বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
পরশুরাম (ফেনী) প্রতিনিধি
প্রকাশ : ২২ মে ২০২৫, ০৪:০৫ পিএম
অনলাইন সংস্করণ

পরশুরাম সীমান্তে ভারতীয়দের খাল খনন

সীমান্তে ভারতীয়দের খাল খনন।
সীমান্তে ভারতীয়দের খাল খনন।

ফেনীর পরশুরামের পূর্ব রাঙ্গামাটিয়া সীমান্তে পিলার ঘেষে উঁচু খাল খনন করেছে ভারত। ভারতের বিলোনিয়া শহর ও আশপাশের এলাকায় পানি নিষ্কাশনের সুবিধার্থে বাংলাদেশের দিকে পানি নামতে নতুন এই খাল খনন করছেন বলে স্থানীয় এলাকাবাসী জানান।

জানা গেছে, গত বছরের আগস্টে মুহুরি নদী সংলগ্ন এলাকায় ভারতীয়রা বল্লামুখা বেড়িবাঁধ কেটে দিলে বাংলাদেশের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। চলতি বছরের জানুয়ারিতে ৫ কোটি টাকা ব্যয়ে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ পুনঃনির্মাণ করে। এতে ভারতীয়রা তাদের অংশে জলাবদ্ধতার আশঙ্কায় নতুন এ খাল খনন করছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার (২১ মে) রাতে কালিকাপুর থেকে পূর্ব রাঙ্গামাটিয়া পর্যন্ত প্রায় দেড়শ মিটার নতুন খাল খনন কাজ শেষ করেছে ভারতীয়রা।

বৃহস্পতিবার (২২ মে) সকালে সরেজমিনে দেখা যায়, ওই এলাকায় বেশ কয়েকটি মাটি খনন যন্ত্র রয়েছে এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) অবস্থান করছে। বাংলাদেশি কেউ সীমান্ত এলাকার দিকে যাওয়ার চেষ্টা করলে বিএসএফ নিরুৎসাহিত করছে। স্থানীয়রা বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) অবহিত করলে কাজ বন্ধ রাখতে বিএসএফকে অনুরোধ করে।

বিজিবি-৪ ব্যাটালিয়নের ফেনীস্থ অধিনায়ক লে. কর্নেল মোশারফ হোসেন বলেন, ভারতীয়রা বিএসএফের সহযোগিতায় তাদের অংশে একটি নতুন খাল খনন কাজ শুরু করেছে। বিজিবি বিষয়টি জানতে পেরে বিএসএফকে কাজ বন্ধ রাখতে বলেছে। বৃহস্পতিবার সকাল থেকে কাজ বন্ধ রয়েছে। বিষয়টি নিয়ে বিজিবি-বিএসএফ দ্বিপাক্ষিক বৈঠকের মাধ্যমে আলোচনা করা হবে।

কালবেলা/এনএএস/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাফরুলে যুবদলকর্মী হত্যাকাণ্ডে অংশ নিয়েছিল কালীগঞ্জের ৪ যুবক

বৃষ্টি হলেই ডুবে লক্ষ্মীপুর বাস টার্মিনাল, গর্ত-কাদায় চরম ভোগান্তি

শাহজালাল বিমানবন্দরে ৪৩২ গ্রাম স্বর্ণ উদ্ধার

দেশে ফেরা প্রসঙ্গে সাকিব / অনেকে ‘ভয় পায়’, এই কারণেই সুযোগটা হচ্ছে না

সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতি নির্বাচনের দাবি ইসলামী আন্দোলনের

আসছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব দেশ থেকে

এনসিপির গাড়িবহরে হামলা, সার্কিট হাউসে আশ্রয় নিয়েছিলেন সারজিস

ভারতে ফোনে কথা বলায় ব্যাঘাত, ৩ বছরের ছেলেকে শ্বাসরোধে হত্যা

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

১০

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

১১

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

১২

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

১৩

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

১৪

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

১৫

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

১৬

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

১৭

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে নতুন নীতিমালা

১৮

২০২৬ সালের প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের ২৬ শতাংশ প্রবৃদ্ধি

১৯

এক অগ্নিকাণ্ডেই ভেঙে গেল ৬ পরিবারের স্বপ্ন

২০
X