সিলেট ব্যুরো
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৪, ০৬:১৩ পিএম
আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৪, ০৮:১৮ পিএম
অনলাইন সংস্করণ

আ.লীগ নেতা মিসবাহকে অপহরণ করে নির্যাতন

আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ। ছবি : কালবেলা
আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ। ছবি : কালবেলা

আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজকে নিজ বাসার সামনে থেকে অপহরণ করে নির্যাতন করেছে দুর্বৃত্তরা। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করেছে পরিবার।

গত বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) মধ্যরাতে নগরের সুবিদবাজার এলাকা থেকে তাকে তুলে নিয়ে যায়। পরে রাত সাড়ে ৩টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে সাগরদিঘির পাড় এলাকা থেকে উদ্ধার করা হয়।

জানা গেছে, মিসবাহ উদ্দিন সিরাজ বৃহস্পতিবার রাতে একটি সিএনজিচালিত অটোরিকশায় করে বাসায় ফিরছিলেন। পথিমধ্যে রাত সাড়ে ১২টার দিকে কয়েকটি মোটরসাইকেলে করে দুর্বৃত্তরা তার অটোরিকশার গতিরোধ করে। এরপর অস্ত্রের মুখে তাকে অন্য একটি অটোরিকশা তুলে নিয়ে যায়। রাত সাড়ে ৩টার দিকে নগরীর সাগরদিঘিরপাড় এলাকার শ্মশান সংলগ্ন সড়কের পাশ থেকে তাকে উদ্ধার করা হয়।অপহরণের পর হাতে ও পায়ে কোপানোর চিহ্ন দেখা গেছে।

পরে নগরের সোবহানীঘাট আল হারামাইন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেন তিনি। শুক্রবার সকাল ১০টার দিকে একটি অ্যাম্বুলেন্সে চলে যান মিসবাহ উদ্দিন সিরাজ।

এ বিষয়ে জানতে তার পরিবারের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলেও কেউ ফোন রিসিভ করেননি।

আল হারামাইন হাসপাতালের ভাইস চেয়ারম্যান অলিউর রহমান কালবেলাকে বলেন, মিসবাহ সিরাজ গুরুতর আহত হয়ে আমাদের হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তিনি রাতে প্রাথমিক চিকিৎসা শেষে চলে গেছেন।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মো. সাইফুল ইসলাম কালবেলাকে বলেন, মিসবাহ উদ্দিন সিরাজের ওপর হামলা হয়েছে। কে বা কারা হামলা করেছে সেটা জানা যায়নি। তিনি আল হারামাইন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বলে শুনেছি। পরে তিনি একটি অ্যাম্বুলেন্সে করে চলে গেছেন। তবে কোথায় গেছেন জানা নেই।

তিনি আরও বলেন, এ ঘটনার পর তার পরিবারের সদস্যরা আমাদের সঙ্গে যোগাযোগ করেননি। পুরো বিষয়টি আমরা খতিয়ে দেখছি। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়ক ব্যারিকেড দিয়ে ডাকাতিরকালে গ্রেপ্তার ২

লিনেকারের রেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন হ্যারি কেইন

ইতালিতে তিন বাংলাদেশি খুন: বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

শহীদুল্লাহ হল কাণ্ডে প্রতিবাদী কর্মসূচির ডাক দিলেন ভিপি রাত্রী

বিএনপির অফিসে হামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

বিশ্বকাপে ক্লিনশিটের ‘ফিফটি’, ইতিহাসে প্রথম দল ব্রাজিল

বাছাইপর্ব ছাড়াই টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে বাংলাদেশ

রাজধানীতে চাঁদাবাজির অভিযোগে গণপিটুনি, যুবকের মৃত্যু

ভেনেজুয়েলার ভূমিকম্প / ধ্বংসস্তূপ থেকে ১৮ দিনের নবজাতক উদ্ধার

সাংবাদিকের ওপর ছাত্রদলের হামলা

১০

মৌলভীবাজার সীমান্তে পুশইনে মরিয়া বিএসএফ, প্রতিরোধে বিজিবি

১১

বিএনপির মিছিলে ছাত্রলীগের হামলা, আহত ১০

১২

তুরাগে ৭ লাশের গুজব রটনাকারীদের ধরতে সহযোগিতা চাইল জিএমপি

১৩

দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর

১৪

ইস্টার্ন ইউনিভার্সিটিতে সামার ট্রাইমিস্টার ২০২৬-এর নবীনবরণ অনুষ্ঠিত

১৫

রাজধানীতে সাবেক সংসদ সদস্য আটক

১৬

ইউনিকো হসপিটালে ন্যাশনাল ওয়ার্কশপ অন ক্রিটিক্যাল কেয়ার নার্সিং অনুষ্ঠিত

১৭

ঘরে এসির ভেতরে মিলল চারটি কালনাগিনী

১৮

‘আমি মাঠ ছাড়লেই নামবে নেইমার’

১৯

ইসরায়েলের আগামী নির্বাচনেই কি সমাপ্ত হচ্ছে ‘নেতানিয়াহু অধ্যায়’? 

২০
X