আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ : ২৮ মে ২০২৫, ০৯:৪২ পিএম
অনলাইন সংস্করণ

রেলওয়ের জায়গা থেকে ২৫টি অবৈধ দোকান উচ্ছেদ

রেলওয়ের জায়গায় গড়ে ওঠা ২৫টি অবৈধ দোকান উচ্ছেদ করেছে আখাউড়া উপজেলা প্রশাসন। ছবি : কালবেলা
রেলওয়ের জায়গায় গড়ে ওঠা ২৫টি অবৈধ দোকান উচ্ছেদ করেছে আখাউড়া উপজেলা প্রশাসন। ছবি : কালবেলা

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রেলস্টেশন সংলগ্ন রেলওয়ের জায়গায় গড়ে ওঠা ২৫টি অবৈধ দোকান উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন।

বুধবার (২৮ মে) বিকেলে আখাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফয়ছল উদ্দিনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

রেলওয়ে সূত্রে জানা গেছে, দীর্ঘদিন থেকে আখাউড়া রেলস্টেশন পাশে রেলওয়ের মালিকানাধীন জমিতে অনুমতি ছাড়া নানা ধরনের দোকানপাট গড়ে উঠছিল। চা-স্টল, ফাস্টফুডের দোকান, ফল-মূল বিক্রেতাসহ বিভিন্ন পণ্যের অস্থায়ী দোকান রেললাইন সংলগ্ন ওই ২৫ শতক জমিজুড়ে স্থাপন করা হয়েছিল। এতে একদিকে যেমন সরকারি জমি দখল হচ্ছিল, অন্যদিকে সৃষ্টি হচ্ছিল যানজট ও জনদুর্ভোগ।

অভিযানের সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ের আখাউড়া নির্বাহী প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক, রেলওয়ে নিরাপত্তা বাহিনীর ইনচার্জ মো. জাহাঙ্গীর আলম, আখাউড়া রেলস্টেশনের স্টেশনের তত্ত্বাবধায়ক নূর নবীসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

নির্বাহী প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক বলেন, দীর্ঘদিন ধরে দোকানগুলো যাত্রী চলাচলে বাধা সৃষ্টি করছিল। ট্রেন যাওয়া-আসার সময় দুর্ঘটনার আশঙ্কাও তৈরি হতো। উচ্ছেদ অভিযানের ফলে স্টেশন এলাকায় যাত্রীদের চলাচল সহজ হবে।

সহকারী কমিশনার (ভূমি) মো. ফয়ছল উদ্দিন বলেন, রেলওয়ের এ জায়গাগুলো দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখল করে রাখা হয়েছিল। সামনে ঈদুল আজহা উপলক্ষে রেলস্টেশনে যাত্রীচাপ অনেক বেড়ে যাবে। এই সময় যেন কোনো যানজট বা বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সে লক্ষ্যেই আজকের অভিযান। রেলওয়ের অন্যান্য জমিতেও পর্যায়ক্রমে অভিযান পরিচালনা করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৭৮ জনকে নিয়োগ দেবে ডিএনসিসি, আবেদন অনলাইনে

ইরান চুক্তি নিয়ে সতর্ক প্রতিক্রিয়া প্রভাবশালী ইসরায়েলপন্থি সংগঠনের

আদ্‌-দ্বীনের অন্য শাখা থাকলে, সেগুলোর কি হবে জানালেন মন্ত্রী

শিক্ষার চার স্তম্ভে আমূল পরিবর্তনের ঘোষণা গণশিক্ষা প্রতিমন্ত্রীর

৩ জেলায় চাকরি দেবে অ্যাপেক্স, আবেদন অনলাইনে

আদ-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালকের পদত্যাগ, দায়িত্বে জামালুন্নেসা

ইবনে সিনায় চাকরির সুযোগ, আছে বিভিন্ন সুবিধা

দিনে নিখোঁজ, রাতে বাড়ির পাশে মিলল ‘সাদিয়ার’ মরদেহ

‘চাঁদা দাবির’ অভিযোগে বিএনপির দুই নেতাকে গণপিটুনি

শুক্রবারের আগেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি প্রকাশ হতে পারে : জে ডি ভ্যান্স

১০

প্রধানমন্ত্রী বুধবার মৌলভীবাজারে যাচ্ছেন, চলছে ব্যাপক প্রস্তুতি

১১

দীর্ঘদিনের বিরোধের অবসান, শতবর্ষী বট-পাকুড় গাছের ডালপালা অপসারণ

১২

রামিসা ধর্ষণ-হত্যা মামলার পেপারবুক প্রস্তুত, শুনানি শুরু যে কোনো দিন

১৩

ময়লার স্তূপ থেকে নবজাতকের লাশ উদ্ধার 

১৪

নেইমারকে নিয়ে আরও বড় দুঃসংবাদ পেল ব্রাজিল

১৫

রোনালদোকে বিশ্বকাপ জেতাতে ‘সুবিধা’ দেবে ফিফা, দাবি ধর্মগুরুর

১৬

যুক্তরাষ্ট্রের বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮

১৭

যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা হলেও ইরানে শান্তি নিয়ে সংশয় কাটেনি

১৮

মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ

১৯

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ দলে ফিরলেন অভিজ্ঞ ব্যাটার

২০
X