পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
প্রকাশ : ২৫ মার্চ ২০২৫, ০৮:১০ পিএম
অনলাইন সংস্করণ

৩৪ কেজির ভোল মাছ ১০ লাখে বিক্রি 

পাথরঘাটা বিএফডিসি মৎস্য অবতরণ কেন্দ্রে মাছটি বিক্রির জন্য তোলা হয়। ছবি : কালবেলা
পাথরঘাটা বিএফডিসি মৎস্য অবতরণ কেন্দ্রে মাছটি বিক্রির জন্য তোলা হয়। ছবি : কালবেলা

বরগুনার পাথরঘাটায় ৩৪ কেজি ওজনের একটি ভোল মাছ ১০ লাখ ৩৭ হাজার টাকায় বিক্রি হয়েছে। ১২ লাখ ২০ হাজার টাকা মণ হিসেবে মাছটি বিক্রি হয়। যার প্রতি কেজি মাছের দাম ৩০ হাজার ৫০০ টাকা।

মঙ্গলবার (২৫ মার্চ) সকালে পাথরঘাটা বিএফডিসি মৎস্য অবতরণ কেন্দ্রে মাছটি বিক্রি হয়। মো. আলম মিয়ার মালিকানাধীন এফবি সাইফ নামের ট্রলারে এই মাছটি ধরা পড়ে।

জানা গেছে, রমজানের মাঝামাঝি সময়ে রসদ নিয়ে এফবি সাইফ নামের ট্রলারটি মাছ শিকার করতে যায়। তাদের জালে মূল্যবান এই মাছটি ধরা পড়ে। মাছ পেয়ে জেলেরা খুশিতে আত্মহারা হয়ে যায়। মাছটি বিক্রি করতে আমরা ঘাটে চলে আসি। ঘাটে আসার সাথে সাথে মাছটি অনেক পাইকার ৮ লাখ টাকায় কিনতে চেয়েছিল। তারা বিক্রি করেনি।

ট্রলারের মাঝি মো. জামাল বলেন, কয়েকদিন পূর্বে আমরা সমুদ্রে মাছ ধরতে যাই। অন্যান্য মাছের পাশাপাশি এই বোল মাছটি আমরা পাই। আজ মৎস্য ঘাটে মাছটি উঠানোর পর ১২ লাখ ২০ হাজার টাকা মণ হিসেবে মোট ১০ লাখ ৩৭ হাজার টাকায় বিক্রি করি।

পাইকার আবু হানিফ বলেন, মূল্যবান এই মাছটি আমি মৎস্য ঘাটে দেখার পর কিনতে আগ্রহ প্রকাশ করি। দাম হাঁকিয়ে শেষ পর্যন্ত আমি ১০ লাখ ৩৭ হাজার টাকায় কিনেছি।

পাথরঘাটা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা হাসিবুল হক বলেন, এই মাছের ফুলকা খুব মূল্যবান ও বিদেশে চাহিদার শীর্ষে। ভোল মাছের ফুলকা বিদেশে রপ্তানি করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২ ঘণ্টা কলম বিরতিতে যাচ্ছেন ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা

আজকের নামাজের সময়সূচি

এটাই হয়তো ‘সিন্থেসিস’, আমরাই বুঝিনি এতদিন: মাহফুজ আলম

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

বিজিবি-চোরাকারবারি সংঘর্ষ / বিএনপি নেতাসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

ফুটবল খেলতে গিয়ে প্রাণ গেল কিশোরের 

ভারতীয় নাগরিকদের পুশইনের চেষ্টা / সীমান্তে উত্তেজনা, শক্ত অবস্থানে বিজিবি 

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

১০

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

১১

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

১২

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

১৩

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

১৪

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

১৫

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

১৬

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

১৭

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১৮

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১৯

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

২০
X