সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:১১ পিএম
অনলাইন সংস্করণ

আদমজী ইপিজেডে অসুস্থ নারীর মৃত্যু, শ্রমিকদের বিক্ষোভ

আদমজী ইপিজেডের অনন্ত অ্যাপারেলস পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ করেন। ছবি : কালবেলা 
আদমজী ইপিজেডের অনন্ত অ্যাপারেলস পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ করেন। ছবি : কালবেলা 

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কর্মরত অবস্থায় অসুস্থ হয়ে লিজা আক্তার (২৪) নামে এক নারী শ্রমিকের মৃত্যুতে কর্মবিরতি ঘোষণা দিয়ে বিক্ষোভ করেছেন আদমজী ইপিজেডের অনন্ত অ্যাপারেলস পোশাক কারখানার শ্রমিকরা।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ১০টায় এ বিক্ষোভ শুরু হয়।

শ্রমিকদের অভিযোগ, অতিরিক্ত কর্মঘণ্টা কাজ করার ফলে অসুস্থ হয়ে ওই নারীর মৃত্যু হয়। তার মৃত্যুতে কারখানা কর্তৃপক্ষের উদাসীনতাকে দায়ী করেন শ্রমিকরা। নারীশ্রমিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ শিল্প পুলিশ-৪-এর পরিদর্শক সেলিম বাদশা।

শ্রমিকরা জানান, গত মঙ্গলবার রাত ৯টার দিকে কর্মরত অবস্থায় লিজা আক্তার অসুস্থ হয়ে পড়েন। এর আগে তিনি কারখানা কর্তৃপক্ষের কাছে ছুটি চান। কর্তৃপক্ষ তাকে ছুটি দেয়নি। পরে রাত সোয়া ৯টার তিনি গুরুতর অসুস্থ হলে নারায়ণগঞ্জ শহরের খানপুর তিনশ শয্যার হাসপাতালে নেওয়া হয়। তখন চিকিৎসক লিজাকে মৃত ঘোষণা করেন।

অনন্ত অ্যাপারেলসের মানবসম্পদ বিভাগের কর্মকর্তা জহিরুল ইসলাম জানান, অসুস্থ শ্রমিককে ছুটি না দেওয়ার বিষয়টি সঠিক নয়। অসুস্থ হওয়ার পর তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। আমি এর বেশি কিছু বলতে পারছি না।

কারখানার অ্যাডমিন ম্যানেজার নাজমুল হক বলেন, অসুস্থ হওয়ার পর তাকে হাসপাতালে পাঠানো হয়েছিল। পরে সেখানে তার মৃত্যু হয়। আমরা তার পরিবারের সঙ্গে সারাক্ষণই কথা বলেছি। দাফনের জন্য তার পরিবার লাশ নিয়ে গেছে। আমরাই যাবতীয় খরচ দিয়েছি। তার মৃত্যুতে সকালে কারখানায় মিলাদ পড়ানোর পর হঠাৎ শ্রমিকরা আন্দোলন শুরু করেন। ফলে বুধবার কারখানা ছুটি ঘোষণা করা হয়।

আদমজী ইপিজেডের (বেপজার) জিএম মাহবুব আহমেদ সিদ্দিক বলেন, একজন নারী শ্রমিক অসুস্থ হলে তাকে খানপুর হাসপাতালে নিয়ে যাওয়ার পর মৃত্যু হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারী ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন জামায়াত আমির

১৪ হাজার সাংবাদিকের ‘তথ্য ফাঁস’, ইসির ব্যাখ্যা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কারচুপি হবে না : সেলিমুজ্জামান

আজ ঢাকার বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’

শেরপুরে যাচ্ছেন জামায়াত আমির

বিএনপি প্রার্থী গফুর ভূঁইয়ার মনোনয়ন অবৈধ ঘোষণা

বিশ্বকাপের আগে বোলিং অ্যাকশন নিয়ে বিতর্কে এই পাকিস্তানি স্পিনার

এপস্টেইন নথি / নরেন্দ্র মোদিকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ

৪ রাষ্ট্রায়ত্ত ব্যাংকে জমা বাড়লেও চ্যালেঞ্জ ছুড়েছে খেলাপি ঋণ

জামায়াত আমিরের সেই টুইটার স্ট্যাটাস নিয়ে ঢাবি শিক্ষক মোনামির ইনবক্সে ‘সুনামি’

১০

কিছুক্ষণ পরেই সংবাদ সম্মেলনে বসছে বিএনপি

১১

গণঅধিকার পরিষদের শতাধিক নেতাকর্মীর পদত্যাগ

১২

সোমবার যশোর যাচ্ছেন তারেক রহমান

১৩

সাতসকালে প্রাণ গেল ব্যাংক কর্মকর্তার

১৪

চির প্রতিদ্বন্দ্বীদের চেয়ে চার পয়েন্ট এগিয়ে গেল বার্সেলোনা

১৫

বিএনপি প্রার্থীর আপিল খারিজ, হাসনাতের প্রতিক্রিয়া

১৬

বেলুচিস্তানে ৯২ জন সন্দেহভাজন বিচ্ছিন্নতাবাদীকে হত্যা

১৭

যশোরে যৌথবাহিনীর অভিযানে অস্ত্র ও গ্রেনেড উদ্ধার

১৮

সংঘাতের চেয়ে আলোচনায় বসতেই বেশি আগ্রহী ইরান : ট্রাম্প

১৯

আপিলও খারিজ, নির্বাচন করতে পারবেন না বিএনপির মঞ্জুরুল

২০
X