শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৪, ১০:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার করতে হবে : মামুনুল হক

শরীয়তপুর পৌরসভা বালুর মাঠে গণসমাবেশে মাওলানা মামুনুল হক। ছবি : কালবেলা
শরীয়তপুর পৌরসভা বালুর মাঠে গণসমাবেশে মাওলানা মামুনুল হক। ছবি : কালবেলা

জাতিসংঘের মাধ্যমে বন্দি চুক্তির বিনিময়ে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর দাবি জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব আল্লামা মামুনুল হক।

বুধবার (১১ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে শরীয়তপুর পৌরসভা বালুর মাঠে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে দোয়া এবং নৈরাজ্যবিরোধী গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।

এ সময় মামুনুল হক বলেন, আমরা নতুন একটি বাংলাদেশ গড়তে চাই। যে বাংলাদেশে কোনো বিদেশি রাষ্ট্রের প্রভুত্ব, কোনো বৈষম্য থাকবে না। সেই বাংলাদেশে রাষ্ট্রের মানুষের ভোটাধিকার প্রয়োগের অধিকার থাকবে এবং মানুষ স্বাধীনভাবে তার মতপ্রকাশ করতে পারবে।

তিনি বলেন, আমাদের এই দেশ সম্প্রীতির ইতিহাস বহন করে। আমরা এই বন্ধন অটুট ও অবিচল রাখতে চাই। আওয়ামী লীগ সরকার সব সময় সংখ্যালঘুদের রাতের অন্ধকারে কালনাগীনি হয়ে ছোবল মারতো, আর দিনের আলোতে ওঝা হয়ে ঝাড়তো। এদেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতন চালাতো শেখ হাসিনার হেলমেট লীগ।

শেখ হাসিনা সম্পর্কে মামুনুল হক আরও বলেন, শেখ হাসিনা পঞ্চাশ বছর রাজনীতি করেছেন, তার ব্যক্তিগত প্রতিশোধ নেওয়ার জন্য। তার রাজনীতির মূল দর্শন ছিল বাংলাদেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করা। তবে এ বিষয়ে তিনি সফল হয়েছেন।

অনুষ্ঠানে বাংলাদেশ খেলাফত মজলিস শরীয়তপুর জেলা শাখার সভাপতি মাওলানা শাব্বির আহমদ উসমানীর সভাপতিত্ব করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন, যুগ্ম মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, মাওলানা মুফতি শরাফত হোসাইন, সাংগঠনিক সম্পাদক মাওলানা আবুল হাসানাত জালালী প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত আমিরের সেই টুইটার স্ট্যাটাস নিয়ে ঢাবি শিক্ষক মোনামির ইনবক্সে ‘ঝড়’

কিছুক্ষণ পরেই সংবাদ সম্মেলনে বসছে বিএনপি

গণঅধিকার পরিষদের শতাধিক নেতাকর্মীর পদত্যাগ

সোমবার যশোর যাচ্ছেন তারেক রহমান

সাতসকালে প্রাণ গেল ব্যাংক কর্মকর্তার

চির প্রতিদ্বন্দ্বীদের চেয়ে চার পয়েন্ট এগিয়ে গেল বার্সেলোনা

বিএনপি প্রার্থীর আপিল খারিজ, হাসনাতের প্রতিক্রিয়া

বেলুচিস্তানে ৯২ জন সন্দেহভাজন বিচ্ছিন্নতাবাদীকে হত্যা

যশোরে যৌথবাহিনীর অভিযানে অস্ত্র ও গ্রেনেড উদ্ধার

সংঘাতের চেয়ে আলোচনায় বসতেই বেশি আগ্রহী ইরান : ট্রাম্প

১০

আপিলও খারিজ, নির্বাচন করতে পারবেন না বিএনপির মঞ্জুরুল

১১

জেনে নিন আজ ভরিতে সোনার দাম কত

১২

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত

১৩

অন্যের জামিনের ঠিকানা ব্যবহার করে পালালেন হত্যা মামলার আসামি

১৪

ভলিবলের কামাল আর নেই

১৫

জামায়াত আমিরের ‘এক্স’ অ্যাকাউন্ট হ্যাক, থানায় জিডি

১৬

ঢাকায় কুয়াশা পড়া নিয়ে আবহাওয়ার পূর্বাভাস

১৭

এক মঞ্চে ১১ প্রার্থীর ইশতেহার ঘোষণা

১৮

হাসনাত আবদুল্লাহর পাশে বন্ধুরা, নির্বাচনী তহবিলে দিলেন ১৪ লাখ টাকা

১৯

মেষের অশান্তির দিনে প্রেমিকার সঙ্গে সুন্দর সময় কাটাবে বৃশ্চিক

২০
X