কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:০৩ পিএম
আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

বান্দরবানে সেনা সহায়তায় বাড়ি ফিরেছেন কুকি চিনের তাণ্ডবে ঘরছাড়া গ্রামবাসী

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

দীর্ঘ ২৩ মাস পর সেনা সহায়তায় বান্দরবান জেলার থানচি উপজেলার বাকলাই পাড়ার গ্রাম ছাড়া ২৮টি পরিবারের মধ্যে ১৫টি পরিবারের ৮১ সদস্য তাদের নিজ বাড়িতে ফিরে এসেছেন।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) তারা নিজ নিজ বাড়িতে ফিরে আসেন। শনিবার (১৫ ফেব্রুয়ারি) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সফল যৌথ অভিযানে নিরাপত্তা পরিস্থিতি যথেষ্ট স্বাভাবিক হওয়ায় এলাকাবাসী নিজ পাড়ায় ফেরত আসতে শুরু করেছে। ইতোপূর্বে বান্দরবান জেলার রুমা, থানচি ও রোয়াংছড়ি এলাকায় কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট (বম পার্টি) নামক সন্ত্রাসী গোষ্ঠীর সশস্ত্র তৎপরতায় ২০২২ সালের মাঝামাঝি থেকে নিরাপত্তাহীনতার কারণে গ্রাম ছাড়তে বাধ্য হন অধিকাংশ অধিবাসী।

কুকি চীন সন্ত্রাসীদের অযাচিত চাঁদাবাজি, অন্যায় দাবি ও নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে জোরপূর্বক মানবঢাল হিসেবে ব্যবহৃত হওয়ার হাত থেকে রেহাই পেতে শিশুসহ পরিবার-পরিজন নিয়ে এতদিন এসব পরিবারের সদস্যরা দুর্গম পাহাড় ও জঙ্গলে ক্ষুধা ও আতঙ্কের মধ্যে দিন কাটিয়েছেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ফিরে আসা পরিবারগুলোর জন্য সেনাবাহিনীর পক্ষ থেকে মধ্যাহ্ন ভোজের আয়োজন করাসহ প্রয়োজনীয় রেশন সহায়তা প্রদান করা হয়। পাড়ার বাসিন্দাদের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সেনাবাহিনী একটি মেডিকেল ক্যাম্প পরিচালনা করে। এ ছাড়া এলাকার শিক্ষাব্যবস্থা পুনরুদ্ধারের উদ্দেশ্যে শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ এবং টিউশন ফি সুবিধা চালু করেছে সেনাবাহিনী।

পার্বত্য চট্টগ্রামে আঞ্চলিক সশস্ত্র সংগঠনগুলোর অত্যাচারে গ্রামছাড়া সব ভুক্তভোগী পরিবারকে নিজ ঘরে ফিরিয়ে আনতে এবং তাদের বেঁচে থাকার মৌলিক অধিকার নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনীর এই প্রয়াস অব্যাহত থাকবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোন বয়সে মানুষ সবচেয়ে সুখী থাকে? জানাল গবেষণা

জার্মানির সাড়ে ৭ কিলোমিটার পতাকা বানালেন কৃষক

বিশ্বকাপ শুরুর আগের দিন বিক্ষোভে উত্তাল মেক্সিকো

একে অপরের বিরুদ্ধে মামলা করে স্বামী-স্ত্রী দুজনই কারাগারে

চাঁপাইনবাবগঞ্জে তুমুল সংঘর্ষ, নিহত ১

 বিশ্বকাপের গান গাইলেন বিজয় মামুন

মারা গেলেন নাট্যশিল্পী আবুল হাসনাত প্রদীপ

পাকিস্তান সেনাবাহিনীর হেলিকপ্টার বিধ্বস্ত, সবাই নিহত

দুর্বৃত্তদের হামলায় কৃষক দল নেতা খুন

বিরোধী দলের এলাকাও উন্নয়নের বাইরে থাকবে না : প্রধানমন্ত্রী

১০

প্রিমিয়ারে টেইলর সুইফটের চমক,আলোচনায় 'টয় স্টোরি ৫'

১১

ক্রিমিয়ায় ঐতিহাসিক জাদুঘরে ইউক্রেনের ড্রোন হামলা

১২

প্রেমিকাকে ভিডিও কলে রেখে প্রাণ দিলেন রাবি শিক্ষার্থী

১৩

নিউইয়র্ক সিনেটে প্রথম ফিলিস্তিনি প্রতিনিধি হওয়ার দৌড়ে আবের কাওয়াস

১৪

র‍্যাঙ্কিংয়ে নাহিদ রানার বড় লাফ

১৫

খেলায় চরম বিশৃঙ্খলা, ৮ লাল কার্ড দেখল ব্রাজিল

১৬

ভবিষ্যৎ শান্তিরক্ষা মিশন হবে আধুনিক ও প্রযুক্তিনির্ভর : প্রধানমন্ত্রী

১৭

৫ বছরের মেগা কর্মপরিকল্পনা প্রণয়ন করছে সরকার : প্রধানমন্ত্রী

১৮

দুর্বৃত্তের হামলায় স্বেচ্ছাসেবক দল নেতাসহ আহত ২

১৯

শত্রুপক্ষের সঙ্গে সহযোগিতার অভিযোগে ৪৭ জনের সম্পদ জব্দ ইরানের

২০
X