সিলেট ব্যুরো
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৪০ পিএম
আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

ট্রেনের ধাক্কায় ধানক্ষেতে বরের গাড়ি

ট্রেনের ধাক্কায় সাজানো বরের গাড়ি ধানক্ষেতে পড়ে গেছে। ছবি : কালবেলা
ট্রেনের ধাক্কায় সাজানো বরের গাড়ি ধানক্ষেতে পড়ে গেছে। ছবি : কালবেলা

সিলেট থেকে চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ধানক্ষেতে ছিটকে পড়লো বরের গাড়ি। ট্রেনের ধাক্কায় বিয়ের জন্য সাজানো প্রাইভেটকারটি অনেকটা দূরে ধানক্ষেতে গিয়ে পড়ে। এতে গাড়ির চালক গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে ফেঞ্চুগঞ্জ পুরাতন রেলস্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে। তবে যাত্রী না থাকায় বড় প্রাণহানি থেকে রক্ষা হয়।

ফেঞ্চুগঞ্জ থানার ওসি মনিরুজ্জামান খান কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন। আহত চালকের নাম মো. হুসেন আহমেদ (৩৫)। তিনি গোলাপগঞ্জের চৌধুরী বাজারের মৃত আওলাদ আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিয়ের জন্য প্রাইভেটকার সাজিয়ে সেটি নিয়ে বরের বাড়িতে যাচ্ছিলেন চালক। পথে ফেঞ্চুগঞ্জ রেল ক্রসিংয়ে ওঠার সঙ্গে সঙ্গে প্রাইভেটকারের ইঞ্জিন বন্ধ হয়ে যায়। এ সময় চালক গাড়ি চালুর চেষ্টা করলেও চালু হয়নি। এ সময় সিলেট থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে যাওয়া পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন দ্রুতগতিতে এসে প্রাইভেটকারের সামনের অংশে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকার প্রায় ৩০ ফুট দূরে ধানক্ষেতে গিয়ে পড়ে।

ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মো. রাশেদুল হক বলেন, ট্রেনের সঙ্গে দুর্ঘটনাকবলিত প্রাইভেটকারের চালককে আমাদের স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর তার পরিবারের লোকজন তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেছেন। তার বুকে প্রচণ্ড আঘাত লেগেছে।

ওসি মনিরুজ্জামান খান বলেন, ফেঞ্চুগঞ্জ পুরাতন রেলস্টেশনের ২০০ গজ উত্তরে এ দুর্ঘটনা ঘটেছে। আহত চালককে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থার কিছুটা উন্নতি হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মালদ্বীপ-বাংলাদেশ ম্যাচে উত্তেজনা, শেষ মুহূর্তে সংঘর্ষ ১-১ গোলে ড্র

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হলেন সিসিক প্রশাসক

নেতানিয়াহুকে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি অবশ্যই মেনে নিতে হবে : ট্রাম্প

দিনাজপুরে জমে উঠেছে লিচুর বাজার

শয়তানের মূল ঘাঁটি তেহরানে : মার্কিন রাষ্ট্রদূত

ভুয়া কমিটি নিয়ে বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা

৪,৬৯০ অবৈধ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি, গ্রেপ্তার আরও ৭ হাজার

ইসরায়েলের হামলার পর এবার বড় সিদ্ধান্ত নিলো ইরান

সৌদি আরব / প্রিন্স সুলতান বিমানঘাঁটি এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা

বিদ্যালয়ে ঢুকতে বাধা, গেটের সামনেই প্রধান শিক্ষককে মারধর

১০

গভীর রাতে ফেলে যাওয়া কাফনের কাপড়ে আরবি হরফ ঘিরে রহস্য

১১

বিশ্বকাপের আগ মুহূর্তে বড় হোঁচট খেল ব্রাজিল

১২

রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে ২১ জন আটক

১৩

নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণের অভিযোগ, পুলিশ বলছে আলামত নেই

১৪

মাঠে ফের লুটিয়ে পড়লেন এরিকসেন, জ্ঞান ফিরেছে হাসপাতালে

১৫

নগ্ন ভিডিও ধারণ করে পর্নোগ্রাফি, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

১৬

ইরাকে দুর্ঘটনার পর বাসে আগুন, হতাহত ৪০

১৭

সড়কে প্রাণ গেল শিশুসহ ২ জনের

১৮

বৃষ্টিতে ধুয়ে যাওয়া প্রাইমকোডের ওপরই পিচ ডালাই

১৯

১১ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আভাস

২০
X