সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:১৩ পিএম
আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:২৪ পিএম
অনলাইন সংস্করণ

মোবাইলে দালাল নিয়ন্ত্রণ করেন বিআরটিএ’র অফিস সহকারী

অভিযুক্ত অফিস সহকারী সাইফুল ইসলাম। ছবি : কালবেলা
অভিযুক্ত অফিস সহকারী সাইফুল ইসলাম। ছবি : কালবেলা

মোবাইলে দালালদের নিয়ন্ত্রণ করেন সাতক্ষীরা বিআরটিএ’র অফিস সহকারী সাইফুল ইসলাম। বিআরটিএ কার্যালয়ে অভিযান চালিয়ে দালাল সিন্ডিকেট নিয়ন্ত্রণের এ তথ্য পান দুর্নীতি দমন কমিশনের (দুদক) সদস্যরা। অভিযানে আবুল হোসেন নামে এক দালালকে আটক করেন তার।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে এ অভিযান চালান দুদকের একটি দল।

আটক আবুল হোসেন সাতক্ষীরার কলারোয়া উপজেলার খোরদো গ্রামের বাসিন্দা। তিনি পরীক্ষা-প্রশিক্ষণ ছাড়াই বিআরটিএ থেকে মোটরসাইকেলের ড্রাইভিং লাইসেন্সসহ অন্যান্য কাগজপত্র করে দেওয়ার জন্য এক ব্যক্তির নিকট থেকে টাকা গ্রহণকালে দুদকের কাছে ধরা পড়েন।

এরপর অভিযানে বিআরটিএ’র সহকারী পরিচালকের কার্যালয়ে গিয়ে জব্দ করা হয় অফিস সহকারী সাইফুল ইসলামের মোবাইল ফোন। সেখানে দালাল সিন্ডিকেট নিয়ন্ত্রণের তথ্য পান দুদক সদস্যরা।

দুদক খুলনা কার্যালয়ের সহকারী পরিচালক মাহবুবুল হাসান শুভ জানান, অভিযোগ ছিল দালালের উপদ্রব ও মানুষের কাছ থেকে সরকারি নির্ধারিত ফি ছাড়া বেশি টাকা আদায় করা হয় এখানে। আমরা জানতে পেরেছি এর সঙ্গে বিআরটিএ কার্যালয়ের ভেতরের কিছু লোক জড়িত। অফিস সহকারী সাইফুল ইসলামের মোবাইল থেকে আমরা তথ্য পেয়েছি। সে টাকা নিচ্ছে তার প্রমাণও পেয়েছি। তার বিকাশ অ্যাকাউন্ট চেক করে ড্রাইভিং লাইসেন্সসহ অন্যান্য কাগজপত্র করে দেওয়ার নামে অতিরিক্ত অর্থ লেনদেনের তথ্য পাওয়া যায়। পরে তাকে আটক করে বিআরটিএ’র সহকারী পরিচালকের হাতে হস্তান্তর করা হয়।

তিনি আরো জানান, বিষয়টি নিয়ে একটি রিপোর্ট দুদকের প্রধান কার্যালয়ে পাঠানো হয়েছে। কর্তৃপক্ষের আদেশের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

অভিযুক্ত অফিস সহকারী সাইফুল ইসলাম বলেন, দুদকের কর্মকর্তারা আমার ফোনে আমার পরিচিত কয়েক জনের লার্নারের ছবি পেয়েছে। তবে এসব বিষয়ে তারা আমার কোনো বক্তব্য নেননি।

সাতক্ষীরা বিআরটিএ কার্যালয়ের সহকারী পরিচালক মাহাবুব কবির কালবেলাকে বলেন, দুদকের এনফোর্সমেন্ট টিম অভিযান করেছে। একজন দালালকে আটক করেছে। এছাড়া দালালের সঙ্গে এক অফিস সহকারীর সংশ্লিষ্টতা পেয়েছে। এসব বিষয়ে দুদক আইনগতভাবে ব্যবস্থা নেবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ

পুশ-ইন আতঙ্কে ডিমলার সীমান্তে মাইকিং, পাহারায় বিজিবি-এলাকাবাসী

তেহরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি ইসরায়েলের

কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল ২ জনের

ইসরায়েলের রামাত ডেভিড বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

ভাইরাল অডিওর জেরে পদ হারালেন বিএনপি নেত্রী

শেষ মুহূর্তে অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে ৩ পরিবর্তন

উত্তেজনা চরমে, ইসরায়েল-ইরানে পাল্টাপাল্টি হামলা চলছে

চরমোনাই পীর / বাজেটের অর্থ বাস্তবায়নে অপচয় করার অধিকার জনগণ কাউকে দেয়নি

গ্রাহকদের জন্য জরুরি বার্তা / প্রিপেইড মিটার রিচার্জের পর আসছে ২২০ ডিজিটের টোকেন?

১০

সুন্দরবনে মালবাহী জাহাজে বনদস্যুদের হামলা, লুটপাট ও গুলি

১১

কোরআনে চুমু দিয়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরান পেল উষ্ণ অভ্যর্থনা

১২

সাবেক ইউপি চেয়ারম্যান তাহের গ্রেপ্তার

১৩

লক্ষ্মীপুরে ‘চন্দ্রগঞ্জ’ উপজেলা গঠনের গেজেট প্রকাশ

১৪

ডিফেন্ডারের জায়গায় মিডফিল্ডার নিয়ে বড় চমক আনচেলত্তির

১৫

৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

১৬

আইনজীবী আমিনুল গণির মৃত্যুতে অ্যাটর্নি জেনারেল ও চিফ প্রসিকিউটরের শোক

১৭

৭২’র সংবিধান নিয়ে ‘অতিকথন’ রয়েছে: আসিফ নজরুল

১৮

ডাকাতির অভিযোগে গণপিটুনিতে যুবক নিহত

১৯

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৫

২০
X