উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৪, ০৭:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

উখিয়ায় ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। ছবি : কালবেলা
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। ছবি : কালবেলা

কক্সবাজারের উখিয়ার বালুখালী পান বাজার এলাকায় অভিযান চালিয়ে ৩১ হাজার ৯০০ পিস ইয়াবাসহ এক রোহিঙ্গা মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৫ সদস্যরা।

মঙ্গলবার (১৫ অক্টোবর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী পান বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তার মাদক কারবারী কুতুপালং ক্যাম্প-২ ডব্লিউ রোহিঙ্গা ক্যাম্পের ডি ব্লকের বাসিন্দা মোহাম্মদ ইউসুফ (৪২)।

বুধবার (১৬ অক্টোবর) দুপুরে র‍্যাব-১৫ সিনিয়র সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) মো. কামরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বালুখালী পান বাজার এলাকায় জনৈক এক ব্যক্তির দোকানের সামনে কিছু ব্যক্তি বিক্রয়ের উদ্দেশ্যে মাদকদ্রব্যসহ অবস্থান করছে। র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে দৌড়ে পালানোর চেষ্টাকালে মোহাম্মদ ইউসুফ নামে একজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। তার ব্যক্তির দেহতল্লাশি করে তার হেফাজতে থাকা একটি শপিং ব্যাগ থেকে ৩১ হাজার ৯০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

কামরুজ্জামান বলেন, উদ্ধারকৃত ইয়াবাসহ গ্রেপ্তার মাদক কারবারির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থাগ্রহণের জন্য উখিয়া থানায় সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।

কালবেলা/এসওআর/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনগণের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু: তথ্যমন্ত্রী

ঘুমের মধ্যে হঠাৎ উপর থেকে পড়ে যাওয়ার অনুভূতি হয় কেন?

যুক্তরাষ্ট্রকে সরাসরি আলোচনার প্রস্তাব দেওয়ার খবর প্রত্যাখ্যান করল ইরান

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

আঁচল-অমির ‘আতা গাছে তোতা পাখি’

সেই ফিলিস্তিনি কিশোরীকে ধন্যবাদ জানালেন স্পেনের প্রধানমন্ত্রী

সেনাপ্রধানের সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকে গুরুত্ব দিতে হবে: এমপি মান্নান

দুশ্চিন্তা দূর করার সহজ ৫ আমল

দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে প্রাণ গেল ৬ বাংলাদেশির

১০

স্বপ্ন ভেঙে কফিনে ফিরল দুই ভাই, অশ্রুসিক্ত বিদায়ে দাফন 

১১

এনডিটিভির এক্সক্লুসিভ / সীমান্তে চীনের ১১ স্টেলথ যুদ্ধবিমান, ভারতের জবাব দিতে ঢের দেরি

১২

শিক্ষার মানোন্নয়নে নতুন মূল্যায়ন ব্যবস্থা চালু হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী

১৩

শামীম ওসমানের মামলায় পরবর্তী সাক্ষ্যগ্রহণ ১২ আগস্ট

১৪

মাভাবিপ্রবির নতুন প্রো-ভিসি অধ্যাপক মো. আনিসুর রহমান

১৫

রাবিতে সংঘর্ষের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন

১৬

কাঁচামরিচের ট্রিপল সেঞ্চুরি

১৭

১৭ বছর ধরে জুলাই অভ্যুত্থানের ভিত্তি তৈরি করেছে বিএনপি: এ্যানি

১৮

একই দিনে জেলেনস্কি ও নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে বসছেন ট্রাম্প

১৯

স্নিগ্ধার অভিযোগে নাম জড়ানো নিয়ে মুখ খুললেন জেবা তাকিয়া

২০
X