কালবেলা প্রতিবেদক, গাজীপুর
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৪, ১০:৫২ পিএম
অনলাইন সংস্করণ

গাজীপুরে বাসচাপায় পথচারী নিহত, বাসে আগুন

উত্তেজিত জনতার দেওয়া আগুনে জ্বলছে বাস। ছবি : কালবেলা
উত্তেজিত জনতার দেওয়া আগুনে জ্বলছে বাস। ছবি : কালবেলা

গাজীপুর সিটি করপোরেশনের বোর্ড বাজার এলাকায় বাসচাপায় এক নারী নিহতের জেরে উজান ভাটি পরিবহন নামের একটি বাসে আগুন দিয়েছে উত্তেজিত জনতা। এ ঘটনায় একজন আহত হয়েছেন।

সোমবার (২৩ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বোর্ড বাজার এলাকার লবঙ্গ রেস্টুরেন্টের সামনে এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয়রা জানান, সোমবার রাত সাড়ে ৯টার দিকে উজান ভাটি পরিবহনের একটি বাস গাজীপুর থেকে ঢাকার দিকে যাচ্ছিল। বাসটি বোর্ড বাজার পৌঁছলে এক নারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে ওই নারী নিহত হন ও অপর একজন আহত হন। স্থানীয়রা বাসটি আটক করে আগুন ধরিয়ে দেয়। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনার পর বাসের চালক ও সহকারী পালিয়ে গেছেন।

গাছা থানার ওসি (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, বাসচাপায় এক নারী নিহতের জেরে বাসে অগ্নিসংযোগ করা হয়েছে। এতে সড়কে সাময়িক যান চলাচল বিঘ্নিত হয়। বর্তমানে সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। দুর্ঘটনার পর বাসের চালক ও সহকারী পালিয়ে গেছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ থেকে বিদায় নিল আরও এক দেশ

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার প্রধান বিষয় ‘লেবানন ইস্যু’

নৃত্যাঞ্চলের ৩০০ শিল্পীর ভরতনাট্যম নৃত্যে মন্ত্রমুগ্ধ সন্ধ্যা

হুট করেই আংটিবদল, কাকে বিয়ে করছেন গায়ক শেখ সাদী?

ইলিয়াস আলী গুমের বর্ণনা তুলে ধরলেন সাক্ষী

বিশ্বকাপের ফুটবল বানানো দেশটিই কখনো ফুটবল খেলেনি!

১০০ জনকে নিয়োগ দেবে ডাম ফাউন্ডেশন, বেতন ৪১ হাজার টাকা

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

সেতু কর্তৃপক্ষের উদ্যোগে কর্মচারী প্রশিক্ষণ কর্মসূচির সমাপ্তি

মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী

১০

আদ্‌-দ্বীনের প্রতি গণস্বাস্থ্য কেন্দ্রের সংহতি, দ্রুত চালুর দাবি

১১

বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করল যেসব দল

১২

বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৩

‘একটাও সামনে আইবি না, একদম মাইরা ফেলামু’, ভাইরাল ভিডিওর তদন্ত শুরু

১৪

মান্ডায় ড্যাফোডিল ইন্সটিটিউট অব আইটির স্থায়ী ক্যাম্পাস

১৫

নারী কেলেঙ্কারির অভিযোগে ট্রাফিক সার্জেন্টকে প্রত্যাহার

১৬

জর্ডানে সন্ত্রাসবাদের দায়ে ৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর

১৭

কক্সবাজার বিমানবন্দরে ইয়াবাসহ নারী আটক

১৮

দুদকের মামলায় চার দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী 

১৯

যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের সময় জানাল ইরান

২০
X