রংপুর প্রতিনিধি
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৪, ০৮:০৮ পিএম
অনলাইন সংস্করণ

‘অন্তর্বর্তী সরকারকে রাষ্ট্রসংস্কার ও নির্বাচন নিয়ে একইসঙ্গে ভাবতে হবে’

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। ছবি : কালবেলা
গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। ছবি : কালবেলা

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ বিনির্মাণে যে জনআকাঙ্ক্ষা তৈরি হয়েছে সে আকাঙ্ক্ষাকে প্রাধান্য দিয়ে অন্তর্বর্তী সরকারকে রাষ্ট্রসংস্কার ও নির্বাচন একইসঙ্গে ভাবতে হবে। রাষ্ট্র সংস্কারের আগে নির্বাচন দিলে জনগণের ভাগ্যের কোনো পরিবর্তন হবে না।

শুক্রবার (৮ নভেম্বর) বিকেলে রংপুর জিলা স্কুল মাঠে গণঅধিকার পরিষদের বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নুর বলেন, রাজনৈতিক দলগুলোর সংখ্যানুপাতিক নির্বাচন, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ ও চার বছর মেয়াদি সংসদ সংস্কারের প্রস্তাবনা দিচ্ছে। সংখ্যানুপাতিক নির্বাচন রাজনীতিতে একটা ভারসাম্য আনবে। আগামীতে কোনো সরকারকে স্বৈরাচারী হওয়ার হাত থেকে রক্ষা করবে।

ডাকসুর সাবেক এই ভিপির দাবি, এখন ভোটের অধিকার, ন্যায় বিচার পাওয়ার আকাঙ্ক্ষা জেগেছে। কিন্তু গত ৫৩ বছর দেশে যে রাজনৈতিক সরকার ক্ষমতায় এসেছে তারা সবাই আইনশৃঙ্খলা বাহিনীকে দিয়ে নির্যাতন-নিপীড়ন ও গণবিরোধী অবস্থান নিয়েছে।

এর আগে জাতীয় পার্টির বিক্ষোভ কর্মসূচি প্রতিহতের ঘোষণা দিয়ে দলটির সঙ্গে বিবাদে জড়িয়েছে গণঅধিকার পরিষদ।

জাতীয় পার্টিকে উদ্দেশ্য করে নুর বলেন, জুলাই অভ্যুত্থানে ছাত্র জনতার রক্তাক্ত সংগ্রামের মধ্য দিয়ে আওয়ামী ফ্যাসিবাদের দুঃশাসনের অবসান হয়েছে। কিন্তু সারা দেশে আওয়ামী লীগের দোসর হিসেবে যারা ফ্যাসিবাদ কায়েম করেছে তাদের আস্ফালন থামেনি। রংপুরের মাটিতে গণ অধিকার পরিষদের নেতাদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য ও কটুক্তি করা হয়েছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

তিনি বলেন, রংপুরে আবু সাইদের রক্ত, ছাত্র-জনতার রক্তে ভেজা সারা দেশের মাটি এখনো শুকায়নি। এরই মধ্যে আওয়ামী লীগকে যারা পুনর্বাসনের চেষ্টা করবে, ছাত্র জনতাকে সঙ্গে নিয়ে তাদের রুখে দেওয়া হবে। আগামীর বাংলাদেশে ফ্যাসিবাদ ও তাদের দোসরদের কোনো জায়গা হবে না।

সাবেক এই ভিপি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে বলছি গণহত্যাকারী ও তাদের দোসরদের গ্রেপ্তার করে এই দেশের মানুষকে স্বস্তি প্রদান করুন। আপনারা যদি আইনগত ব্যবস্থা নিতে ব্যর্থ হন জনগণ কিন্তু আইন হাতে তুলে নেবে। কিন্তু আমরা আইন হাতে তুলে নিতে চাই না। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে পরিবর্তন এসেছে সেই পরিবর্তনকে স্থায়ী করতে আমরা অন্তর্বর্তী সরকারকে স্থিতিশীল করতে চাই, আইনশৃঙ্খলা বাহিনীকে সাহায্য করতে চাই।

তিনি বলেন, স্বাধীনতার ৫৩ বছরে তিস্তার যে দুঃখ, এই অঞ্চলের মানুষের যে ভোগান্তি কোনো সরকারই সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে এই অঞ্চলের মানুষের সমস্যা থেকে উত্তরন ঘটাতে পারেনি। এত দিনেও এখানে একটি ভালো চিকিৎসা প্রতিষ্ঠান নেই। রংপুরের ৪৭ শতাংশ মানুষ দরিদ্র হলেও কৃষিতে দেশের সবচেয়ে সম্ভাবনাময় জায়গা। রংপুরে উৎপাদিত ১০টি কৃষিপণ্য বিদেশে রপ্তানি হচ্ছে। তাই এখানকার কৃষি নীতিকে গুরুত্ব দিয়ে এই অঞ্চলের মানুষের জন্য প্রকল্প নেওয়া হলে গোটা বাংলাদেশ লাভবান হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘আইনের হাত পৌঁছাবে না’ এমন ধারণা ভেঙেছে দুদক: খালেদ রহীম

ঢাকা-১৫ আসনে সমস্যা একরাশ: সমাধানে একমঞ্চে সরকারি ও বিরোধীদল

৭ মিনিটেই ইংল্যান্ডের জালে গোল করে চমকে দিল কঙ্গো

জেল পুশ করা ১৩ লাখ টাকার বাগদা চিংড়ি ধ্বংস

বাংলাদেশে উগ্রবাদী শক্তির কোনো জায়গা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রেমে ব্যর্থ পলাশের একাকী জঙ্গলবাস

গৌরীপুরে শ্রমিক ইউনিয়নের সাবেক সহসভাপতিকে পিটিয়ে হত্যার অভিযোগ

বিএনপি মহাসচিবের সঙ্গে যুবদলের পদবঞ্চিত নেতাদের বৈঠক বৃহস্পতিবার 

গণমাধ্যম সমাজ পরিবর্তনের শক্তিশালী হাতিয়ার: সিসিক প্রশাসক

বিদায়ী অর্থবছরে রেমিট্যান্সে নতুন রেকর্ড, রিজার্ভেও স্বস্তি

১০

পারমাণবিক অস্ত্র নিয়ে ইরানের সঙ্গে ভালো আলোচনা চলছে: ট্রাম্প

১১

‘গণভোটের গণরায় বাস্তবায়নেই জনগণের প্রত্যাশা পূরণ হবে’

১২

ব্রিটিশ কাউন্সিলের ‘কালচারাল প্রটেকশন ফান্ড-২০২৬’ এর আবেদন শুরু

১৩

ফের এনএসইউর বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আজিজ আল কায়সার

১৪

এইচএসসি ও সমমান পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে জামায়াত আমিরের বিবৃতি

১৫

আর্জেন্টিনা কয় গোলে হারবে— যে ভবিষ্যদ্বাণী করলেন কেপ ভার্দের প্রেসিডেন্ট

১৬

হাবিপ্রবির ৬৬ শিক্ষার্থীকে বহিষ্কার

১৭

মাথায় গোলপোস্ট পড়ে প্রাণ গেল শিশুর

১৮

গাইবান্ধায় কলেজছাত্র রুমন হত্যা: আত্মগোপনে থাকা বাবা-ছেলে গ্রেপ্তার

১৯

ডিমের ন্যায্যমূল্য নিশ্চিতে বাজার মনিটরিংয়ের আশ্বাস প্রাণিসম্পদ কর্মকর্তাদের

২০
X