বেনাপোল (যশোর) প্রতিনিধি
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৪, ০৯:৫৭ পিএম
আপডেট : ১৫ অক্টোবর ২০২৪, ১০:১৭ পিএম
অনলাইন সংস্করণ

ভারত থেকে এলো ৫৯৩ টন কাঁচামরিচ

কাঁচামরিচ। ফাইল ছবি : কালবেলা
কাঁচামরিচ। ফাইল ছবি : কালবেলা

যশোরের বেনাপোল বন্দর দিয়ে গত দুদিনে ভারত থেকে ৫৯৩ টন কাঁচামরিচ আমদানি করা হয়েছে।

মঙ্গলবার (১৫ অক্টোবর) বিকেল পর্যন্ত ভারত থেকে এসেছে ১০ টন ৯৫৬ কেজি কাঁচামরিচ। গতকাল এসেছে ৫৮১ টন ৯৭০ কেজি। এ নিয়ে গত দুদিনে ৫৯৩ টন কাঁচামরিচ আমদানি হয়েছে।

বেনাপোল দিয়ে কাঁচামরিচ আমদানি হওয়ায় বন্দরের বিভিন্ন মহলে দেখা দিয়েছে স্বস্তির নিঃশ্বাস। বেশ কিছুদিন ধরেই দেশে কাঁচামরিচের দাম আকাশছোঁয়া। তাই চাহিদা অনুযায়ী জোগান ঠিক রাখতে মরিচ আমদানি করা হচ্ছে। সাধারণ মানুষের আশা, আমদানির ফলে এবার মরিচের দাম কমবে।

বর্তমানে বাজারে ৫০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে কাঁচামরিচ। দেশে অস্থিতিশীল বাজার যখন লাফিয়ে লাফিয়ে বাড়ছে সে মুহূর্তে মরিচের আমদানি করা হয়েছে। ভারতে দুর্গাপূজার কারণে বেনাপোল বন্দর বন্ধ ছিল গত পাঁচ দিন। সোমবার বন্দর খুলে যাওয়ায় একদিনেই ভারত থেকে এসেছে ৫৮২ টন মরিচ। গতকালই ৫০টি ট্রাকে আসা মরিচবোঝাই ট্রাকগুলো খালাস করে নিয়ে গেছে আমদানিকারকরা।

বেনাপোল কাস্টমস সূত্রে জানা গেছে, দেশের ২৮ আমদানিকারক সোমবার দুই কোটি ৩৪ লাখ টাকা মূল্যে ভারত থেকে কাঁচামরিচ আমদানি করেন। প্রতি টনের আমদানি মূল্য ৬০ হাজার টাকা। আমদানি শুল্ক প্রায় ৩৬ হাজার টাকা।

বেনাপোল চেকপোস্ট কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা মাসুদুর রহমান কালবেলাকে বলেন, মঙ্গলবার বিকেল ৫টা পর্যন্ত তিনটি ভারতীয় গাড়িতে প্রায় ১১ টন কাঁচামরিচ বেনাপোল বন্দরে প্রবেশ করেছে। শুল্ক কর পরিশোধ করে সন্ধ্যার আগেই মরিচবোঝাই গাড়ি বন্দর এলাকা ত্যাগ করবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্মি আইবিএতে উৎসবমুখর পরিবেশে ‘ক্লাব ডে-২০২৬’ অনুষ্ঠিত

দুধ দিয়ে গোসল করে প্রেম ছাড়ার শপথ দুই প্রবাসীর

‘এটি আমাদের দল নয়’—ইরানের বিশ্বকাপ ম্যাচ ঘিরে বিক্ষোভে উত্তাল লস অ্যাঞ্জেলেস

দুর্দান্ত গোলে ইরানের বিপক্ষে এগিয়ে গেল নিউজিল্যান্ড

অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া

অতিমানবীয় ৯ সেভ, নিশ্চিত হারের হাত থেকে উরুগুয়েকে বাঁচালেন আরাউহো

সব ধর্ষণই সমান অপরাধ, প্রতিটির বিচার নিশ্চিত করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

সৌদি আরবের বিপক্ষে সমতা ফেরাল উরুগুয়ে

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

১০

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

১১

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

১২

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

১৩

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

১৪

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

১৫

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

১৬

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

১৭

বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১৮

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১৯

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

২০
X