বরিশাল ব্যুরো
প্রকাশ : ২৫ মার্চ ২০২৫, ০৮:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

বরিশালে ছিনতাই মামলায় ছাত্রদল নেতা কারাগারে

ছাত্রদল নেতা মেহেদি হাসান রুবেল। ছবি : কালবেলা
ছাত্রদল নেতা মেহেদি হাসান রুবেল। ছবি : কালবেলা

ছিনতাই মামলায় বরিশাল মহানগর ছাত্রদলের সহসভাপতি মেহেদি হাসান রুবেলকে (৩৫) জেলহাজতে পাঠিয়েছেন আদালত। সোমবার (২৪ মার্চ) বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমলি আদালতের বিচারক নুরুল আমিন এ রায় দেন। মঙ্গলবার (২৫ মার্চ) এ তথ্য নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী আব্দুর রহমান।

গ্রেপ্তার মেহেদি হাসান রুবেল বরিশাল নগরীর কাশিপুর এলাকার কলস গ্রামের মৃত আবুল খায়েরের ছেলে ও বরিশাল মহানগর ছাত্রদলের সহসভাপতি।

বেঞ্চ সহকারী আব্দুর রহমান বলেন, গত বছরের ৩০ আগস্ট মামলার বাদী মুবিনুল ইসলামের বাড়িতে হামলা, ভাঙচুর করে নগদ অর্থসহ স্বর্ণালংকার চুরি ও ছিনতাইয়ের অভিযোগ ওঠে রুবেলের বিরুদ্ধে। বরিশাল নগরীর কাশিপুরের এ ঘটনায় ওই দিনই বরিশাল নগর পুলিশের বিমানবন্দর থানায় মামলা করেন ভুক্তভোগী। সে মামলার প্রধান আসামি রুবেল আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার বাদী মুবিনুল ইসলাম বলেন, গত বছরের ৩০ আগস্ট রুবেলসহ কয়েকজন আমার বাসায় এসে হামলা-ভাঙচুর চালিয়ে সোনা ও নগদ টাকা চুরি করে নিয়ে যায়। ৫ আগস্টের পর থেকেই রুবেল বিএনপির নাম ভাঙিয়ে দখল-চাদাঁবাজি করে যাচ্ছে। এর আগেও একাধিকবার মাদকসহ গ্রেপ্তার হয়েছেন তিনি।

এ বিষয়ে বরিশাল মহানগর ছাত্রদলের সভাপতি রেজাউল করিম রনি বলেন, ব্যক্তি অপরাধের দায় কোনো সংগঠন নিবে না। কেউ অপরাধ করলে সাজা তাকেই ভোগ করতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আলুবোখারা চাষে বদলে যাচ্ছে পাহাড়ের কৃষি চিত্র

কাবা শরিফে পরানো হলো স্বর্ণখচিত নতুন গিলাফ 

আজকে স্বর্ণের বাজারদর

পুলিশের বিরুদ্ধে চাঁদা নেওয়ার অভিযোগ / সিলেটে ট্রাফিক সপ্তাহ আসে-যায়, যানজট পরিস্থিতির পরিবর্তন হয় না

বিশ্বকাপ নায়ক থেকে রাতারাতি সোশ্যাল মিডিয়া তারকা কেপ ভার্দে গোলরক্ষক 

সাংবাদিক আবদুল হাই সিদ্দিকের বাবার মৃত্যুবার্ষিকী আজ

সেই ওমরাহযাত্রীর মৃত্যু, মরদেহ পাঠানোর ব্যবস্থা করলেন ধর্মমন্ত্রী

প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে ভেষজ উদ্ভিদ সাদা মটমটিয়া

সমতায় শেষ ইরান-নিউজিল্যান্ডের দুর্দান্ত লড়াই

আজকের নামাজের সময়সূচি

১০

আমগাছে উঠে অনলাইনে হাজিরা দিলেন প্রধান শিক্ষক

১১

পারদ গলল ইরান-যুক্তরাষ্টের, হিম হচ্ছেন নেতানিয়াহু?

১২

এলাকাবাসীর সহযোগিতায় একের পর এক পুশইনচেষ্টা প্রতিহত বিজিবির

১৩

পিরোজপুরে মায়ের হাতে ছেলে খুন

১৪

দক্ষিণ লেবাননে ৩০ সেনা সদস্য হারাল ইসরায়েল

১৫

দুপুরে কাজ নিষিদ্ধ করল সৌদি সরকার

১৬

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আশাবাদী লেবানন

১৭

স্পেনের ফুটবলারের সাড়ে ৮ বছরের কারাদণ্ড 

১৮

হাটে উঠল হাঁড়িভাঙা, ৩০০ কোটির বাণিজ্যের আশা

১৯

উন্মুক্ত হলো হরমুজ, শুরু হলো জাহাজ পারাপার

২০
X