বরিশাল ব্যুরো
প্রকাশ : ১১ এপ্রিল ২০২৫, ০৯:০৬ পিএম
অনলাইন সংস্করণ

চাঁদার জন্য ব্যবসায়ীকে হত্যা, যুবদল নেতা গ্রেপ্তার

র‌্যাবের অভিযানে গ্রেপ্তার এবায়েদুল হাসান। ছবি : কালবেলা
র‌্যাবের অভিযানে গ্রেপ্তার এবায়েদুল হাসান। ছবি : কালবেলা

বরিশালের বাবুগঞ্জ উপজেলায় দাবি করা ৫ লাখ টাকা চাঁদা না পেয়ে এক ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার ঘটনায় উপজেলা যুবদলের বহিষ্কৃত সদস্যসচিব এবায়েদুল হাসানকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

শুক্রবার (১১ এপ্রিল) বিকেলে বিমানবন্দর থানার ওসি মো. জাকির সিকদার তথ্যটি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার এবায়েদুল হাসান চাঁদশাপা ইউনিয়নের ঘটকেরচর গ্রামের মৃত সেকান্দার আলী ছেলে। বহিষ্কৃত এই নেতা উপজেলা যুবদলের সদস্যসচিব ছিলেন।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হত্যা মামলার প্রধান আসামি এবায়েদুল হাসানকে গ্রেপ্তার করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত বছরের ১১ আগস্ট পাঁচ লাখ টাকা চাঁদার দাবিতে বিমানবন্দর থানাধীন বাবুগঞ্জের চাঁদপাশা ইউনিয়নের বকশির চর গ্রামের সুলতান হাওলাদার (৬৫) নামের এক বৃদ্ধ ব্যবসায়ীকে লোহার শাবল দিয়ে পিটিয়ে হত্যা করে তৎকালীন উপজেলা যুবদলের সদস্যসচিব এবায়েদুল হাসান ও তার সহযোগীরা। এ ঘটনায় এবায়েদুল হাসান, তার সহযোগী সোহেল ও মিঠুসহ চারজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৫-৬ জনকে আসামি করে বিমানবন্দর থানায় হত্যা মামলা করেন নিহতের পুত্রবধূ সাদিয়া আফরিন নূপুর।

এদিকে হত্যার ঘটনার পর গত ২২ আগস্ট অভিযুক্ত যুবদল নেতার সাংগঠনিক পদ স্থগিত করে জেলা যুবদল।

বিমানবন্দর থানার ওসি মো. জাকির সিকদার জানান, বরিশাল ক্যাডেট কলেজ সংলগ্ন এলাকায় র‌্যাব সদস্যরা অভিযান চালিয়ে এবায়েদুল হাসানকে গ্রেপ্তার করে থানায় সোপর্দ করেন। গ্রেপ্তারকৃতকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে বাড়ল স্বর্ণের দাম, ভরিতে কত?

কারখানায় পানি পান করে হাসপাতালে শতাধিক শ্রমিক

ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা / এক্সে দেওয়া পোস্ট সংশোধন করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

বাজারে আগুন নেভাতে গিয়ে যুবকের মৃত্যু

স্বপ্নে দেখলেন জীবিত আছে তরুণী, মৃত্যুর ১৮ দিন পর কবর খুঁড়লেন স্বজনরা

৯৬ ঘণ্টা পর চারজনকে থানায় হস্তান্তর, শূন্যরেখায় এখনো ৫ নাগরিক

কুড়িগ্রামে রেললাইনে ট্রাক উল্টে যাওয়ায় ভোগান্তিতে যাত্রীরা

রোনালদোই কি পর্তুগালের সবচেয়ে বড় বোঝা?

শ্বশুরবাড়ির এলাকায় চুরি করতে গিয়ে আটক জামাতা

রেললাইনে উল্টে গেল ট্রাক, কুড়িগ্রামের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ

১০

সাভারে ‘ঘুষের নামে লাখ লাখ টাকা চাঁদা উত্তোলন ও আত্মসাতের’ অভিযোগ ভিত্তিহীন

১১

ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাখার পক্ষে ট্রাম্প

১২

দেশের ভোকেশনাল স্কুলগুলোতে জাপানি ভাষা শেখানো হোক

১৩

অভিযোগ দিয়ে ফেরার পথে বাদীপক্ষের ওপর হামলা, থানায় আশ্রয় নিয়েও মেলেনি রক্ষা

১৪

ঘর থেকে ডেকে উঠানে নিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

১৫

শেষ কবে গোলের দেখা পেয়েছিলেন পর্তুগালের মহাতারকা?

১৬

রিজার্ভ চুরি / সাবেক গভর্নরসহ ৬৪ ব্যক্তি-প্রতিষ্ঠানের সম্পৃক্ততা মিলেছে

১৭

কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাংকিংয়ে বৈশ্বিক অবস্থান ধরে রাখল ডিআইইউ

১৮

লড়াই করেও অভিষেকটা রাঙাতে পারল না উজবেকিস্তান

১৯

জি৭ সম্মেলনে ট্রাম্পের ‘আমি-ই বস’ মন্তব্যে হাসির রোল

২০
X