ফরিদপুর জেলা প্রতিনিধি
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:১৭ এএম
আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:১৭ এএম
অনলাইন সংস্করণ

বরযাত্রীবাহী বাস খাদে পড়ার ঘটনায় নিহত ১ 

ফরিদপুরে বরযাত্রীবাহী বাস খাদে পড়ার ঘটনায় একজন নিহত হয়েছেন। ছবি : কালবেলা
ফরিদপুরে বরযাত্রীবাহী বাস খাদে পড়ার ঘটনায় একজন নিহত হয়েছেন। ছবি : কালবেলা

ফরিদপুরে বরযাত্রীবাহী বাস খাদে পড়ার ঘটনায় মুক্তি রানী দাস (৪৫) নামে এক নারী নিহত হয়েছেন। আহত অবস্থায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও ২৮ জন।

নিহত মুক্তি রানী রাজবাড়ী সদরের বিনোতপুর গ্রামের দিলু কুমার দাসের স্ত্রী। আহতদের নাম-পরিচয় এখনো জানা যায়নি। তবে তাদের সবার বাড়ি রাজবাড়ী বলে নিশ্চিত করেছে পুলিশ।

এর আগে, শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের নগরকান্দা উপজেলার ভবুকদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ফায়ারসার্ভিস ও পুলিশ সূত্রে জানা যায়, ৫০ জন যাত্রী নিয়ে এম এম পরিবহনের বরযাত্রীবাহী বাসটি (রাজবাড়ী-ব-১১-০০১৯) বরিশালের গৌরনদী থেকে বিয়ে সম্পন্ন করে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার বিনোতপুর ফিরছিল। ফেরার পথে ভবুকদিয়া বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে উল্টে যায়।

নগরকান্দা ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার নিরঞ্জন কুমার মণ্ডল কালবেলাকে জানান, বাস দুর্ঘটনা রাত ১০টায় ঘটে। ১ ঘণ্টা যাবত বাসের হেল্পার বাসের মধ্যে আটকে ছিলেন। পরে তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ মামুন বলেন, এ দুর্ঘটনায় একজন নিহতর খবর পেয়েছি। বাকি আহতদের ফরিদপুর মেডিকেল কলেজসহ স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। দীর্ঘ প্রচেষ্টার পরে দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করে ভাঙ্গা হাইওয়ে থানায় নেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপি সরকার সংবাদপত্রের অবাধ স্বাধীনতা নিশ্চিত করেছে : শাহে আলম

লেবাননে ৩১০ হিজবুল্লাহ লক্ষ্যবস্তুতে হামলার দাবি ইসরায়েলের

এয়ার ইন্ডিয়া ফ্লাইট ১৭১ দুর্ঘটনা / এক বছর পরও ন্যায়বিচারের অপেক্ষায় স্বজনরা

মাত্র তিন মাসেই নদীভাঙন রোধে কার্যকর উদ্যোগ : হুইপ অপু

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে পতন

একদিনের সফরে কক্সবাজার যাবেন প্রধানমন্ত্রী 

বিশাল লুটপাটের বাজেট : জামায়াত 

‘নভেম্বরেই রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট চালু করা সম্ভব’

রোগীদের খাবার পানির একমাত্র টিউবওয়েল অকেজো

‘তরুণ হৃদয়ে নজরুলের দ্রোহ ও মানবতার দীপশিখা জ্বালাতে হবে’

১০

‘হিল্লা বিয়ে’, ইসলামে এর বিধান কী?

১১

কবরে পাওয়া যায় ‘প্রাচীন নিদর্শন’, আত্মসাতের অভিযোগ

১২

বিজিবি-বিএসএফ সম্মেলনে সীমান্ত অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি

১৩

চীন আমাদের উন্নয়নে সহযোগিতা করবে : মির্জা ফখরুল

১৪

যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র-ইরানকে ‘সুযোগ কাজে লাগানোর’ আহ্বান মিসরের

১৫

সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন করবে আদ্-দ্বীন কর্তৃপক্ষ

১৬

দেশে ফিরেছেন কম্বোডিয়ার সাইবার স্ক্যাম থেকে উদ্ধার ৩৭ বাংলাদেশি 

১৭

৪১০ লিটার মদ তৈরির উপকরণসহ ব্রাজিল সমর্থক গ্রেপ্তার

১৮

ক্রসফায়ারে স্বামী নিহতের পর মাদক রাজ্যের রানী হন স্ত্রী

১৯

ফটিকছড়ি থানা জামায়াতের আমিরের মন্তব্য / ‘প্রচলিত সংবিধান মানলে মুজিব জাতির পিতা, হাসিনা প্রধানমন্ত্রী’

২০
X