ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ : ২৬ আগস্ট ২০২৪, ০৪:২৮ পিএম
অনলাইন সংস্করণ

স্বাধীন দেশে আর কোনো গুম-খুন হবে না : সালাউদ্দিন 

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ আন্দোলনে নিহত শহীদ পলাশের কবরে পুষ্পস্তবক অর্পণ করে। ছবি : কালবেলা
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ আন্দোলনে নিহত শহীদ পলাশের কবরে পুষ্পস্তবক অর্পণ করে। ছবি : কালবেলা

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, নতুন করে স্বাধীন করা দেশে আর কোনো গুম-খুন হবে না। আর কোনো মায়ের বুক খালি হতে দিব না। নতুন করে ছাত্র-জনতার বিপ্লবের মধ্য দিয়ে যে স্বাধীনতা অর্জিত হয়েছে তাকে রক্ষা করার দায়িত্ব আমাদের।

সোমবার (২৬ আগস্ট) দুপুরে ভূঞাপুর বাসস্ট্যান্ড চত্বরে উপজেলা বিএনপি আয়োজিত পথসভায় এ কথা বলেন।

তিনি বলেন, দেশে আর কোনো স্বৈরশাসকের উৎপত্তি হতে দেওয়া হবে না। এতে যদি আমাদের সারাজীবন আন্দোলন করতে হয় করে যাব। দেশের সব গোয়েন্দা সংস্থাকে অনুরোধ করব দেশে কোনো আয়নাঘর তৈরি হতে দেবেন না।

সালাউদ্দিন আহমেদ উপস্থিত জনতার উদ্দেশ্য করে বলেন, দেশে যারা গণহত্যা চালিয়েছে তাদের দেশের মাটিতে আর কোনো রাজনীতি করার অধিকার আছে? ফ্যাসিবাদের বিদেশি বন্ধু দিয়ে একেক দিন একেক অংশ ঘেরাও করছে। এদের প্রতিহত করতে রাজপথেই থাকতে হবে।

পথসভায় ভূঞাপুর থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট গোলাম মোস্তফার সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, কেন্দ্রীয় কমিটির সদস্য নাসিরুদ্দিন আহমেদ, টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামান শাহিন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল ভূঞাপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান তালুকদার সেলু প্রমুখ।

এর আগে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত ভূঞাপুরের ঘাটান্দী গ্রামে শহীদ পলাশের বাড়ি যান এবং তার কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ করেন। পলাশ থানা যুবদলের সদস্য ছিলেন। তিনি গত ২৯ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলনে ঢাকার মিরপুরের ১০ নম্বর গোল চত্বরে হেলিকপ্টার থেকে ছোড়া গুলিতে নিহত হন।

কালবেলা/এসআই/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্লাস্টিকের বোতল থেকে পানি খেলে কি ক্যানসার হয়?

ঢাবিতে জোরাল হচ্ছে ‘নীল দল’ নিষিদ্ধের দাবি, যে কোনো সময় সিদ্ধান্ত

টাঙ্গাইলে গ্যাস লাইনে ফাটল, উত্তরবঙ্গে গ্যাস সরবরাহ বন্ধ

কাস্পিয়ান সাগরে জাহাজে হামলা সরাসরি ইরানের ওপর আঘাত: রাশিয়া

২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্তের নির্দেশ হাইকোর্টের

জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান পুলিশ সদর দপ্তরের

নিম্ন আদালতে জামিন পেয়ে আইভী বললেন  / ‘আল্লাহ আছেন, নির্দোষ হয়েও আজ আমি অপরাধী’

খালার বাসা থেকে ফেরার পথে কিশোরীকে জবাই করে হত্যা

গরু চোর সন্দেহে স্বামী-স্ত্রীকে মারধর

ভারমুক্ত হলেন আইসিটি সচিব মামুনুর রশীদ ভূঞা

১০

ধর্ষণের পর শিশু বর্ষা হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু

১১

পদ্মায় নৌকাডুবি, বাবা-ছেলে নিখোঁজ, উদ্ধার ৬

১২

জাপানে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, আহত ৫০

১৩

বিভিন্ন খাতে জাপানের সক্রিয় সহযোগিতা চান প্রধানমন্ত্রী

১৪

চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার বিএনপি নেতাকে শোকজ 

১৫

ব্রিফিংয়ে তথ্য উপদেষ্টা / জুলাই আন্দোলনে লুকিয়ে স্নাইপার গুলি করেছে, ব্যাপারগুলো এরকম না

১৬

ব্যবসায়ী ‌হত্যা ‌মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

১৭

মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিপ শিল্পে স্বনির্ভরতার পথে চীন

১৮

বেফাক ও হাইআতুল উলয়ায় সচেতন আলেম সমাজের ১২ প্রস্তাবনা

১৯

রাজধানীতে টিসিবির পণ্য কেনার সময় দেয়াল ধস, নিহত ২

২০
X