বগুড়া ব্যুরো
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৪, ০৬:১০ পিএম
অনলাইন সংস্করণ

বগুড়ায় আদালত চত্বরে ছাত্রলীগ নেতার ফাঁসির দাবিতে বিক্ষোভ

বগুড়ায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সহসভাপতি তৌহিদ আহম্মেদের ফাঁসির দাবিতে উত্তাল আদালত চত্বর। ছবি : কালবেলা
বগুড়ায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সহসভাপতি তৌহিদ আহম্মেদের ফাঁসির দাবিতে উত্তাল আদালত চত্বর। ছবি : কালবেলা

বগুড়ায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সহসভাপতি তৌহিদ আহম্মেদের ফাঁসির দাবিতে উত্তাল হয়ে উঠে আদালত চত্বর। শনিবার (৯ নভেম্বর) সন্ধ্যায় তাকে আদালতে নেওয়া হলে সেখানে ছাত্র-জনতা তার ফাঁসির দাবি জানিয়ে বিক্ষোভ করে। প্রায় চার ঘণ্টা পর রাত ৮টার দিকে সেনাবাহিনীর ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিলে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়।

গত ৫ আগস্ট গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে পলাতক বগুড়া জেলা ছাত্রলীগের সহসভাপতি তৌহিদ আহম্মেদকে শুক্রবার (৮ নভেম্বর) সন্ধ্যায় শিবগঞ্জ থেকে গ্রেপ্তার করে পুলিশ। শনিবার সন্ধ্যায় তাকে জুলাই-আগস্ট অভুত্থানের একাধিক হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে কড়া নিরাপত্তায় আদালতে নেওয়া হয়।

পরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আফসান ইলাহী কারাগারে পাঠানোর আদেশ দিলে পুলিশ তৌহিদকে আদালতের হাজত থানায় নেয়। এ সময় বিক্ষুব্ধ ছাত্র-জনতা হাজত খানার সামনে গিয়ে তৌহিদের বিচারের দাবিতে বিক্ষোভ শুরু করে। একপর্যায়ে অতিরিক্ত পুলিশ এসে সেখান থেকে তাদের সরিয়ে দেয়।

পরিস্থিতি বেগতিক দেখে আদালত চত্বরে নিরাপত্তা বাড়ানো হয়। সেনাবাহিনী ঘটনাস্থলে আসলে পুলিশ দ্রুত সময়ে তৌহিদকে প্রিজন ভ্যানে ওঠায়। এ সময় বিক্ষুব্ধ জনতা হামলার চেষ্টা করলে সেনাবাহিনী তাদের ছত্রভঙ্গ করে দেয়।

বগুড়া সদর থানা পুলিশের ওসি এসএম মঈনউদ্দিন বলেন, ছাত্রলীগ নেতার অতীত কর্মকাণ্ডের জন্য অনেকেই ক্ষিপ্ত ছিল। বিক্ষুব্ধদের সরিয়ে নিরাপদে তাকে কারাগারে পাঠানো হয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক আছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পের অনুরোধে ইরানে হামলা স্থগিত করেছে ইসরায়েল!

টেস্ট দলে কি জায়গা হারাচ্ছেন শাহীন আফ্রিদি?

সাড়ে ১৭ বিলিয়ন ডলারের রপ্তানি ঝুঁকিতে বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

ইরানের আকস্মিক হামলার পর ট্রাম্প-নেতানিয়াহুর ফোনালাপ

মেয়ের ফাঁসির রায়ে খুশি বাবা

নতুন শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে ৪ বিষয় : শিক্ষামন্ত্রী

দীর্ঘ বিরতির পর অভিনয়ে ফিরছেন বিন্দু

যুদ্ধ বা আলোচনা, কোনোটিই ছাড়েনি ইরান : পেজেশকিয়ান

বিএনপি-আ.লীগ সংঘর্ষ, ওসিসহ অর্ধশত আহত

গন্তব্য

১০

ইসরায়েলকে শিক্ষা দেওয়া হয়েছে, আপাতত হামলা বন্ধ : ইরান

১১

আফগানিস্তানকে ইনিংস ও ৩০০ রানে হারিয়ে ভারতের রেকর্ড জয়

১২

ইসরায়েলে হামলা বন্ধের ঘোষণা ইরানের, দিল কঠোর হুঁশিয়ারি

১৩

মুখস্থবিদ্যা নয় সৃজনশীল শিক্ষায় জোর দেওয়া হচ্ছে : মাউশি ডিজি

১৪

আইনজীবী বারে হামলা

১৫

নির্বাচনের একদিন পরই বিসিবি পরিচালকের পদত্যাগ

১৬

ভারতে আটক ৯১ বাংলাদেশি জেলে দেশে ফিরেছে, পরিবারের কাছে হস্তান্তর

১৭

কুমিল্লা বিমানবন্দর চালুর দাবি

১৮

এশিয়ার ‘সেরা গবেষক’ নির্বাচিত হয়েছিলেন দীপ্তিকে বিয়ে করা মুশতাক

১৯

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

২০
X