দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৪, ০৫:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

ফেনীতে আশ্রয়কেন্দ্রে শিশুর জন্ম

গ্রাফিক্স : কালবেলা।
গ্রাফিক্স : কালবেলা।

বন্যার পানিতে ভাসছে পুরো ফেনী জেলা। বিপদে রয়েছে হাজারো মানুষ। ঘরবাড়ি ছেড়ে তারা আশ্রয় নিয়েছেন উপজেলার বিভিন্ন আশ্রয়কেন্দ্রে। এর মধ্যে দাগনভূঞা আতাতুর্ক সরকারি মডেল হাই স্কুলের আশ্রয়কেন্দ্রের এক আশ্রয়প্রার্থীর ছেলে সন্তানের জন্ম হয়।

খবর শুনে উপহার নিয়ে সদ্যজাত শিশুটিকে দেখতে আতাতুর্ক সরকারি মডেল হাই স্কুলে ছুটে যান দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা নিবেদিতা চাকমা।

আশ্রয়কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আতাতুর্ক স্কুলের শিক্ষক মোহাম্মদ শাহীন বলেন, রাত ১০টায় একজন এসে জানালো, ১৫ নম্বর কক্ষে এক সন্তানসম্ভাবা নারীর ব্যথা উঠেছে। তখন আমি খোঁজ নিয়ে বন্যা দুর্গতদের জন্য গঠিত মেডিকেল টিমকে কল দিলাম। তিনি বলেন, চিকিৎসক সবকিছু শুনে একটা ঔষধ সাজেস্ট করলেন। ওষধ কিনে এনে খাইয়ে চিকিৎকের পরামর্শ অনুযায়ী চলতে বললাম। পরে ইউএনওকে ঘটনাটি জানালে সরকারি হাসপাতালে প্রেরণ করেন। পরেরদিন বেলা ১১টায় ছেলে সন্তানের জন্ম হয়।

দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিবেদিতা চাকমা কালবেলাকে বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত হয়ে মানুষ আশ্রয়কেন্দ্রে অবস্থান নিয়েছে। তাদের মধ্যে সন্তানসম্ভবা এক নারীও রয়েছেন। ওই প্রসূতি সন্তানের জন্ম দেন। এটা অনেকগুলো খারাপ খবরের মাঝে আনন্দের খবর।

তিনি আরও বলেন, মা ও শিশুটির শারীরিক অবস্থা ভালো আছে। শিশুটির জন্য বালিশ, কম্বল, জামাকাপড় সবই কিনে দেওয়া হয়েছে।

কালবেলা/এসআই/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে ফেরা প্রসঙ্গে সাকিব / অনেকে ‘ভয় পায়’, এই কারণেই সুযোগটা হচ্ছে না

সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতি নির্বাচনের দাবি ইসলামী আন্দোলনের

আসছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব দেশ থেকে

এনসিপির গাড়িবহরে হামলা, সার্কিট হাউসে আশ্রয় নিয়েছিলেন সারজিস

ভারতে ফোনে কথা বলায় ব্যাঘাত, ৩ বছরের ছেলেকে শ্বাসরোধে হত্যা

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

১০

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

১১

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

১২

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

১৩

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

১৪

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে নতুন নীতিমালা

১৫

২০২৬ সালের প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের ২৬ শতাংশ প্রবৃদ্ধি

১৬

এক অগ্নিকাণ্ডেই ভেঙে গেল ৬ পরিবারের স্বপ্ন

১৭

কওমি মাদ্রাসার বিরুদ্ধে অপপ্রচার চলছে, অভিযোগ হেফাজতের

১৮

স্কুলছাত্র সোহান হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড

১৯

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে কোষাধ্যক্ষ পদে শেখ রফিকুল ইসলামের যোগদান

২০
X