মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৮ মে ২০২৫, ০৭:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

আমরা রাজনীতির নোংরা কালচার চাই না : সারজিস

পথসভায় বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। ছবি : কালবেলা
পথসভায় বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। ছবি : কালবেলা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশে আমরা রাজনৈতিক নোংরা কালচার চাই না। আমরা চাচ্ছি প্রতিটি রাজনৈতিক দল একসঙ্গে কাজ করুক এবং ভালো কাজ করার প্রতিযোগিতা সৃষ্টি হোক।

তিনি বলেন, যে ভালো কাজ করবে, জনগণ তাকেই প্রতিনিধি হিসেবে বেছে নেবে। আগামী নির্বাচনে দলীয় পরিচয় কিংবা প্রতীকের ভিত্তিতে নয়, বরং ভালো মানুষের হাতে ক্ষমতা তুলে দিতে হবে।

বুধবার (২৮ মে) বিকেলে দিনাজপুরের কাহারোল আমতলা মোড়ে এনসিপির উপজেলা শাখা আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সারজিস আলম বলেছেন, এনসিপি তেলা মাথায় তেল দেওয়ার রাজনীতিতে বিশ্বাস করে না। স্বৈরাচার আওয়ামী লীগ দেশে উন্নয়নের জোয়ার দেখিয়েছে কিন্তু ১৬ বছরে কাহারোলে কি উন্নতি করেছে, আমি গতকাল পর্যন্ত দিনাজপুরের ৮টি উপজেলায় গিয়েছি, সেখানকার ইউনিয়নগুলো কাহারোলের চেয়ে অনেক উন্নত।

তিনি আরও বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ যদি এতই উন্নয়ন করেছে তাহলে কাহারোল উপজেলায় মুসলিম ও সনাতন ধর্মাবলম্বী প্রায় সমান সমান হলেও অনেক জায়গায় সংখ্যালঘুদের জন্য উন্নয়নমূলক কাজ করা হয়েছে কিন্তু কাহারোলের সনাতন ধর্মাবলম্বী শত শত ভাই-বোনেরা এখনো প্রতিদিন সকালে কাজের সন্ধানে এই আমতলা মোড়ে জমায়েত হয়ে দিনমজুরের জন্য বসে থাকে কেন? আমার মায়েরা তাদের আদরের সন্তানদের বাড়িতে রেখে দিনমজুরের জন্য এখানে এসে ভিড় জমায় কেন?

পথসভায় কাহারোল উপজেলা শাখা সংগঠক কবির আনামের সভাপতিত্বে ও সোহেল রানা সাব্বিরের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, যুগ্ম আহ্বায়ক আতিক মুজাহিদ, যুগ্ম মুখ্য সংগঠক আলী নাসের খান, যুগ্ম মুখ্য সংগঠক আবু সাঈদ লিওন, যুগ্ম মুখ্য সংগঠক সাদিয়া ফারজানা দিনা ও যুগ্ম মুখ্য সংগঠক আসাদুল্লাহ আল গালিবসহ দিনাজপুর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মো. একরামুল হক, অন্তূ খাঁন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১০

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১১

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১২

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১৩

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৪

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৫

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৬

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৭

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৮

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৯

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

২০
X