নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৫, ০৩:০৯ পিএম
অনলাইন সংস্করণ

পারিবারিক কলহের জেরে স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী আটক

নারায়ণগঞ্জে স্ত্রীকে হত্যার পর এলাকাবাসী ওই বাড়িতে জড়ো হয়। ছবি : কালবেলা
নারায়ণগঞ্জে স্ত্রীকে হত্যার পর এলাকাবাসী ওই বাড়িতে জড়ো হয়। ছবি : কালবেলা

নারায়ণগঞ্জের আড়াইহাজারে সুলেখা আক্তার (৪৫) নামের এক গৃহবধূকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের স্বামীকে আটক করেছে পুলিশ।

বুধবার (২৩ এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলার হাইজাদী ইউনিয়নের নারান্দী গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছেন, পারিবারিক কলহের জেরে এমন ঘটনা ঘটিয়েছে নিহতের স্বামী।

নিহত সুলেখা আক্তার ওই এলাকার রব মিয়ার স্ত্রী ও পার্শ্ববর্তী নয়পাড়া গ্রামের আব্দুল মিয়ার মেয়ে। আটক হওয়া রব মিয়া নারান্দী এলাকার মৃত চান্দু মিয়ার ছেলে ও কাপড় ব্যবসায়ী। তাদের সংসারে চার কন্যা সন্তান রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ২০ বছর আগে সুলেখা আক্তারের সঙ্গে একই উপজেলার রব মিয়ার বিয়ে হয়। গত ৭ বছর ধরে তাদের সংসারে নানা বিষয় নিয়ে ঝগড়া বিবাদ লেগেই থাকত।

পুলিশ সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জের ধরে বুধবার দুপুরে স্ত্রী সুলেখা আক্তারের মাথায় শাবল দিয়ে আঘাত করে রব মিয়া। এরপর তিনি অচেতন হলে পড়লে ছুরি দিয়ে গলা কেটে জবাই করে হত্যা করা হয়। বিষয়টি টের পেয়ে আশেপাশের লোকজনসহ এলাকাবাসী গিয়ে রবকে তাকে আটকে রাখে। পরে পুলিশ গিয়ে লাশের পাশ থেকে রক্তামাখা ছুরিসহ তাকে আটক করে। ময়নাতদন্তের জন্য লাশ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের স্বামী মানসিক ভারসাম্যহীন বলে স্থানীয়রা জানিয়েছেন।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন কালবেলাকে বলেন, দীর্ঘ ৭ বছর ধরে তার স্ত্রী তাকে স্বামীর অধিকার দেয়নি বলে জানিয়েছেন আটক হওয়া রব। এমনকি তাকে নানাভাবে নির্যাতন করে আসছিলেন তার স্ত্রী। এর জের ধরে তাদের মধ্যে ঝগড়া বিবাদ লেগেই থাকতো, যা জেরেই হত্যার ঘটনা ঘটেছে।

বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ জেলার সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. মেহেদী ইসলাম কালবেলাকে বলেন, ছুরি দিয়ে গলা কেটে জবাই করে হত্যা করা হয়েছে। প্রাথমিকভাবে আসামি হত্যার ঘটনা স্বীকার করেছে। তাকে আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাবির এক শিক্ষকের বাধ্যতামূলক অবসর

বিশ্বমঞ্চে বাংলাদেশ ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের সাফল্য

 হরমুজ প্রণালিতে টোল ছাড়াই চলবে জাহাজ

রাজশাহীর আমের স্বাদ নিলেন আমেরিকান রাষ্ট্রদূত

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া

খোলা ড্রামে ভোজ্যতেল : ভোক্তার অধিকার কোথায়?  

ক্লুলেস হত্যার রহস্য উদঘাটন, প্রধান আসামি গ্রেপ্তার

এএসআই পদে ২ হাজার শূন্য পদের জেলাভিত্তিক তালিকা প্রকাশ

নদীপথে পুশইনের চেষ্টা ভেস্তে দিল বিজিবি 

নেশার টাকার জন্য স্ত্রীকে মারধরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

১০

মিনিস্টারে চাকরির সুযোগ, বেতন ৭০ হাজার টাকা

১১

‘তাৎক্ষণিক প্রতিবাদ জানাতেই ভারত ছেড়েছি’

১২

টিকটক করায় স্ত্রীকে হত্যা

১৩

ইতালিতে অবৈধভাবে লোক পাঠানোর অভিযোগে বিমানের কর্মকর্তা গ্রেপ্তার

১৪

১৭৮ জনকে নিয়োগ দেবে ডিএনসিসি, আবেদন অনলাইনে

১৫

ইরান চুক্তি নিয়ে সতর্ক প্রতিক্রিয়া প্রভাবশালী ইসরায়েলপন্থি সংগঠনের

১৬

আদ্‌-দ্বীনের অন্য শাখা থাকলে, সেগুলোর কি হবে জানালেন মন্ত্রী

১৭

শিক্ষার চার স্তম্ভে আমূল পরিবর্তনের ঘোষণা গণশিক্ষা প্রতিমন্ত্রীর

১৮

৩ জেলায় চাকরি দেবে অ্যাপেক্স, আবেদন অনলাইনে

১৯

আদ-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালকের পদত্যাগ, দায়িত্বে জামালুন্নেসা

২০
X