ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৩, ০৭:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

‘ভুল অস্ত্রোপচারের’ পর প্রসূতির মৃত্যুর অভিযোগ

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

ফরিদপুরের ভাঙ্গায় একটি বেসরকারি হাসপাতালে প্রসূতির ভুল অস্ত্রোপচারের অভিযোগ উঠেছে। অবস্থার অবনতি হলে ১০ ঘণ্টা পর ওই নারীকে সরকারি হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ওই নারীর নাম ফাহিমা বেগম (৩০)। তিনি ভাঙ্গা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের দিনমজুর হবি শেখের স্ত্রী।

শুক্রবার (১৮ আগস্ট) ভোরে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। আজই তাকে স্বামীর বাড়ির কবরস্থানে দাফন করা হয়।

স্বামী হবি শেখ বলেন, ‘বৃহস্পতিবার সন্ধ্যায় বেসরকারি হাসপাতাল ‘দেশ ক্লিনিক’-এ আমার স্ত্রীকে নিয়ে যাই। হাসপাতালটি থানা রোডের পাশেই অবস্থিত। চিকিৎসক জানান, সিজার (অস্ত্রোপচার) হবে ৮টা ৪৫ মিনিটে। সিজার করার পর ১০ মিনিটের মধ্যে নবজাতক ছেলেসন্তান ও স্ত্রীকে কেবিনে দিয়ে দেন। শেষ রাত থেকেই স্ত্রীর খিঁচুনি ওঠে। অবস্থার অবনতি হলে হাসপাতাল কর্তৃপক্ষ দ্রুত ফরিদপুরে নিতে বলে।’

তিনি আরও বলেন, ‘ফরিদপুরে নেওয়ার পথে আমার স্ত্রী মারা যান। এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে মীমাংসা করতে ছোট ভাইয়ের ওপর দায়িত্ব দিয়েছি। নবজাতক ভালো আছে।’

প্রসূতির ভাই আকাশ বলেন, ‘আমাদের বাড়ি ফরিদপুরে। আমার বোনকে ভুল চিকিৎসা দিয়ে মারা হয়েছে। আমি এর সুষ্ঠু বিচার চাই।’

এ বিষয়ে দেশ ক্লিনিকের মালিকপক্ষের একজন মামুন চোকদার বলেন, ‘আমাদের হাসপাতালে সিজার হয়েছে কিন্তু মারা গেছে ফরিদপুর হাসপাতালে। আমাদের সিজার ভালোভাবেই হয়েছিল। পরে অসুস্থ হলে ফরিদপুর নিয়ে গেলে সেখানেই তিনি মারা যান। প্রতিপক্ষরা আমাদের বিরুদ্ধে দোষ চাপাচ্ছে।’

তবে কোন চিকিৎসক প্রসূতির অস্ত্রোপচারে জড়িত ছিলেন তা জিজ্ঞাসা করলে তিনি জবাব দেননি।

ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রাণেশ চন্দ্র পন্ডিত বলেন, ‘ভুল চিকিৎসায় মৃত্যুর এমন একটি অভিযোগ শুনেছি। তদন্তের জন্য একটি কমিটি গঠন করা হবে। প্রমাণ পেলে ক্লিনিকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

এ বিষয়ে ভাঙ্গা থানার ওসি জিয়ারুল ইসলাম বলেন, ‘দেশ ক্লিনিকে একটি সিজার হওয়ার পর প্রসূতি মারা গেছেন বলে শুনেছি। তবে এখনো কেউ অভিযোগ দেননি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যবসায়ী ‌হত্যা ‌মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিপ শিল্পে স্বনির্ভরতার পথে চীন

বেফাক ও হাইআতুল উলয়ায় সচেতন আলেম সমাজের ১২ প্রস্তাবনা

রাজধানীতে টিসিবির পণ্য কেনার সময় দেয়াল ধস, নিহত ২

কমিউনিকেশনস পেশাজীবীদের জন্য হাতে-কলমে এআই প্রশিক্ষণ দিচ্ছে বিসিপিএস

মেয়ের আত্মহত্যার ৩ মাস পর পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম

শিশুর মতোই গাছের চারাকে লালন-পালন করতে হবে: তথ্যমন্ত্রী

ইসরায়েলি সেনা পাহারায় আল আকসা মসজিদে শতাধিক অবৈধ বসতি স্থাপনকারীর অনুপ্রবেশ

কর্ণফুলী টানেলের মেইনটেন্যান্স কাজের জন্য ট্রাফিক ডাইভারসন

১০

‘পুলিশ আর কারও লাঠিয়াল বাহিনী হবে না’

১১

তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকটে নরসিংদীর জনজীবন বিপর্যস্ত

১২

হরমুজ প্রণালি পরিচালনা নিয়ে ইরানকে নতুন প্রস্তাব দিল ওমান

১৩

সাপ কি মরার পরও কামড়াতে পারে? যা বলছেন বিশেষজ্ঞরা

১৪

সাকিব আল হাসানকে টপকে পরীমনির নতুন রেকর্ড

১৫

জিওব্যাগেও মিলছে না সুরক্ষা, পায়রার ভাঙনে বিলীন হচ্ছে মির্জাগঞ্জ

১৬

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা / রাষ্ট্রপতি পদে থাকার আগে-পরে অভিযোগ থাকলে আইনি ব্যবস্থা

১৭

গাজায় নিহতের সংখ্যা বেড়ে ৭৩,৩৩৩

১৮

দেশে ৫ ধরনের ক্যানসার বাড়ছে, কারণ কী?

১৯

ককটেল বিস্ফোরণে উড়ে গেল প্রবাসীর বাড়ির সেপটিক ট্যাংক

২০
X