ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশ : ২৫ মার্চ ২০২৫, ০৯:৫০ পিএম
অনলাইন সংস্করণ

জামিন নিতে গিয়ে কারাগারে ২ আ.লীগ নেতা

আ.লীগ নেতা আব্দুল মজিদ মোল্লা (বাঁয়ে) ও ইউপি চেয়ারম্যান আবু রাশেদ আলমগীর। ছবি : সংগৃহীত
আ.লীগ নেতা আব্দুল মজিদ মোল্লা (বাঁয়ে) ও ইউপি চেয়ারম্যান আবু রাশেদ আলমগীর। ছবি : সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে দায়ের করা মামলায় জামিন নিতে গিয়ে কারাগারে ক্ষেতলাল উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মজিদ মোল্লা ও ইউপি চেয়ারম্যান আবু রাশেদ আলমগীর।

মঙ্গলবার (২৫ মার্চ) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের (ভারপ্রাপ্ত) বিচারক মজিবুর রহমান তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

ওই দুই নেতা হ‌লেন- বাংলাদেশ আওয়ামী লীগ জাতীয় কমিটির সদস্য ও ক্ষেতলাল উপ‌জেলা আওয়ামী লী‌গের সাবেক ভারপ্রাপ্ত সভাপ‌তি আব্দুল মজিদ মোল্লা (৬০) এবং বড়াইল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবু রাশেদ আলমগীর হোসেন। তারা দুজ‌নেই উচ্চ আদালত থে‌কে আগাম জা‌মিন নি‌য়ে‌ছি‌লেন। জা‌মি‌নের মেয়াদ শেষ হ‌লে জয়পুরহাট আদাল‌তে হা‌জির হ‌য়ে জা‌মিন আবেদন ক‌রেন। আদালত জা‌মিন না দি‌য়ে দুজন‌কে কারাগা‌রে পা‌ঠা‌নোর নি‌র্দেশ দেন।

ওই দুই নেতা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী ও ছাত্র-জনতার ওপর হামলা মামলার এজাহারভুক্ত আসামি।

জয়পুরহাট জজ আদালতের প্রসিকিউটর (পিপি) অ্যাড. শাহিনুর রহমান জানান, আব্দুল মজিদ মোল্লা ও আলমগীর চেয়ারম্যান আগেই হাইকোর্ট থেকে ৮ সপ্তা‌হের আগাম জামিন নিয়েছিলেন। তবে জামিনের মেয়াদ শেষ হওয়ায় আজ তারা জয়পুরহাট আদালতে হা‌জির হ‌য়ে আবার জামিন আবেদন করেন। কিন্তু আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুটির দিনে বন্ধ থাকবে যেসব এলাকায় মার্কেট 

চট্টগ্রামে আর্জেন্টিনাকে ২ গোলে হারাল ব্রাজিল

ইতিহাসের এই দিনে

ইতালিতে কঠোর হচ্ছে আশ্রয় ও ডাবলিন প্রক্রিয়া

ভেড়ামারায় দখলে জর্জরিত হিসনা নদী খনন শুরু

ছুটির সকালে ১৯ জেলায় শক্তিশালী ঝড়ের শঙ্কা, নদীবন্দরেও সতর্কবার্তা

আজকের নামাজের সময়সূচি

ইরান যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি

ইরান চুক্তি থেকে দূরত্ব বজায় রাখল ইসরায়েল

৩২ বছর পর বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে লাল কার্ড

১০

লেবাননে আবারও তীব্র ইসরায়েলি হামলা

১১

ব্রাজিলের এক যুগের রেকর্ড ভেঙে নতুন ইতিহাস কুইনোনেসের

১২

৩ লাল কার্ডের ম্যাচে ঐতিহাসিক জয়ে মেক্সিকোর বিশ্বকাপ মিশন শুরু

১৩

মধ্যপ্রাচ্যের সংঘাতে বিশ্ব অর্থনীতি ধীরগতিতে পড়বে : বিশ্বব্যাংক

১৪

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি প্রায় চূড়ান্ত : ট্রাম্প

১৫

ছক্কা মেরে ম্যাচ জিতিয়ে হাসপাতালে মিরাজ

১৬

তারাগঞ্জে পরিবেশ দূষণ করে তেল উৎপাদন, কারখানাকে জরিমানা

১৭

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি সই হতে পারে ইউরোপে

১৮

শাসনের নামে অশোভন আচরণ, বরখাস্ত হলেন স্কুলশিক্ষক

১৯

রেকর্ড গড়া গোলে প্রথমার্ধে এগিয়ে মেক্সিকো

২০
X