আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি
প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০১:১৭ পিএম
অনলাইন সংস্করণ

আশাশুনিতে দলিল লেখকদের দিনব্যাপী কর্মশালা 

আশাশুনিতে দলিল লেখকদের প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষকরা। ছবি : কালবেলা
আশাশুনিতে দলিল লেখকদের প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষকরা। ছবি : কালবেলা

সাতক্ষীরার আশাশুনি সাব-রেজিস্ট্রার কার্যালয়ের অধীনে লাইসেন্স প্রাপ্ত দলিল লেখকদের কাজের দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করণের লক্ষ্যে দিনব্যাপী অভ্যন্তরীণ প্রশিক্ষণ কর্মশালা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৬ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় আশাশুনি সাব-রেজিস্ট্রার কার্যালয়ে এ প্রশিক্ষণে লাইসেন্স প্রাপ্ত ৪৪ জন দলিল লেখক অংশ গ্রহণ করেন।

প্রশিক্ষক হিসেবে কলারোয়া উপজেলার সাব-রেজিস্ট্রার মো. ইমরুল হাসান, শ্যামনগর উপজেলার সাব-রেজিস্ট্রার মো. জোবায়ের হোসেন, আশাশুনি উপজেলার সাব-রেজিস্ট্রার মিন্টু চক্রবর্তী প্রশিক্ষণ প্রদান করেন।

প্রশিক্ষণ কর্মশালায় রেজিষ্ট্রেশন আইন, ভূমি আইন, ভূমি হস্তান্তর আইন, আয়কর বিধিমালা, রেজিষ্ট্রেশন বিধিমালা, ভ্যাট সংক্রান্ত বিষয় নিয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।

আশাশুনি সাব-রেজিস্ট্রার কার্যালয়ের নকল নবীশ নির্মল কুমার সরকারের সঞ্চালনায় প্রশিক্ষণ কর্মশালায় অন্যান্যের মাঝে আশাশুনি সাব-রেজিস্ট্রার অফিসের হেডক্লার্ক মো. আকরাম হোসেন, মোহরার দীনেশ কুমার মল্লিক, গোলদার আব্দুস ছামাদ, রমেন চন্দ্র বৈদ্য, দলিল লেখকদের মধ্যে রাবিদ মাহমুদ চঞ্চল, জাহাঙ্গীর আলম, দীপংকর কুমার মন্ডল, সম ইসহাক, মোরশেদ মাহবুব লিপটন, আইয়ুব আলী, শামসুজ্জোহা, বরুণ মন্ডল, রনদা প্রসাদ মন্ডলসহ সব দলিল লেখক উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণ কর্মশালার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন দলিল লেখক আব্দুল হাই ও পবিত্র গীতা পাঠ করেন দলিল লেখক কৃষ্ণ পদ মন্ডল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্ট্রেলিয়ান ওপেন জিতে আলকারাজের নতুন ইতিহাস

জামায়াতে যোগ দিলেন গণঅধিকার পরিষদের শতাধিক নেতাকর্মী

রোজা শুরু কবে, জানালেন জ্যোতির্বিদরা

ঢাবি ভর্তি পরীক্ষায় প্রথম হওয়া অনন্য গাঙ্গুলীর মরদেহ উদ্ধার

তারেক রহমানই এ দেশের প্রধানমন্ত্রী হবেন : টুকু

ময়মনসিংহে হচ্ছে ৩৫ হাজার কোটি টাকার অলিম্পিক কমপ্লেক্স

ফেব্রুয়ারিতে এলপি গ্যাসের দাম বাড়বে না কমবে, জানা যাবে সোমবার

মুক্তিযোদ্ধা ভাতার টাকা বিতরণ নিয়ে শঙ্কা

অবশেষে বিয়ের পিঁড়িতে বিজয়- রাশমিকা

যেসব জেলায় ব্যালট পেপার পাঠানো হচ্ছে

১০

নুর ও মামুনের সমর্থকদের মধ্যে সংঘর্ষ

১১

সংঘাত এড়াতে ভিন্ন পথে হাঁটছে যুক্তরাষ্ট্র-ইরান

১২

ঢাকা-৬ উন্নয়নের ভিত্তি গড়তে দীর্ঘমেয়াদি পরিকল্পনা ইশরাকের

১৩

ইরানে হামলা করলে কী পরিণতি হবে যুক্তরাষ্ট্রের, জানালেন খামেনি

১৪

আপনার আমার সবার অধিকার সমান, হিন্দু ধর্মাবলম্বীদের হাবিব

১৫

প্রিপারেশন বেশ ভালো : স্বরাষ্ট্র উপদেষ্টা

১৬

বাসে বমি হয়? কীভাবে এটি কাটাতে পারবেন জানুন

১৭

নির্বাচনের পরই বোঝা যাবে জোটের পরিণতি কী হবে : নাহিদ

১৮

বিশ্বকাপ নিশ্চিত করল স্কটল্যান্ড

১৯

টানা ৪ দিন ব্যাংক কার্যক্রম বন্ধ থাকবে, কবে থেকে শুরু?

২০
X