সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৫, ০৬:৪০ পিএম
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় ১৩ কেজি রুপা জব্দ

সীমান্ত থেকে প্রায় ১৩ কেজি ভারতীয় রুপা জব্দ করেছে বিজিবি। ছবি : কালবেলা
সীমান্ত থেকে প্রায় ১৩ কেজি ভারতীয় রুপা জব্দ করেছে বিজিবি। ছবি : কালবেলা

ভারত থেকে বাংলাদেশে পাচারকালে সাতক্ষীরার কলারোয়া সীমান্ত থেকে প্রায় ১৩ কেজি ভারতীয় রুপা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (১৯ এপ্রিল) সকালে কলারোয়া উপজেলার ভাদিয়ালী সীমান্ত থেকে এসব রুপা জব্দ করা হয়।

সাতক্ষীরা-৩৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশরাফুল হক কালবেলাকে বলেন, ভারত থেকে বাংলাদেশে রুপার একটি বড় চালান পাচার করা হচ্ছে এমন গোপন সংবাদ পেয়ে কলারোয়া উপজেলার ভাদিয়ালী সীমান্তে অভিযান চালানো হয়। এ সময় সেখানে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা একটি প্লাস্টিকের ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা ব্যাগটি তল্লাশি করে ১২ কেজি ৯৭৫ গ্রাম রুপা জব্দ করে। জব্দ করা রুপার বাজারমূল্য ২৭ লাখ ২৪ হাজার ৭৫০ টাকা।

তিনি আরও বলেন, বিজিবি এ সময় কোনো চোরাকারবারিকে আটক করতে সক্ষম হয়নি। এ ব্যাপারে পরবর্তী আইনিব্যবস্থা গ্রহণ করা হবে। জব্দ করা রুপা সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এদিকে, সাতক্ষীরা ও কলারোয়া উপজেলার ভোমরা, তলুইগাছা, কাকডাঙ্গা ও মাদরা বিওপির সীমান্ত এলাকায় বিজিবি বিশেষ চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে প্রায় তিন লাখ টাকার ভারতীয় শাড়ি, বোরকা, ওষুধ ও সাবানসহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

একটা দল মিথ্যা বলে বিভ্রান্তি সৃষ্টি করছে : মির্জা ফখরুল 

তৃতীয় ধাপে অনার্স ভর্তি আবেদনের সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ্যালয়

ভোটে থাকছেন মোবাশ্বের আলম, তবে ঝুলে রইল নির্বাচনী ফলাফল 

রংপুরে যাচ্ছেন আসিফ-হাসনাত 

বিকাশ-নগদে লেনদেনে কড়াকড়ির সিদ্ধান্ত

অপরাজিত চ্যাম্পিয়ন হয়েই বিশ্বকাপে বাংলাদেশ

ভোট আমরা দেবই, তা কেউ ঠেকাতে পারবে না : মির্জা ফখরুল

ঋণখেলাপিদের জন্য পরবর্তী বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেব : হাসনাত

ভূমিকম্পে কেঁপে উঠল ইরান

ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে : কাইয়ুম চৌধুরী

১০

আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো মামলার রায় ৫ ফেব্রুয়ারি

১১

ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়া-যুক্তরাষ্ট্রের আলোচনা

১২

ছেলের হাতে প্রাণ গেল বাবার

১৩

ভারত-পাকিস্তানের আরেকটি লড়াই আজ

১৪

নারী ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন জামায়াত আমির

১৫

১৪ হাজার সাংবাদিকের ‘তথ্য ফাঁস’, ইসির ব্যাখ্যা

১৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কারচুপি হবে না : সেলিমুজ্জামান

১৭

আজ ঢাকার বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’

১৮

শেরপুরে যাচ্ছেন জামায়াত আমির

১৯

বিএনপি প্রার্থী গফুর ভূঁইয়ার মনোনয়ন অবৈধ ঘোষণা

২০
X