টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ : ০৫ মে ২০২৫, ০৭:০৬ পিএম
আপডেট : ০৫ মে ২০২৫, ০৯:০৮ পিএম
অনলাইন সংস্করণ

জাল স্বাক্ষরে স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি মনোনয়ন নিয়ে ছাত্রদল নেতা গ্রেপ্তার

ছাত্রদল নেতা বিজয় হোসেন। ছবি : সংগৃহীত
ছাত্রদল নেতা বিজয় হোসেন। ছবি : সংগৃহীত

টাঙ্গাইলের নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার এবং জেলা প্রশাসকের স্বাক্ষর জাল করার অভিযোগে মো. বিজয় হোসেন নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্ত বিজয় এ জালিয়াতির মাধ্যমে দপ্তিয়ার নজীর আলী উচ্চ বিদ্যালয়ের সভাপতি পদের মনোনয়ন বাগিয়ে নেন।

রোববার (০৪ মে) বিজয় হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি দপ্তিয়ার ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক।

জানা গেছে, দপ্তিয়ার নজীর আলী উচ্চ বিদ্যালয়ের সভাপতি মনোনয়নের কার্যক্রমে উপজেলা নির্বাহী অফিসার এবং জেলা প্রশাসকের স্বাক্ষর জাল করে মো. বিজয় হোসেনকে (সালিম) মনোনীত করা হয়। পরে এ বিষয়ে প্রশ্ন উঠলে সংশ্লিষ্ট কতৃপক্ষ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের কাছে একটি তদন্ত প্রতিবেদন জমা দেয়। এতে দেখা যায়, ওই বিদ্যালয়ের সভাপতি মনোনয়ন সংক্রান্ত প্রক্রিয়াটি উপজেলা নির্বাহী অফিসার নাগরপুর, টাঙ্গাইল এবং জেলা প্রশাসক, টাঙ্গাইলের স্বাক্ষর জাল করে করা হয়েছে। এ ছাড়া সভাপতি মনোনয়ন সংক্রান্ত মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চিঠিটিও প্রতারণা করে তৈরি করা হয়েছে।

সভাপতি মনোনয়ন করার বিষয়টি সম্পূর্ণরূপে জালিয়াতির মাধ্যমে করা হয়েছে, যা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড (ঢাকা) কর্তৃপক্ষও জানে না। এ প্রতারণার কাজে জড়িত থাকার অভিযোগে রোববার নাগরপুর থানায় একটি প্রতারণার মামলা করা হয়েছে। আসামিরা হলেন- দপ্তিয়র ইউনিয়নের বাসিন্দা মো. বিজয় হোসেন (সালিম), দপ্তিয়ার নজীর আলী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুহাম্মাদ আলমগীর হোসেন এবং অফিস সহকারী মো. ওসমান গণি।

থানা সূত্রে জানা গেছে, মামলার ০১ নম্বর আসামি মো. বিজয় হোসেন গ্রেপ্তার হয়েছে এবং অপর দুই আসামি পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

নাগরপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শহিদুর রহমান মনির বলেন, মো. বিজয় হোসেন (সালিম) দপ্তিয়ার ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদকের দায়িত্বে আছেন। তদন্ত সাপেক্ষে স্বাক্ষর জালের বিষয়টি প্রমাণিত হলে তার বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নেওয়া হবে।’

উল্লেখ্য, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা ২০২৪-এর ৫৫ বিধি অনুযায়ী ওই অফিস সহকারী ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে সাময়িক বরখাস্ত করার প্রক্রিয়া চলমান রয়েছে।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মনপুরায় নিম্নাঞ্চল প্লাবিত, পানিবন্দি ১০ হাজার মানুষ 

বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী

নৌভ্রমণে গিয়ে বিদ্যুৎস্পর্শে দুই যুবকের মৃত্যু

নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীমের পরিচয়

জেলেনস্কির বিরুদ্ধে ইউক্রেনজুড়ে বিক্ষোভ

দেশের ১৩ জেলায় সন্ধ্যার মধ্যে ঝড়-বৃষ্টির আভাস

ফিক্সিংয়ের অভিযোগে সাকিবের দলের মালিক গ্রেপ্তার

বলিউডে আসছে জম্বি মহাযুদ্ধ, শেষ হাসি কে হাসবেন

কানাডায় ভয়াবহ দাবানল, ধোঁয়ায় বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের আকাশ

সংবিধান সংস্কার নয় সংশোধন করতে চাই: মির্জা ফখরুল

১০

বেলুচিস্তানে পাক বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে সংঘর্ষ, নিহত ৩

১১

বিদ্রোহীদের ২০৫ যুদ্ধযান ধ্বংসের দাবি সুদান সেনাবাহিনীর

১২

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত, অপেক্ষায় অভিভাবকরা

১৩

অবৈধভাবে বসবাসরত প্রবাসীদের সুখবর দিল ইতালি

১৪

লেবাননে স্থায়ী সামরিক ঘাঁটি গড়ছে ইসরায়েল

১৫

রোমে রেড অ্যালার্ট জারি, তাপমাত্রা ৩৮ ডিগ্রি ছোঁয়ার আশঙ্কা

১৬

ছয় মাসে তুরস্কের আকাশপথ ব্যবহার করেছে ১১ লাখের বেশি ফ্লাইট

১৭

ডেমরা পুলিশ লাইন্সে কনস্টেবলের আত্মহত্যা

১৮

শনিবার খোলা হতে পারে কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১৯

কেন ফাইনাল দেখতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন না আর্জেন্টিনার প্রেসিডেন্ট?

২০
X