কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৪, ১০:০৭ পিএম
আপডেট : ০১ নভেম্বর ২০২৪, ১০:০৮ পিএম
অনলাইন সংস্করণ

খুনিরা কীভাবে পালিয়ে গেল জানতে চায় দেশবাসী : চরমোনাই পীর

বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (চরমোনাই পীর)। ছবি : সংগৃহীত
বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (চরমোনাই পীর)। ছবি : সংগৃহীত

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (চরমোনাই পীর) বলেছেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার পতনে আন্দোলনকারী ছাত্র-জনতার ওপর হামলাকারীদের বিচার করতে হবে। ছাত্র-জনতার গণবিপ্লবে যারা জঘন্যতম গণহত্যা চালিয়ে অসংখ্য মায়ের বুক খালি করেছে, চিরতরে পঙ্গু করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

খুনিরা কীভাবে পালিয়ে গেল দেশবাসী তা জানতে চায় উল্লেখ করে চরমোনাই পীর বলেন, টাকা লুটপাটকারী দুর্নীতিবাজদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। তাদের অবৈধ সম্পদ বাজেয়াপ্তসহ নির্বাচনে অযোগ্য ঘোষণা করতে হবে।

শুক্রবার (১ নভেম্বর) বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ নড়াইল জেলা শাখা আয়োজিত শহরের পুরাতন বাস টার্মিনাল চত্বরে অনুষ্ঠিত গণসমাবেশে এসব কথা বলেন রেজাউল করীম।

ইসলামী আন্দোলন বাংলাদেশ নড়াইল জেলা শাখার সভাপতি মুহাম্মদ খায়রুজ্জামানের সভাপতিত্বে গণসমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মহাসচিব অধ্যক্ষ ইউনুস আহম্মাদ, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক জান্নাতুল ইসলাম, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সভাপতি তাজুল ইসলাম প্রমুখ।

নড়াইল জেলা শাখার সেক্রেটারি ডা. এস এম নাসির উদ্দিন গণসমাবেশের সঞ্চালনা করেন।

বক্তারা বলেন, উন্নত ও শিক্ষিত জাতি গঠন করতে হবে। ছাত্র-জনতার গণবিপ্লবে সংঘটিত গণহত্যার বিচার; দুর্নীতিবাজদের গ্রেপ্তার, অবৈধ সম্পদ বাজেয়াপ্ত ও তাদেরকে নির্বাচনে অযোগ্য ঘোষণা অনতিবিলম্বে কার্যকর করার জোর দাবিও জানান তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১০

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১১

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১২

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৩

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

১৪

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

১৫

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

১৬

গণমাধ্যমে সত্যকে সত্য হিসেবেই তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর 

১৭

সিএমপির ৫ থানায় নতুন ওসি, ৮ পরিদর্শক বদলি

১৮

মাদারীপুরে দুপক্ষের তুমুল সংঘর্ষ, আহত ১০

১৯

হতাশায় গাঁজার নেশায় ঝুঁকছে ব্রাজিলের তরুণরা, বলছে গবেষণা

২০
X