সিলেট ব্যুরো
প্রকাশ : ২৭ মে ২০২৫, ০৭:৩২ পিএম
অনলাইন সংস্করণ

সিলেটে বছরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড

সূর্যের প্রখর খরতাপে পুড়ছে সিলেট। ছবি : কালবেলা
সূর্যের প্রখর খরতাপে পুড়ছে সিলেট। ছবি : কালবেলা

সিলেটে বছরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। মঙ্গলবার (২৭ মে) বিকেল ৩টায় সিলেটের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, যা সিলেটে এ বছরের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড।

সরেজমিনে গিয়ে দেখা যায়, মঙ্গলবার সকাল থেকে সূর্যের প্রখর খরতাপে পুড়ছে সিলেট। প্রচণ্ডে রোদে ভোগান্তি পোহাচ্ছেন পথচারী ও দিনমজুররা। নগরীর রাস্তায় মানুষ কম দেখা যায়। যানবাহন চলাচলও কম চোখে পড়ে। প্রচণ্ড রোদের কারণে লোকজন বিশেষ প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না।

এদিন বিকেলে বন্দর বাজার এলাকায় গিয়ে দেখা যায়, চাহিদা বেড়েছে আখের রস, ডাবসহ তরল খাবারের। মানুষ লম্বা লাইন ধরে আখের রস ও ডাব কিনে তৃষ্ণা মেটাচ্ছেন। প্রতিটি ডাব বিক্রি হচ্ছে ১৫০ থেকে ২০০ টাকা দামে। নগরীর বিভিন্ন পয়েন্টে পথচারীদের ঠান্ডা বরফের পানি মিশ্রিত লেবুর শরবত খেতে দেখা যায়।

আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, তাপমাত্রা ৩৬ ডিগ্রি থেকে ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে মৃদু তাপপ্রবাহ ধরা হয়। তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছালে মাঝারি তাপপ্রবাহ ধরা হয়। সে হিসাবে সিলেটে মৃদু তাপপ্রবাহ চলছে।

সিলেট আম্বরখানা এলাকার একটি ব্যাংকের কর্মকর্তা তুহিদ হাসান কালবেলাকে বলেন, গত কয়েক দিনের তুলনায় আজ বেশি গরম। দুপুরে কিছু কাজের জন্য ব্যাংকের বাইরে বের হয়েছিলাম কাজের জন্য। প্রচণ্ড রোদে কষ্ট পোহাতে হয়েছে।

চৌহাট্রা পয়েন্টে কথায় হয় রিকশাচালক সোলেমানের সঙ্গে। তিনি কালবেলাকে বলেন, প্রতিদিন ৬০০ থেকে ৮০০ টাকা আয় হলেও আজ বিকেল পর্যন্ত হয়েছে মাত্র তিনশ টাকা। গরমের কারণে মানুষ বাসাবাড়ি থেকে বের হচ্ছেন না।

সিলেট দরগাহ এলাকার ব্যবসায়ী তুহিন আহমদ বলেন, আজ বেশি গরম। দোকানে আসার পথে প্রচণ্ড রোদে কষ্ট পেয়েছি। সর্বোচ্চ তাপমাত্রার কারণে কাস্টমার আসছে না, ব্যবসাও কম হচ্ছে।

সিলেট আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ শাহ মো. সজীব হোসাইন বলেন, সোমবার ও আজ থেকে সিলেটে তাপপ্রবাহ অনুভব করা যাচ্ছে। বিকেল তিনটার দিকে সিলেটের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, যা চলতি বছরের জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

১০

অতিরিক্ত ফাউলের অভিনয় করলে বিশ্বকাপে দেখতে হবে হলুদ কার্ড

১১

ছাত্রলীগ নেতা ডেবিট আটক

১২

ভারতের পুশইন নিয়ে ছাত্রদল নেতা আবিদের স্ট্যাটাস ভাইরাল

১৩

উপজেলা চেয়ারম্যানসহ আ.লীগের ১৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

১৪

বিশ্বকাপে পেনাল্টিতে সর্বোচ্চ গোলের তালিকায় মেসি

১৫

জাকিরের সেঞ্চুরিতে জিম্বাবুয়েকে উড়িয়ে দিল বাংলাদেশ

১৬

গুজব-ভুয়া কনটেন্ট রোধে সাইবার সুরক্ষা আইন সংশোধন হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

জীবনের গল্প বলতে ওটিটিতে আসছেন মিম

১৮

বিশ্বকাপ জিতলে দাড়ি-গোঁফ কাটবেন না ইয়ামাল

১৯

এবার রামিসার পাশের বাসা থেকে আরেক শিশু নিখোঁজ

২০
X