কুমিল্লা ব্যুরো ও চৌদ্দগ্রাম প্রতিনিধি
প্রকাশ : ২২ এপ্রিল ২০২৫, ১০:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

কুমিল্লায় শিবির সভাপতি হত্যায় পুলিশসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা

চৌদ্দগ্রাম উপজেলা ছাত্রশিবিরের সভাপতি শাহাব উদ্দিন পাটোয়ারী। ছবি : সংগৃহীত
চৌদ্দগ্রাম উপজেলা ছাত্রশিবিরের সভাপতি শাহাব উদ্দিন পাটোয়ারী। ছবি : সংগৃহীত

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা ছাত্রশিবিরের সভাপতি শাহাব উদ্দিন পাটোয়ারীকে ২০২৫ সালে বিচারবহির্ভূত হত্যার ঘটনায় তৎকালীন চৌদ্দগ্রাম থানার ওসি উত্তম কুমার চক্রবর্তীসহ ১৭ জনকে আসামি করে কুমিল্লার আদালতে মামলা করা হয়েছে।

মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেলে কুমিল্লা সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. মাহাবুবুর রমানের আদালতে নিহত শাহাব উদ্দিনের বাবা মাওলানা জয়নাল আবেদীন হাজির হয়ে মামলাটি করেন।

বাদীপক্ষের আইনজীবী কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মুহাম্মদ বদিউল আলম সুজন বিষয়টি নিশ্চিত করেছেন।

অন্য আসামিরা হলেন, তৎকালীন চৌদ্দগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) আবদুল্লাহ আল মাহফুজ, উপপরিদর্শক (এসআই) নূরুজ্জামান হাওলাদার, উপপরিদর্শক (এসআই) ইব্রাহীম, তৎকালীন জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) উপপরিদর্শক (এসআই) শাহ কামাল, মো. শহিদ, কনস্টেবল মু. নূর হোসেন, মহসিন মিয়া, আবু নাছের, শশাংক চাকমা, তৎকালীন কুমিল্লা জেলা পুলিশের এস.এ.এফ শাখার সদস্য মু. শরিফুল ইসলাম, মো. মোতাহের হোসেন ও আনসার সদস্য মুরাদ হোসেন।

আদালত সুত্র জানায়, ২০১৫ সালের ৫ ফেব্রুয়ারি বিকাল ৫টায় চৌদ্দগ্রাম পৌরসভার চান্দিশকরার নিজ বাড়ি থেকে সাদা পোশাকধারী পুলিশ সদস্যরা তাকে ধরে নিয়ে যায়। পরদিন ৬ ফেব্রুয়ারি ভোর ৪টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন উপজেলার সামুকশার এলাকায় তাকে গুলি করে হত্যার পর সকালে কুমিল্লা মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠানো হয়।

এ ঘটনায় নিহতের বাবা মাওলানা জয়নাল আবেদীন মঙ্গলবার বিকেলে ৪টায় কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের হাজির হয়ে তৎকালীন চৌদ্দগ্রাম থানার ওসি উত্তম কুমার চক্রবর্তীসহ ১৩ জন পুলিশ কর্মকর্তা ও অন্যদের নাম উল্লেখ করে মামলা করেন। এ ছাড়াও মামলার এজহারে তৎকালীন আওয়ামী লীগ সরকারের রেলপথমন্ত্রী মুজিবুল হক, চৌদ্দগ্রামের পৌরসভার সাবেক মেয়র মিজানুর রহমান, তৎকালীন র‍‍্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ ও কুমিল্লা জেলা পুলিশ সুপার (এসপি) টুটুল চক্রবর্তীকে অভিযুক্ত করা হয়েছে।

পিপি অ্যাডভোকেট মুহাম্মদ বদিউল আলম বলেন, তৎকালীন ছাত্রশিবির সভাপতি শাহাব উদ্দিন পাটোয়ারীকে আইশৃঙ্খলা বাহিনীর হেফাজতে রেখে বিচারবহির্ভূত হত্যা করা হয়েছে। এ ঘটনায় তার বাবা জয়নাল আবেদীন বাদী হয়ে মামলা করলে বিচারক মো. মাহাবুবুর রমান মামলাটি গ্রহণ করেন এবং বুধবার (২৩ এপ্রিল) আদেশের দিন ধার্য করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাড়ে ৬ কোটি টাকার ইয়াবাসহ মাদক কারবারি আটক

সিজেপির প্রতিষ্ঠাতাকে চড়, আটকরা মুক্তির পর পেলেন ফুলেল অভ্যর্থনা

‘আমরাই ইনস্টাগ্রামে সবচেয়ে বিখ্যাত জুটি’, মোদিকে মেলোনি

বৈরী আবহাওয়া উপেক্ষা করে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে মানুষের ঢল

খেলা নিয়ে দ্বন্দ্বের জেরে দশম শ্রেণির ছাত্রকে হাতুড়িপেটা 

বগুড়ায় নবগঠিত চার ইউনিয়নে প্রশাসক নিয়োগে নাম প্রস্তাব

পুশ-ইন বন্ধে সরকারের কার্যকর উদ্যোগ নেই : মঞ্জু

মহাসড়কে বিমান বিধ্বস্ত, উদ্ধারে ছুটে আসেন পথচারীরা

তরুণকে টহল পুলিশের গুলি : ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রুল

তিন শতকের সাক্ষী চট্টগ্রামের কাঞ্চননাথ শিব মন্দির

১০

আর্জেন্টিনার দীর্ঘদিনের অভিশাপ কাটালেন মেসি

১১

জাপানে নিরাপত্তা জোরদারে নতুন আইন কার্যকর

১২

হাতের টানে উঠে যাচ্ছে সড়কের কার্পেটিং

১৩

‘মেসি ঈশ্বরের উপহার’

১৪

ইতিহাসে মাছ উৎপাদনে রেকর্ড, চাষের মাছই প্রধান ভরসা

১৫

৬ টুকরো করে শিশু আয়াত হত্যা, আসামির মৃত্যুদণ্ড

১৬

ফুল ছিটিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানালেন চা শ্রমিকরা 

১৭

মৌলভীবাজার পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৮

জুনে আরও চার কার্গো এলএনজি আমদানি করবে সরকার

১৯

একাধিক মামলার আসামিকে কুপিয়ে হত্যা

২০
X