গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৪, ০৪:৪০ পিএম
আপডেট : ২১ ডিসেম্বর ২০২৪, ০৫:২২ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপি নেতার বাড়ি ভাঙচুর করলেন ছাত্রদল নেতা

অভিযুক্ত ছাত্রদল নেতা মো. আজিম ইসলাম। ছবি : সংগৃহীত
অভিযুক্ত ছাত্রদল নেতা মো. আজিম ইসলাম। ছবি : সংগৃহীত

রাজবাড়ীর গোয়ালন্দে বিএনপির এক নেতার বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে ছাত্রদল নেতার বিরুদ্ধে। এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানায় মামলা করেছেন ভুক্তভোগী বিএনপি নেতা।

শুক্রবার (২০ ডিসেম্বর) আনুমানিক রাত ১০টায় এ ঘটনা ঘটে।

অভিযুক্ত ছাত্রদল নেতার নাম মো. আজিম ইসলাম। তিনি গোয়ালন্দ পৌর ছাত্রদলের সভাপতি। আর ভুক্তভোগী বিএনপি নেতার নাম মো. আইয়ুব আলী খান। তিনি দৌলতদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক।

আইয়ুব আলী খানের স্ত্রী মোছা. হোসনারা বেগম বলেন, শুক্রবার রাতে ছাত্রদল নেতা আজিমসহ ১০-১২ জন আমাকে গেট খুলতে বলে। আমি গেট খুলতে অস্বীকার করলে, বিভিন্ন অজুহাতে বলে- জরুরি কথা আছে। কিছুক্ষণ পর দরজায় বারবার আঘাত করার পর দরজা খুলে দিলে কয়েকজন ঘরে ঢুকে আমাকে মারতে থাকে ও ঘরের ভেতরের সবকিছু ভাঙচুর করতে থাকে। তাদের হাতে দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র ছিল। এ সময় তারা আমার স্বামীর নাম ধরে গালাগাল করতে থাকে। পরে আমার স্বামীকে মেরে ফেলবে বলে হুমকি দিয়ে সবাই চলে যায়।

গোয়ালন্দ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. ইয়াহিয়া খান বলেন, পৌর ছাত্রদলের সভাপতি আজিম আমার বড় ভাইকে হত্যার উদ্দেশ্যে তার বাড়িতে গিয়েছিল। আমার বড় ভাইকে বাড়িতে না পেয়ে পরিবারের অন্য সদস্যদের মারধর করেছে ও বাড়িঘর ভাঙচুর করেছে। বাড়িতে থাকা নগদ এক লাখ টাকা ও তিন ভরি স্বর্ণ লুটপাট করেছে। এতদিন আমি ও আমার বড় ভাই বিএনপি করে অনেক হামলা-মামলার শিকার হয়েছি। এখন নিজ দলের লোক আমাদের হত্যা করার জন্য পরিকল্পনা করছে। আমি দ্রুত এই দুষ্কৃতকারীদের গ্রেপ্তারের দাবি করছি। তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক।

প্রতিবেশী মর্জিনা বেগম বলেন, রাতে কান্নাকাটির চিৎকার ও ভাঙচুরের শব্দ শুনে ঘুম ভেঙে যায়। গেট খুলতে দেখি দেশি-বিদেশি অস্ত্রসহ কয়েকজন দৌড়ে পালিয়ে যাচ্ছে।

অভিযুক্ত গোয়ালন্দ পৌর ছাত্রদল সভাপতি মো. আজিম ইসলাম বলেন, গতকাল রাতে সন্ধ্যার পর আইয়ুব আলী খানের সঙ্গে কথা হয়েছে। কথা শেষে আমি একটা ওয়াজ মাহফিলে চলে গেছি। পরে শুনলাম তার বাড়িতে হামলা হয়েছে। কে বা কারা করছে এ বিষয়টি আমি জানি না।

এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার ওসি মোহাম্মদ রাকিবুল ইসলাম কালবেলাকে বলেন, অভিযোগ পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা পেয়েছে। এ বিষয়ে একটি মামলা রুজু হয়েছে। মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ১৫

জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিল বাংলাদেশ ডেন্টাল পরিষদ

পশ্চিম তীরে একাধিক শহর ও গ্রামে ইসরায়েলি বাহিনীর অভিযান

খামেনির শেষ বিদায়ে ‘নিহত’ আহমাদিনেজাদ

সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী

ইরানে খামেনির জানাজায় নাসীরুদ্দীন পাটওয়ারীর খাবার বিতরণ

নাসা মেইনল্যান্ডের শ্রমিকদের বকেয়া বেতন-ভাতা পরিশোধের সিদ্ধান্ত

মাদকসহ যুবদল নেতা গ্রেপ্তার

‘প্রকৃতির একটা বিচার আছে’, যুক্তরাষ্ট্রকে বিদায় করে বেলজিয়ামের মিডফিল্ডার

ট্রাম্পের হুমকির জবাব দিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

১০

বেসরকারি প্রতিষ্ঠানে চাকরির সুযোগ, বেতন ৫০ হাজার টাকা

১১

এসএসসি পাসেই চাকরির সুযোগ, পাবেন বিভিন্ন সুবিধা

১২

মাদকের পক্ষে দলের নেতারা তদবির করলেই গ্রেপ্তার: খোকন

১৩

টানা বৃষ্টিতে ডুবল চট্টগ্রাম নগরী

১৪

অষ্টম শ্রেণি পাসেই চাকরির সুযোগ, বেতন ছাড়াও আছে বিভিন্ন সুবিধা

১৫

আর্জেন্টিনা-মিশর ম্যাচে ‘লাল কার্ড দেখানো’ ফ্রান্সের সেই রেফারি

১৬

এরদোয়ানকে অস্ত্র না দিতে ট্রাম্পকে অনুরোধ নেতানিয়াহুর

১৭

সোনারগাঁও হোটেলে চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

১৮

রাঙামাটিতে টানা বৃষ্টি, বাঘাইছড়িতে নিহত ১

১৯

ব্রাজিল, ফ্রান্স ও স্পেনকে নিয়ে মুখ খুললেন স্কালোনি

২০
X