কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৪, ০৪:১০ পিএম
আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৩০ এএম
অনলাইন সংস্করণ

বাসে পেট্রলবোমায় ৮ যাত্রী হত্যা, মুজিবুলসহ ১৩০ জনের বিরুদ্ধে মামলা

সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক। ছবি : কালবেলা
সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক। ছবি : কালবেলা

কুমিল্লায় সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক এবং চৌদ্দগ্রামের সাবেক মেয়র মিজানুর রহমানসহ ১৩০ নেতাকর্মীর নামে হত্যা মামলা হয়েছে। ২০১৫ সালের বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা হরতাল-অবরোধের সময় চৌদ্দগ্রামে যাত্রীবাহী বাসে পেট্রলবোমা মেরে ৮ যাত্রী হত্যার ঘটনায় এ মামলা হয়।

বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিচারক আবু বকর সিদ্দীকের আদালতে বাসের মালিক আবুল খায়ের মামলাটি করেন।

কালবেলাকে এ তথ্য নিশ্চিত করেছেন কুমিল্লা কোর্ট ইন্সপেক্টর মুজিবুল হক।

এর আগে এ ঘটনায় আওয়ামী লীগ সরকারের সময় জামায়াতের কেন্দ্রীয় নেতা ও চৌদ্দগ্রামের সাবেক এমপি ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরকে প্রধান আসামি এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, দলের কেন্দ্রীয় নেতা ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, রুহুল কবির রিজভী ও সালাহউদ্দিন আহমেদকে হুকুমের আসামি করা হয়।

তখন মামলায় ১১২ জনের নাম উল্লেখসহ ১৪২ জনকে আসামি করা হয়। মামলাটি বর্তমানে আদালতে চলমান।

কুমিল্লা কোর্ট ইন্সপেক্টর মুজিবুল হক কালবেলাকে বলেন, বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুর ১টার সময় কুমিল্লা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বাসের মালিক আবুল খায়ের মামলাটি করেন। সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক এবং চৌদ্দগ্রামের সাবেক মেয়র মিজানুর রহমানসহ ১৩০ নেতাকর্মীর নামে হত্যা মামলা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সততা ও নিরপেক্ষতায় কোনো আপস নয় : ইসি সানাউল্লাহ

সাবেক ছাত্রলীগ নেতা আজিমুল হত্যার রহস্য উদ্‌ঘাটন

শাকিবের সঙ্গে ভালোবাসা দিবসের কোনো স্মৃতি নেই : অপু বিশ্বাস

যমজ সন্তানের বাবা-মা হলেন রামচরণ-উপাসনা

একটা দল মিথ্যা বলে বিভ্রান্তি সৃষ্টি করছে : মির্জা ফখরুল 

তৃতীয় ধাপে অনার্স ভর্তি আবেদনের সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ্যালয়

ভোটে থাকছেন মোবাশ্বের আলম, তবে ঝুলে রইল নির্বাচনী ফলাফল 

রংপুরে যাচ্ছেন আসিফ-হাসনাত 

বিকাশ-নগদে লেনদেনে কড়াকড়ির সিদ্ধান্ত

অপরাজিত চ্যাম্পিয়ন হয়েই বিশ্বকাপে বাংলাদেশ

১০

ভোট আমরা দেবই, তা কেউ ঠেকাতে পারবে না : মির্জা ফখরুল

১১

ঋণখেলাপিদের জন্য পরবর্তী বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেব : হাসনাত

১২

ভূমিকম্পে কেঁপে উঠল ইরান

১৩

ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে : কাইয়ুম চৌধুরী

১৪

আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো মামলার রায় ৫ ফেব্রুয়ারি

১৫

ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়া-যুক্তরাষ্ট্রের আলোচনা

১৬

ছেলের হাতে প্রাণ গেল বাবার

১৭

ভারত-পাকিস্তানের আরেকটি লড়াই আজ

১৮

নারী ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন জামায়াত আমির

১৯

১৪ হাজার সাংবাদিকের ‘তথ্য ফাঁস’, ইসির ব্যাখ্যা

২০
X