বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩
বগুড়া ব্যুরো
প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৪, ০৫:০৩ পিএম
অনলাইন সংস্করণ

বগুড়ায় যুবককে কুপিয়ে ১০ লাখ টাকা ছিনতাই

গ্রাফিক্স : কালবেলা।
গ্রাফিক্স : কালবেলা।

বগুড়া শহরে দিনের বেলায় যুবককে ধারালো ছুরি দিয়ে কুপিয়ে ১০ লাখ টাকা নিয়ে গেছে ছিনতাইকারীরা। শনিবার (২১ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে শহরের কলোনি বটতলা এলাকায় ছিনতাইয়ের এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তির নাম তারেক (৪০)। তিনি শহরের মালগ্রাম চাপড়পাড়ার এলাকার আলী আজমের ছেলে এবং কলোনি এলাকায় মালিয়া এন্টারপ্রাইজের (যমুনা গ্যাসের ডিস্ট্রিবিউটর) ম্যানেজার হিসেবে কর্মরত।

স্থানীয়রা জানান, তারেক সকালে নিজ বাসা থেকে টাকার ব্যাগ নিয়ে যমুনা গ্যাস কোম্পানিতে জমা দেওয়ার উদ্দেশ্যে বের হলে অজ্ঞাত দুষ্কৃতকারীরা চাকু দিয়ে তাকে কুপিয়ে ১০ লাখ টাকা ছিনিয়ে নেয়। এ সময় তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে এলে দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়রা তারেককে গুরুতর আহত অবস্থায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যায়।

বগুড়া সদর থানার ওসি এসএম মঈন উদ্দীন কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, তারেক নামের এক ব্যক্তিকে কুপিয়ে তার কাছ থেকে টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার খবর আমরা পেয়েছি। থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহত ব্যবসায়ীর অবস্থা গুরুতর। পরিবার থেকে থানায় অভিযোগও পেয়েছি। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে।

এর আগে, শুক্রবার (২০ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে শহরের সরকারি আজিজুল হক কলেজের পেছনে জহুরুল নগর এলাকায় এক রিকশাচালককে ছুরিকাঘাত করে তার কাছে থাকা টাকা কেড়ে নিয়ে হাত-পা বেঁধে ডোবার ধারে ফেলে রাখে ছিনতাইকারীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদক রাখতে বাঁধা দেওয়ায় ৬ জনকে কুপিয়ে জখম, আটক ১

স্কুলছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদণ্ড

টেকসই ব্যাংকিং নিশ্চিতে ট্রেড ফাইন্যান্সের আধুনিকায়ন অপরিহার্য: বিআইবিএম

মানহীন-ঝুঁকিপূর্ণ খাদ্যপণ্য / ডিএসসিসির মামলায় ৪ প্রতিষ্ঠানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ক‌্যানসার আক্রান্ত শিক্ষক সাজু বাঁচতে চান

ক্ষতিগ্রস্ত মানুষের দ্বারে দ্বারে ত্রাণ পৌঁছে দেওয়া হবে: প্রতিমন্ত্রী

৯৬ বছরের ইতিহাসে যা কোন দল পারেনি এবার কি তাই করে দেখাবে স্পেন?

শান্তিরক্ষা মিশনে জ্ঞান ও উদ্ভাবনী পদ্ধতির ওপর বিনিয়োগ বৃদ্ধির আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

মেসিরা উঠলেই বদলে যাবে ফাইনালের রেফারি!

বান্দরবানে বন্যার্তদের পাশে বিজিবি

১০

ফিফা থেকে রেকর্ড ‘পুরস্কার’ পাচ্ছে মিশর

১১

বিদ্যুৎস্পৃষ্টে নিহত সেনা সার্জেন্ট সেলিমের লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

১২

শিশুর রহস্যজনক মৃত্যু, সন্দেহের তীর মা ও সৎ বাবার দিকে

১৩

নিষিদ্ধ সংগঠনের পোস্টার লাগানোর অভিযোগে মামলা, আসামি শতাধিক

১৪

এইচএসসিতে নকলের দায়ে ৭ পরীক্ষার্থী বহিষ্কার, ৫ শিক্ষককে অব্যাহতি

১৫

হলে ছাত্রদল নেতার সিট দখল ও মারধরের ঘটনায় তদন্ত কমিটি গঠন

১৬

টানা বর্ষণে পেকুয়ায় জনজীবন স্থবির, প্লাবিত অন্তত ২০ গ্রাম

১৭

বান্দরবানের সব পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা

১৮

চবিতে ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা

১৯

সালমান খানের নতুন লুক ভাইরাল, ভক্তদের উচ্ছ্বাস

২০
X