মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২
জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশ : ৩১ জুলাই ২০২৩, ০১:৫৭ এএম
অনলাইন সংস্করণ

মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

জয়পুরহাটে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) সদস্যরা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করেছেন। জয়পুরহাট সদর থানা পুলিশ আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠিয়েছে।

গ্রেপ্তারকৃত আসামি সদর উপজেলার পশ্চিম পারুলিয়া গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে মো. জাফর হোসেন ওরফে জাফু। এ মামলার ফাঁসির দণ্ডপ্রাপ্ত অন্য দুই আসামি এখনো পলাতক। তারা হলেন জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার তেলিহার গ্রামের লুৎফর রহমান ও পারুলিয়া গ্রামের আমিনুল ইসলাম।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ১৭ ডিসেম্বর রাতে পারুলিয়ে গ্রামে মজিবর রহমানের বাড়ির শয়নকক্ষে প্রবেশ করে বৃদ্ধ মজিবর রহমানকে ছুরিকাঘাতে হত্যা করে ৫০ হাজার টাকা লুট করে নিয়ে যায় ডাকাতরা। নিহতের ছেলে আব্দুর রাজ্জাক বাদী হয়ে সদর থানায় মামলা করেন।

এ বছরের ১৯ জুন দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে মামলার তিন আসামিকে ফাঁসির রশিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের রায় দেন বিচারক। সেইসঙ্গে প্রত্যেক আসামিকে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়। জয়পুরহাট অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. আব্বাস উদ্দীন এ রায় দেন।

গত শুক্রবার রাতে জয়পুরহাট সদর উপজেলার পুরানাপৈল এলাকা থেকে র্যারের একটি দল জাফর হোসেনকে গ্রেপ্তার করে। জয়পুরহাট র্যাব-৫-এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার রফিকুল ইসলাম জাফর হোসেনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জয়-পরাজয়ের ঊর্ধ্বে জনগণের অধিকার : ইশরাক

ঝুট ও ফোমের গুদামে ভয়াবহ আগুন

বিজয়ের ইতিহাসে মানুষের শক্তি, প্রকৌশলীর ভূমিকা ও জাতীয়তাবাদী চেতনা

৫৩ বছর পরও স্বীকৃতি নেই, শহীদ কন্যার পাশে ডিসি

পদোন্নতি দিতে সুপারসিড করা হয় ৫ কর্মকর্তাকে / মধ্যরাতে আদেশে কমিশনার হলেন ৮ শুল্ক কর্মকর্তা

হাদিকে গুলি : ফয়সাল করিমের এক সহযোগী গ্রেপ্তার

মহান বিজয় দিবস আজ

মোহাম্মদপুর প্রেস ক্লাবের আত্মপ্রকাশ : সভাপতি মহিব্বুল্লাহ, সম্পাদক শান্তনু বিশ্বাস

অনেক রাতে বের হতো, আসতো ভোরে: ফয়সালের স্ত্রী

পুলিশের বিশেষ অভিযানে যুবলীগের দুই নেতা গ্রেপ্তার

১০

নির্বাচনী প্রচারণা নিয়ে নেতাকর্মীদের সুখবর দিলেন তারেক রহমান

১১

৪ নেতাকে সুখবর দিল বিএনপি

১২

ঘরে বসেই প্রতিমাসে আয় দেড় লাখ রিয়াদ-শাকিলা দম্পতির

১৩

অফিসে মারামারি করা সেই ২ শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা 

১৪

ঝুঁকি নিয়ে চলছে ২৩ বিদ্যালয়ে পাঠদান, আতঙ্কে শিক্ষার্থী-অভিভাবক

১৫

আন্দোলনে ছাত্র-জনতা হত্যা মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

১৬

হাদিকে নিয়ে সিইসির সেই বক্তব্যের ব্যাখ্যা দিল নির্বাচন কমিশন

১৭

এনসিপির প্রার্থী ও বৈষম্যবিরোধী নেতাদের নিরাপত্তা দেওয়ার নির্দেশ সিএমপির

১৮

ইরাসমাস আন্তর্জাতিক ক্রেডিট মোবিলিটিতে যুক্ত হওয়ার যোগ্যতা পেল কুবি

১৯

জাতীয় দিবসেও ফুল ব্যবসায়ীদের মুখে হতাশা

২০
X