বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
কুমিল্লা ব্যুরো
প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৫, ০৭:৩৭ এএম
আপডেট : ২৩ এপ্রিল ২০২৫, ০৮:১২ এএম
অনলাইন সংস্করণ

কুমিল্লায় ছাত্রলীগ নেতাকে পুলিশে দিল ছাত্রদল

আটক ছাত্রলীগ নেতার নাম মনির হোসেন। ছবি : কালবেলা
আটক ছাত্রলীগ নেতার নাম মনির হোসেন। ছবি : কালবেলা

কুমিল্লার লালমাইয়ে সাবেক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ওরফে লোটাস কামালের মেয়ের জন্মদিন পালন ও শেখ হাসিনার পক্ষে স্লোগান দেওয়ায় এক ছাত্রলীগ নেতাকে পুলিশে দিয়েছে ছাত্রদলের নেতাকর্মীরা।

মঙ্গলবার (২২ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার বাগমারা বাজারে ধাওয়া দিয়ে তাকে আটক করা হয়।

আটক ছাত্রলীগ নেতার নাম মনির হোসেন (২৩)। তিনি উপজেলার ভুলইন উত্তর ইউনিয়নের শিকারপুর গ্রামের করিম আলীর ছেলে ও একই ইউনিয়নের ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক।

জানা গেছে, সোমবার (২১ এপ্রিল) বিকেলে উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের দুতিয়াপুর সাবেক অর্থমন্ত্রী মুস্তফা কামালের বাড়ি সংলগ্ন জামান ফিলিং স্টেশনের সামনে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের নাফিসা কামালের জন্মদিন উপলক্ষে কেক কাটেন স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের কয়েকজন নেতা। সে সময়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক অর্থমন্ত্রী মুস্তফা কামাল ও তার মেয়ে নাফিসা কামালের নাম ধরে বিভিন্ন স্লোগান দেন ছাত্রলীগ নেতা মনির হোসেন।

আরও জানা গেছে, মঙ্গলবার বিকেলে কেক কাটা ও স্লোগানের ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। লালমাই উপজেলা ছাত্রদলের প্রস্তাবিত কমিটির আহ্বায়ক কামরুল হাসান লোকমান ও বাগমারা উত্তর ইউনিয়ন ছাত্রদল নেতা শরিফ হোসেন সোহেলের নেতৃত্বে ছাত্রদলের নেতাকর্মীরা বাগমারা বাজারে ধাওয়া করে ছাত্রলীগ নেতা মনির হোসেনকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

লালমাই থানার ওসি মো. শাহ আলম কালবেলাকে বলেন, ছাত্রদলের নেতাকর্মীরা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা মনির হোসেনকে মঙ্গলবার সন্ধ্যায় থানায় হস্তান্তর করে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। বুধবার (২৩ এপ্রিল) তাকে আদালতে সোপর্দ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সীমান্তের শূন্যরেখায় অনিশ্চয়তায় ৯টি প্রাণ

স্বামীর হাত-পা-মুখ বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ‘ধর্ষণ’

ধর্ষণের পর মৃত্যু নিশ্চিত করেই ঘটনাস্থল ত্যাগ করে আসামিরা

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

১০

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

১১

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

১২

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

১৩

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১৪

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

১৫

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

১৬

প্রথমবার জুটি বাঁধলেন ইয়াশ রোহান ও সুনেরাহ

১৭

পর্তুগালের একাদশ ঘোষণা

১৮

এনজিওবিষয়ক ব্যুরো অফিসকে তামাকমুক্ত ঘোষণা

১৯

নাটোরে পাবলিক বিশ্ববিদ্যালয় ও কাঁচা রাস্তা পাকা করার দাবি এমপি তুলির

২০
X