ভোলা প্রতিনিধি
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৪, ০২:০০ পিএম
অনলাইন সংস্করণ

ভোলায় যৌথবাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্রসহ ৩ জলদস্যু আটক

ভোলায় অস্ত্রসহ আটক জলদস্যু। ছবি : কালবেলা
ভোলায় অস্ত্রসহ আটক জলদস্যু। ছবি : কালবেলা

ভোলায় যৌথবাহিনীর অভিযানে দুটি আগ্নেয়াস্ত্রসহ ৩ জলদস্যুকে আটক করা হয়েছে।

বুধবার (২৫ সেপ্টেম্বর) ভোরে জেলার দৌলতখান উপজেলার খায়ের হাট বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

বুধবার সকালে কোস্টগার্ড দক্ষিণ জোনের লেফটেন্যান্ট কমান্ডার (অপারেশন অফিসার) সালাউদ্দিন রশীদ তানভীর ভোলা দক্ষিণ জোনের বিসিজি বেইসে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।

আটক ৩ জলদস্যু হলেন- মো. আনোয়ার হোসেন, সোহেল আহমেদ এবং হাসান আলী। তাদের সবার বাড়ি দৌলতখানের খায়ের হাট বাজার এলাকায়।

প্রেস ব্রিফিংয়ে বলা হয়, আটক জলদস্যুরা পেশাদার ডাকাত। তারা বিগত কয়েক বছর ধরে ভোলার মেঘনা এবং তেঁতুলিয়া নদীতে ডাকাতি করে আসছে। এ ছাড়াও তাদের বিরুদ্ধে জোরপূর্বক জমি দখল এবং সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে চাঁদাবাজিরও অভিযোগ রয়েছে।

আটক করার সময় তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ২টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ২টি কার্তুজ, ১৫টি দেশীয় অস্ত্রসহ ১টি অবৈধ মোটরসাইকেল জব্দ করা হয়। জব্দ করা অস্ত্র ও আটকদের দৌলতখান থানায় হস্তান্তরের আইনি প্রক্রিয়া চলছে।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চুরির অভিযোগ, শাস্তি হিসেবে যুবককে পড়তে হলো ১শ রাকাত নামাজ

৭.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো, সুনামি সতর্কতা জারি

সকালের মধ্যে ৮ অঞ্চলে বৃষ্টির আভাস

গত চার বিশ্বকাপেই মিলেছে ভবিষ্যদ্বাণী, কপাল পুড়তে পারে আর্জেন্টিনার

খলিফা আল-থানির মৃত্যুতে অস্ট্রেলিয়ান মুসলিম কমিউনিটির শোক প্রকাশ

ফাইনালের আগে মেসিকে প্রশংসায় ভাসালেন শাকিরা

কোনো ট্রলারেরই নেই গভীর সমুদ্রের লাইসেন্স, তবুও বছরের পর বছর সাগরে যাত্রা

বিশ্ব ক্রীড়াঙ্গনে দুই টিনেজারের দাপট

বিএনপি সরকার দেশের গ্রামীণ জনপদের উন্নয়নে বিশ্বাসী: হুইপ দুলু

ফাইনাল ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

১০

কালবেলায় সংবাদ প্রকাশ: জিম্মিদশা থেকে মুক্তি পেলেন ২ শতাধিক উদ্যোক্তা

১১

ক্রিকেটের কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স আর নেই

১২

শেখ হাসিনা এত বাহাদুর হলে পালালেন কেন: প্রশ্ন রিজভীর 

১৩

তন্বীর রক্তমাখা ছবি নিয়ে ‘প্রোপাগান্ডা’ চলছে, দাবি সর্বমিত্র চাকমার

১৪

যাত্রাপথে বিড়ম্বনার শিকার আর্জেন্টিনা

১৫

চীনের নেতৃত্বে ২৯ দেশের নতুন ‘এআই জোট’

১৬

শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: জয়সোয়াল

১৭

৫০ বছর ইমামতির পর অবসর, ঘোড়ার গাড়িতে রাজকীয় বিদায়

১৮

মসজিদের ইমামকে ঘিরে বিরোধে ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের নামাজ আদায়

১৯

ডোপ কেলেঙ্কারিতে ৩ মাসের জন্য পাকিস্তানি ক্রিকেটারকে নিষিদ্ধ করল আইসিসি

২০
X