শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৪, ১১:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

শিবচর আঞ্চলিক সড়কে গ্রামবাসীর বৃক্ষরোপণ

শিবচর আঞ্চলিক সড়কে বৃক্ষরোপণ করছে গ্রামবাসী। ছবি : কালবেলা
শিবচর আঞ্চলিক সড়কে বৃক্ষরোপণ করছে গ্রামবাসী। ছবি : কালবেলা

মাদারীপুরের শিবচরের উৎরাইল-শিবচর আঞ্চলিক সড়কের প্রায় এক কিলোমিটার অংশে বৃক্ষরোপণ শুরু করেছেন এলাকাবাসী। শনিবার (৭ সেপ্টেম্বর) সকালে উৎরাইল নয়াবাজার থেকে আড়িয়াল খাঁ নদের সেতু পর্যন্ত সংযোগ সড়কে গাছ লাগানো শুরু করেছে স্থানীয় যুবসমাজ। সড়কে কয়েকশ গাছ লাগানোর পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে।

গত এক সপ্তাহ ধরে ফান্ড সংগ্রহ, গাছ ক্রয় এবং রক্ষণাবেক্ষণের জন্য বেড়া তৈরিতে বাঁশ সংগ্রহ শেষে শনিবার সকাল থেকে বৃক্ষরোপণ শুরু করেন এই যুবকরা। গাছ লাগানোর মধ্য দিয়ে বৃক্ষরোপণ অভিযানের সূচনা করেন শিবচর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবু জাফর চৌধুরী।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলার উৎরাইল গ্রামের যুবক ও তরুণরা নিজেদের এলাকার উন্নয়নে ‘ইউনিটি অব উৎরাইল’ নামের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করে এলাকার সামাজিক উন্নয়নে পরস্পরের পাশে থাকার অঙ্গীকার নিয়ে কাজ শুরু করেছে। ইতোপূর্বে প্রবল বর্ষণে ভেঙে যাওয়া সড়ক মেরামতের পর সড়কের দুই পাশ দিয়ে গাছ লাগানো কার্যক্রম শুরু করেছে। গত কয়েকদিন ধরেই উপজেলার বিভিন্ন স্থান থেকে গাছ ক্রয় করেন তারা। বনজ ও ফলদ গাছ সংগ্রহ শেষে শনিবার থেকে গাছ লাগানো শুরু হয়েছে। একই সঙ্গে গাছ রক্ষণাবেক্ষণের জন্য বাঁশের বেড়াও তৈরি করা হচ্ছে। উৎরাইল এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এই প্রকল্প নানাভাবে সহযোগিতা করেছেন।

শিবচর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবু জাফর চৌধুরী বলেন, গ্রাম উন্নয়নে পরস্পরের পাশে থেকে ভালো কাজ করে যেতে হবে। এই এলাকার যুবক-তরুণদের এই উদ্যোগ প্রশংসনীয়। এখানে অসংখ্য গাছ লাগানো হচ্ছে। সড়কের দুই পাশে গাছ থাকলে ছায়া দেবে। মনোরম পরিবেশ হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমি রাজনীতি নয়, শিল্প সৃষ্টি করতে এসেছি : সিডনি সুইনি

ধানের শীষে ভোট দিয়ে কায়কোবাদকে নির্বাচিত করার আহ্বান

১২ ফেব্রুয়ারি দেশের ভবিষ্যৎ নির্ধারণ হবে : মিন্টু

আরও ৬ নেতাকে দুঃসংবাদ দিল বিএনপি

মেয়ের বিয়ে সম্পন্ন করলেন নাঈম-শাবনাজ

বন্ধ চট্টগ্রাম বন্দরের কার্যক্রম, মিটিং-মিছিলে সিএমপির কড়া নিষেধ

বড় পর্দায় আসতে চলেছে নাগিন

প্রেসিডেন্ট সুলতান মাহমুদ চৌধুরী মারা গেছেন

কৃষক দল নেতাকে পিটিয়ে হত্যা

সততা ও নিরপেক্ষতায় কোনো আপস নয় : ইসি সানাউল্লাহ

১০

সাবেক ছাত্রলীগ নেতা আজিমুল হত্যার রহস্য উদ্‌ঘাটন

১১

শাকিবের সঙ্গে ভালোবাসা দিবসের কোনো স্মৃতি নেই : অপু বিশ্বাস

১২

যমজ সন্তানের বাবা-মা হলেন রামচরণ-উপাসনা

১৩

একটা দল মিথ্যা বলে বিভ্রান্তি সৃষ্টি করছে : মির্জা ফখরুল 

১৪

ডিএনসিসির প্রশাসক এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা

১৫

তৃতীয় ধাপে অনার্স ভর্তি আবেদনের সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ্যালয়

১৬

ভোটে থাকছেন মোবাশ্বের আলম, তবে ঝুলে রইল নির্বাচনী ফলাফল 

১৭

রংপুরে যাচ্ছেন আসিফ-হাসনাত 

১৮

বিকাশ-নগদে লেনদেনে কড়াকড়ির সিদ্ধান্ত

১৯

অপরাজিত চ্যাম্পিয়ন হয়েই বিশ্বকাপে বাংলাদেশ

২০
X