চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২০ এপ্রিল ২০২৫, ১১:০৭ এএম
আপডেট : ২০ এপ্রিল ২০২৫, ১২:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে অটোরিকশায় পেট্রলবোমা নিক্ষেপ, দগ্ধ ২

অটোরিকশায় পেট্রলবোমা নিক্ষেপের ঘটনায় দুজন গুরুতর আহত হয়েছেন। ছবি : কালবেলা
অটোরিকশায় পেট্রলবোমা নিক্ষেপের ঘটনায় দুজন গুরুতর আহত হয়েছেন। ছবি : কালবেলা

চট্টগ্রামে সিএনজিচালিত অটোরিকশায় পেট্রলবোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ সময় দুই নারী দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ভর্তি করা হয়েছে।

রোববার (২০ এপ্রিল) ভোরে নগরীর মুরাদপুর-অক্সিজেন সড়কের আতুরার ডিপোর তিন রাস্তার মাথা এলাকায় এ ঘটনা ঘটে।

দগ্ধ দুজন হলেন- লায়লা বেগম (৫০) ও তার পুত্রবধূ ঝর্ণা বেগম (৩০)। লায়লা বেগম রাউজান পৌরসভার ছিটিয়াপাড়া শান্তিনগর এলাকার কবির আহমেদের মেয়ে এবং জানালী হাট উজির আলী মাঝির বাড়ির বাদশা মিয়ার মেয়ে ঝর্ণা (৩০)।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও দগ্ধ লায়লা বেগমের স্বামী মো. আব্বাস বলেন, কক্সবাজারের কুতুবদিয়া একটি মাজারে যাওয়ার জন্য গ্রামের বাড়ি রাউজান থেকে সিএনজিচালিত অটোরিকশায় রওনা হয়েছিলাম আমরা। অটোরিকশাটি আতুরার ডিপো এলাকায় পৌঁছালে সড়কে আগুন দেখতে পাই। চালক আগুন পাশ কাটিয়ে গাড়িটি নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। এ সময় মুখোশ পরা তিন ব্যক্তি গাড়িতে পেট্রলবোমা ছুড়ে মারেন। এতে অটোরিকশার পেছনের সিটে বসা আমার স্ত্রী লায়লা ও ছেলের বউ ঝর্ণা আহত হয়।

অটোরিকশাচালক মো. জমির বলেন, ভোরে অটোরিকশার যাত্রীরা কুতুবদিয়া মালেক শাহর দরবারে যাচ্ছিলেন। আতুরার ডিপো এলাকায় এলে কয়েকজন লোক অতর্কিত পেট্রোলবোমা নিক্ষেপ করে। এতে অটোরিকশায় থাকা পাঁচ যাত্রীর মধ্যে দুজন দগ্ধ হয়। অটোরিকশার সিলিন্ডারের লাইন টেনে ছিঁড়ে দেওয়ায় বিস্ফোরণের ঘটনা ঘটেনি। পরে দুই যাত্রীকে উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।

বায়েজিদ বোস্তামী থানার উপপরিদর্শক (এসআই) হালিমা আক্তার বলেন, সকাল ৬টায় এ ঘটনা ঘটেছে বলে জানতে পারি। আহত অবস্থায় দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পুলিশ খোঁজখবর নিচ্ছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম বলেন, ভোরে দগ্ধ দুজনকে চমেক হাসপাতালে আনা হয়েছে। তাদের মধ্যে লায়লা বেগম নামের একজনের অবস্থা আশঙ্কাজনক। তাকে ঢাকায় পাঠানো হয়েছে। আহত অপরজন চিকিৎসাধীন আছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতি মাসে প্রকাশ হবে শাহজালাল মাজারের দানের হিসাব : ডিসি সারওয়ার

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিক্ষোভের ডাক

ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই নতুন রেকর্ড গড়বেন মেসি

পদ্মা রেলসেতুর নিচের মাটি কেটে ইটভাটায় বিক্রি, কার ছত্রচ্ছায়ায় চলল এই কাণ্ড

দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ভারত

হিজরি নববর্ষ উপলক্ষে দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা

নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক ক্লোজড

মাদক বিক্রিতে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম, অভিযুক্ত গ্রেপ্তার

সাকিবের পর এবার দীঘির ‘পল্টি’?

১০

বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু

১১

লটকন বাগান দেখাবে বলে ২ শিক্ষার্থীকে অপহরণচেষ্টা

১২

বকেয়া ৬ কোটি ৬ লাখ টাকা বিদ্যুৎ বিল পরিশোধ করল সিসিক

১৩

যুবকের গুলিবিদ্ধ লাশ পড়েছিল ভাসমান নৌকায়

১৪

বিদেশি নাগরিকদের হেনস্তা, প্রধান আসামি গ্রেপ্তার

১৫

সিএমএইচে চিকিৎসাধীন রাষ্ট্রদূত আনসারীর খোঁজ নিলেন ডা. রফিক

১৬

প্রতিশোধের মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে : প্রধানমন্ত্রী

১৭

বিসিপিএসের সভাপতি হলেন ডা. মওদুদ হোসেন আলমগীর

১৮

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১৯

ট্রাম্পের আবদারে নিয়ম পরিবর্তন করতে যাচ্ছে ফিফা!

২০
X