বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি
প্রকাশ : ২০ আগস্ট ২০২৪, ০৬:২৩ পিএম
অনলাইন সংস্করণ

বিশ্বনাথে আওয়ামী লীগ নেতা হত্যার বিচার দাবিতে মানববন্ধন

বিশ্বনাথে আওয়ামী লীগ নেতা ও ব্যবসায়ী মনিরুজ্জামান লিলু হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচার দাবিতে মঙ্গলবার মানববন্ধন করেন উপজেলার সর্বস্তরের মানুষ। ছবি : কালবেলা
বিশ্বনাথে আওয়ামী লীগ নেতা ও ব্যবসায়ী মনিরুজ্জামান লিলু হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচার দাবিতে মঙ্গলবার মানববন্ধন করেন উপজেলার সর্বস্তরের মানুষ। ছবি : কালবেলা

সিলেটের বিশ্বনাথে আওয়ামী লীগ নেতা ও ব্যবসায়ী মনিরুজ্জামান লিলু হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন করেছেন উপজেলার সর্বস্তরের মানুষ।

মঙ্গলবার (২০ আগস্ট) দুপুর ১২টায় উপজেলার রামপাশা ইউনিয়নের বৈরাগীবাজারে মানববন্ধনের আয়োজন করেন স্থানীয় বণিক সমিতি।

নিহতের নওধার গ্রামসহ কয়েকটি গ্রামের বাসিন্দা ও স্থানীয় সব স্কুল, মাদ্রাসার শিক্ষার্থীরাও নিজ নিজ ব্যানার নিয়ে মানববন্ধনে অংশ নেন। মানববন্ধনে নিহত পিতার ছবি বুকে নিয়ে হত্যাকারীদের বিচার ও খুনিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান মাদ্রাসা পড়ুয়া তিন শিশু সন্তান সালমান (১৩), উসমান (১১) ও আরমান (১০)।

বৈরাগী বাজার বণিক সমিতির সভাপতি মনোহর আলী মনুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোশারফ হোসেন এবং জাপানেতা ফিরোজ আলীর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন রামপাশা ইউপি চেয়ারম্যান ফকির ইমাম উদ্দিন, স্থানীয় শিক্ষানুরাগী অরবিন্দু দাস, ফখর উদ্দিন মাস্টার, আনিসুজ্জামান খান, আব্দুর রশিদ ইউসুফ, ইউপি সদস্য আয়াজ আলী, আফিজ আলী, গোলাম হোসেন, স্থানীয় ব্যবসায়ী শরিফ উদ্দিন মাস্টার, হাফিজ ছাদ উদ্দিন মাস্টার, আজাদ নুর, আলিম উদ্দিন মাস্টার, ইসলাম উদ্দিন, আব্দুল গণি, আবুল কাহার, সৈয়দ লোকমান হোসেন, সৈয়দ আশরাফ ও আমিনুর রহমান।

প্রসঙ্গত, গত ১৪ আগস্ট রাতে এশার নামাজ শেষে বাড়ি ফেরার পথে নিজ বাড়ির রাস্তায় অজ্ঞাত সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে খুন হন মনিরুজ্জামান লিলু (৪৪)। এ ঘটনায় ১৬ আগস্ট অজ্ঞাতনামা আসামি করে নিহতের স্ত্রী তাছলিমা বেগম বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন (মামলা নং-০৯)।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘পুলিশ আর কারও লাঠিয়াল বাহিনী হবে না’

তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকটে নরসিংদীর জনজীবন বিপর্যস্ত

হরমুজ প্রণালি পরিচালনা নিয়ে ইরানকে নতুন প্রস্তাব দিল ওমান

সাপ কি মরার পরেও কামড়াতে পারে? যা বলছেন বিশেষজ্ঞরা

সাকিব আল হাসানকে টপকে পরীমনির নতুন রেকর্ড

জিওব্যাগেও মিলছে না সুরক্ষা, পায়রার ভাঙনে বিলীন হচ্ছে মির্জাগঞ্জ

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা / রাষ্ট্রপতি পদে থাকার আগে-পরে অভিযোগ থাকলে আইনি ব্যবস্থা

গাজায় নিহতের সংখ্যা বেড়ে ৭৩,৩৩৩

দেশে ৫ ধরনের ক্যানসার বাড়ছে, কারণ কী?

ককটেল বিস্ফোরণে উড়ে গেল প্রবাসীর বাড়ির সেপটিক ট্যাংক

১০

জনগণের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু: তথ্যমন্ত্রী

১১

ঘুমের মধ্যে হঠাৎ উপর থেকে পড়ে যাওয়ার অনুভূতি হয় কেন?

১২

যুক্তরাষ্ট্রকে সরাসরি আলোচনার প্রস্তাব দেওয়ার খবর প্রত্যাখ্যান করল ইরান

১৩

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

১৪

আঁচল-অমির ‘আতা গাছে তোতা পাখি’

১৫

সেই ফিলিস্তিনি কিশোরীকে ধন্যবাদ জানালেন স্পেনের প্রধানমন্ত্রী

১৬

সেনাপ্রধানের সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

১৭

পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকে গুরুত্ব দিতে হবে: এমপি মান্নান

১৮

দুশ্চিন্তা দূর করার সহজ ৫ আমল

১৯

দক্ষিণ আফ্রিকায় আগুনে প্রাণ গেল ৬ বাংলাদেশির

২০
X