচালং ডিপি পাড়ার অধিবাসীরা। ফেনী নদী ও ছড়ার পাড়ে বসবাসকারী লোকজন আতঙ্কে দিন পাড় করছে। ভারী বর্ষণ অব্যাহত থাকায় পাহাড় ধসের ঝুঁকিও বেড়েছে।

বিষয়টি নিশ্চিত করে স্থানীয় বাসিন্দা মো. আমির হোসেন বলেন, টানা বর্ষণ, পাহাড়ি ঢল ও ফেনী নদীর পানিতে তলিয়ে গেছে তাইন্দংয়ের তিন গ্রাম। এতে ডানাবর্তী হয়ে পড়েছে তাইন্দংয়ের কয়েকশ পরিবার।

মাটিরাঙ্গা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. ইশতিয়াক আহম্মেদ জানিয়েছেন, পানিবন্দি লোকদের উদ্ধার করে আশ্রয় কেন্দ্রে আনার উদ্যোগ নেওয়া হয়েছে এবং সতর্ক করার ব্যবস্থা নেওয়া হয়েছে।

ইতোমধ্যে খাগড়াছড়ির পানিবন্দি লোকজন এলাকার আশপাশে আশ্রয়কেন্দ্রগুলোতে আশ্রয় নিতে শুরু করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীমতী অনিমা রানী রাহার পরলোকগমন

আয়ারির জোড়া গোলে তিউনিশিয়াকে উড়িয়ে দিল সুইডেন

মেট্রোরেলের ৯ স্টেশন ও গুলশানে ফ্রেশ সুপার মার্ট চালু করল এমজিআই

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ৪ দেশ

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প

বিশ্বকাপে আর্জেন্টাইন সমর্থকদের মাঠে ঢুকতে না দেওয়ার অনুরোধ

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির কারণে ক্ষুব্ধ ইসরায়েলি ডানপন্থিরা

জয়পুরহাটে হাট-বাজারে মাছ ধরার চাঁই বিক্রির ধুম

যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্তে ১২ আরোহীর মৃত্যু

১০

পার্থকে সভাপতি করে আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন

১১

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে কমেছে তেলের দাম

১২

শীর্ষে ওঠার লড়াইয়ে তিউনিশিয়ার বিপক্ষে এগিয়ে সুইডেন

১৩

পুষ্টিগুণে ভরপুর দেশি ফল ডেউয়া

১৪

শেষ মুহূর্তে গোল, জয় দিয়েই আফ্রিকান চ্যাম্পিয়নদের বিশ্বকাপ মিশন শুরু

১৫

যে দলগুলোর সঙ্গে সবচেয়ে বেশি গোল খেয়েছে আর্জেন্টিনা

১৬

আরব সাগরে আটকে পড়া ১৪ ভারতীয় নাবিককে উদ্ধার করল যুক্তরাষ্ট্র

১৭

নতুন ইউনিয়ন পেল শিবগঞ্জ উপজেলা

১৮

এইচএসসি ২০২৬ / নকলমুক্ত পরীক্ষা নিশ্চিতে কেন্দ্রে চলবে কড়া নজরদারি

১৯

অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল শিক্ষিকার

২০
X