চাঁদপুর (হাজীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৫, ০১:৫২ পিএম
অনলাইন সংস্করণ

আহলে সুন্নাত ওয়াল জামায়াতের নেতাকর্মীদের বিরুদ্ধে শিবিরের মামলা

হাজীগঞ্জ থানার ফটক। ছবি : কালবেলা
হাজীগঞ্জ থানার ফটক। ছবি : কালবেলা

হত্যার হুমকি ও নিরাপত্তাহীনতার শঙ্কায় চাঁদপুরের হাজীগঞ্জে আহলে সুন্নাত ওয়াল জামায়াতের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করেছে জেলা ছাত্রশিবির।

শুক্রবার (২৫ এপ্রিল) রাতে পৌরসভা ছাত্রশিবিরের সভাপতি মো. আব্দুস সালাম বাদী হয়ে হাজীগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন। মামলায় এজাহার নামীয় ১৪ জনসহ অজ্ঞাতনামা ৩০/৩৫ জনকে আসামি করা হয়েছে।

হাজীগঞ্জ থানার ওসি মোহাম্মদ মহিউদ্দিন ফারুক তথ্যটি নিশ্চিত করেছেন।

এর আগে, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে হাজীগঞ্জ বাজারে বিক্ষোভ মিছিল করেন বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামায়াতের নেতাকর্মীরা। ফিলিস্তিনের সমর্থনে শনিবার (২৬ এপ্রিল) রাজধানীতে বিক্ষোভ মিছিলের পুলিশি অনুমতি না পাওয়ায় হাজীগঞ্জে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

ওই মিছিলে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বিরুদ্ধে ‘একটা একটা শিবির ধর, ধইরা ধইরা জবাই কর’, ‘শিবিরের চামড়া তুলে নিবো আমরা’, ‘ছাত্রশিবির রাজাকার, এই মুহূর্তে হাজীগঞ্জ ছাড়’, ‘সরকারের দালালরা, হুঁশিয়ার সাবধান’ উল্লেখ করে নানা স্লোগান দেন বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামায়াতের নেতাকর্মীরা।

এদিকে ওই মিছিলকে কেন্দ্র করে মামলার পাশাপাশি প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে চাঁদপুর জেলা ইসলামী ছাত্রশিবির। ‘ছাত্রশিবিরকে জড়িয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে সন্ত্রাসী মূলক স্লোগানের প্রতিবাদ’ শিরোনামে সংবাদ সম্মেলনে বিবৃতি পাঠ করেন জেলা ছাত্রশিবিরের সভাপতি মু. ইব্রাহিম খলিল। এ সময় উপস্থিত ছিলেন সেক্রেটারি মোহাম্মদ হাসান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদি আরব / প্রিন্স সুলতান বিমানঘাঁটি এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা

বিদ্যালয়ে ঢুকতে বাধা, গেটের সামনেই প্রধান শিক্ষককে মারধর

গভীর রাতে ফেলে যাওয়া কাফনের কাপড়ে আরবি হরফ ঘিরে রহস্য

বিশ্বকাপের আগ মুহূর্তে বড় হোঁচট খেল ব্রাজিল

রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে ২১ জন আটক

নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণের অভিযোগ, পুলিশ বলছে আলামত নেই

মাঠে ফের লুটিয়ে পড়লেন এরিকসেন, জ্ঞান ফিরেছে হাসপাতালে

নগ্ন ভিডিও ধারণ করে পর্নোগ্রাফি, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

ইরাকে দুর্ঘটনার পর বাসে আগুন, হতাহত ৪০

সড়কে প্রাণ গেল শিশুসহ ২ জনের

১০

বৃষ্টিতে ধুয়ে যাওয়া প্রাইমকোডের ওপরই পিচ ডালাই

১১

১১ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আভাস

১২

আবার শুরু হবে লেবানন-ইসরায়েল আলোচনা

১৩

বরিশাল ডিআইজির কার্যালয় থেকে এক জোড়া কালনাগিনী সাপ উদ্ধার

১৪

রেগে এনবিসির সাক্ষাৎকার অনুষ্ঠান ছেড়ে চলে গেলেন ট্রাম্প

১৫

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি আতঙ্ক

১৬

ইরানকে আলোচনার টেবিলে ফিরে এসে চুক্তি করা উচিত : ট্রাম্প

১৭

এক ভূমিকম্পেই বাংলাদেশের সঙ্গে পাঁচ দেশে কম্পন

১৮

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৯

২ ঘণ্টা কলম বিরতিতে যাচ্ছেন ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা

২০
X