সিলেট ব্যুরো
প্রকাশ : ০৫ মে ২০২৫, ১০:০১ পিএম
অনলাইন সংস্করণ

সিলেটের আলোচিত পরিবহন শ্রমিক দল নেতা রাজন বহিষ্কার

শ্রমিক দল নেতা আলী আকবর রাজন। ছবি : কালবেলা
শ্রমিক দল নেতা আলী আকবর রাজন। ছবি : কালবেলা

সিলেটের আলোচিত পরিবহন শ্রমিক নেতা ও জেলা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক আলী আকবর রাজনকে অনির্দিষ্টকালের জন্য বহিষ্কার করেছে জাতীয়তাবাদী শ্রমিক দল।

রোববার (০৪ মে) সিলেট জেলা জাতীয়তাবাদী শ্রমিকদলের সদস্য সচিব মো. নুরুল ইসলাম স্বাক্ষরিত এক আদেশে তাকে বহিষ্কার করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজন শ্রমিক লীগ নেতা জাকারিয়ার জামিনের পক্ষে অবস্থান নেওয়ায় সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীসহ জেলা ও মহানগর বিএনপি নেতাদের সুপারিশে কারণ দর্শানোর নোটিশ ইস্যু করা হয়। এর জবাব সন্তোষজনক না হওয়ায় তাকে অনির্দিষ্টকালের জন্য সিলেট জেলা শ্রমিকদলের যুগ্ম আহ্বায়ক ও সদস্য পদ থেকে বহিষ্কার করা হলো।

জানা যায়, ২০২৪ এর ছাত্র জনতার আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনাসহ মোট ৫ মামলায় গত ২৮ এপ্রিল রাতে শ্রমিক লীগ নেতা জাকারিয়া আহমদকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। পরদিন সিলেট মহানগর পুলিশের কোতোয়ালী থানা পুলিশ পরের দিন তাকে আদালতে হাজির করে।

এ সময় সিলেটের বিভিন্ন রুটে গাড়ি চলাচলে প্রতিবন্ধকতা তৈরি করে শ্রমিকরা।

তার পক্ষে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত এমন কয়েকজন আইনজীবী ওকালতনামা প্রদান করলে আদালত তার জামিন মঞ্জুর করে। আদালত প্রাঙ্গনে জাকারিয়ার পক্ষে অবস্থান নিয়ে সমালোচনার মুখে পড়েন রাজন।

কালবেলা/এসওআর/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত প্রকৌশলী দম্পতি শাহীন-ফারজানা

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

১০

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

১১

ইরানের বিরুদ্ধে ‘বৃহৎ সামরিক হামলা’ বিবেচনায়: ট্রাম্প

১২

লেবাননে প্যারামেডিকদের ওপর ইসরায়েলের ড্রোন হামলা

১৩

ওমরাহ পালনে গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৩

১৪

নিরাপত্তার জেরে ইরান থেকে দূতাবাসকর্মীদের প্রত্যাহার করে নিল যুক্তরাজ্য

১৫

দেশে চাঁদাবাজি-দুর্নীতি আগের চেয়েও বেড়েছে: গাজী আতাউর

১৬

জলাবদ্ধ সড়কে হাঁস ছেড়ে ব্যতিক্রমী প্রতিবাদ 

১৭

জাবি চিকিৎসা কেন্দ্র উন্নয়নে প্রশাসনের ৫ সিদ্ধান্ত

১৮

মেসি-ইয়ামালদের মহারণ কবে? জানা গেল সম্ভাব্য সময়

১৯

জাসদ-ছাত্রলীগ থেকে জামায়াত, এক ভিডিওতে সব হারালেন এমপি নজরুল  

২০
X