রাজশাহী ব্যুরো
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৪, ০৫:২০ পিএম
অনলাইন সংস্করণ

গোদাগাড়ীতে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নিহত মনিরুল ইসলাম ও মিলন হোসেন। ছবি : সংগৃহীত
নিহত মনিরুল ইসলাম ও মিলন হোসেন। ছবি : সংগৃহীত

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন।

বুধবার (২৮ আগস্ট) সকালে উপজেলার রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের ফায়ার সার্ভিস মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন গোদাগাড়ী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের শ্রীমন্তপুর গ্রামের তাজিমুল ইসলামে ছেলে অটোরিক্শার চালক মনিরুল ইসলাম (৪০) ও একই গ্রামের আব্দুল মান্নানের ছেলে মিলন হোসেন (৩৯)। মিলন অটোরিকশার যাত্রী ছিলেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানান, রিকশাটি মহিশালবাড়ির দিকে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা আর.আর ট্রাভেলস নামে যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় বাসের চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মিলনের মৃত্যু হয়। রিকশাচালক মনিরুলকে ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার করে স্থানীয় গোদাগাড়ী ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করে। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ বিষয়ে গোদাগাড়ী মডেল থানার ওসি আতাউর রহমান কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে জানান, বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত দুজনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ছাড়া, ঘাতক বাসচালককে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোরিয়ানদের হারিয়ে ইতিহাস গড়ল দক্ষিণ আফ্রিকা

বাংলাদেশ বিশ্বস্ত বন্ধু চীনের সঙ্গে কাজ করতে আগ্রহী: প্রধানমন্ত্রী

যে কারণে বাতিল হয়েছে ভিনিসিয়ুসের সেই ‘গোল’

ভেনেজুয়েলার পর শক্তিশালী ভূমিকম্পে কাঁপল জাপান

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ

প্রেম করে বিয়ে, সাবেক স্বামীর মেসেজে প্রাণ গেল গৃহবধূর

বিএনপি-চীনা কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক স্বাক্ষরিত

ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপ থেকে ভেসে আসছে মানুষের আর্তনাদ

কিংবদন্তি পেলে ও রিভালদোর এক অনন্য রেকর্ডে নাম লেখালেন নেইমার

ভেনেজুয়েলায় উদ্ধার সহায়তার প্রস্তাব এল সালভাদরের

১০

ভেনেজুয়েলায় ভূমিকম্পে ১০ হাজারের বেশি প্রাণহানির আশঙ্কা

১১

দুর্দান্ত জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল, নেইমারকে নিয়ে বড় বার্তা দিলেন আনচেলত্তি

১২

ভেনেজুয়েলায় পরপর শক্তিশালী ২ ভূমিকম্প, বহু ভবন ধস

১৩

১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১৪

গ্রুপসেরা হয়ে নকআউটে ব্রাজিল

১৫

৯৮১ দিন পর ব্রাজিলের জার্সিতে ফিরলেন নেইমার

১৬

টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে এবারের বিশ্বকাপ ব্রাজিলের

১৭

জোড়া গোলের লিড নিয়ে বিরতিতে ব্রাজিল

১৮

৫২ বছরের অপেক্ষার অবসান, মরক্কোর জালে হাইতির গোল

১৯

বন্য শিয়াল শিকার করে অনলাইনে মাংস বিক্রি

২০
X