রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

ছাত্রলীগ নেতা ‘সাকিব ভাই’কে বেধড়ক পিটুনি

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা সাকিব হোসেন। ছবি : সংগৃহীত
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা সাকিব হোসেন। ছবি : সংগৃহীত

লক্ষ্মীপুরের রামগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা সাকিব হোসেনকে বেধড়ক পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে ছাত্র-জনতা।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে রামগঞ্জ বাস টার্মিনাল এলাকা থেকে তাকে আটক করা হয়। তিনি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সদর উপজেলা সদস্য এবং লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের ভূঁইয়া বাড়ির সেলিম ভূঁইয়ার ছেলে।

তার নেতৃত্বে এলাকায় একটি কিশোর গ্যাং ছিল। ‘সাকিব ভাই’ হিসেবে পরিচিত ছিল সে। সাকিব হোসেন ৪ আগস্ট চার শিক্ষার্থী হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। শেখ হাসিনার পতনের পর আত্মগোপনে ছিল।

স্থানীয়রা জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সাকিব হোসেনের নেতৃত্বে জকসিন বাজার, জুগিরহাট ও ঝুমুর সিনেমা হল এলাকাসহ বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের ওপর হামলা ও নির্যাতন করা হয়েছিল। সবশেষ ৪ আগস্ট লক্ষ্মীপুর মাদাম ব্রিজ ও তমিজ মার্কেট এলাকায় শিক্ষার্থীদের ওপর হামলা ও এলোপাতাড়ি গুলি করা হয়। সেখানে চার শিক্ষার্থী নিহত হন।

রামগঞ্জ থানার ওসি মো. আবুল বাসার বলেন, সাকিব হোসেন নিষিদ্ধ ছাত্রলীগ নেতা। সে বৈষম্যবিরোধী চার শিক্ষার্থী হত্যা মামলার পলাতক আসামি। ওই মামলায় তাকে গ্রেপ্তার করে সদর থানায় পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৪ বছর বয়সী কিশোরী হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা

ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতিতে সম্মতি, ইরান চুক্তির আশা জোরালো

রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক শুনানি আজ

বিকাশে ভুল নম্বরে পাঠানো টাকা ফেরত আনতে গিয়ে প্রাণ গেল যুবকের

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

লাম্পি রোগে বাড়ছে গরুর মৃত্যু, ডিমলায় আতঙ্কে খামারিরা

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৮

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

কালবেলায় সংবাদ প্রকাশের পর বাঁকখালী নদী পরিদর্শনে ইউএনও

১০

ইউএনজিএর সভাপতি হিসেবে কী দায়িত্ব ও মর্যাদা পাবেন খলিলুর রহমান

১১

‘সম্পাদক পরিষদ’ গঠন হয় কীভাবে, জানালেন সাবেক এক সদস্য

১২

মির্জা ফখরুলকে সারজিসের প্রশ্ন

১৩

৩০ বছর পর দখলমুক্ত সরকারি রাস্তা

১৪

হাদি হত্যায় তার বড় ভাইয়ের সংশ্লিষ্টতা থাকতে পারে : ফারুক হাসান

১৫

সরকারকে ধন্যবাদ দিয়ে ‘সব নিরপরাধ মায়ের’ মুক্তি চাইলেন আইভী

১৬

ওসির নেতৃত্বে থানায় স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে রক্তাক্ত 

১৭

নিঃসঙ্গ মায়ের মৃত্যু ঘিরে ‘মিথ্যা তথ্য’ ছড়ানোর অভিযোগ ছেলের

১৮

রিজার্ভ আরও বাড়ল

১৯

মায়ানমারে পাচারের পথে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯

২০
X