মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
সাভার প্রতিনিধি
প্রকাশ : ২৯ মে ২০২৫, ০৯:১২ এএম
অনলাইন সংস্করণ

সাভারে ছাত্রদলের কমিটিতে বিবাহিত ও ছাত্রলীগ কর্মী

ছবি : কালবেলা গ্রাফিক্স।
ছবি : কালবেলা গ্রাফিক্স।

সাভার সদর ইউনিয়ন ছাত্রদলের নবগঠিত কমিটি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। অভিযোগ উঠেছে, সদ্যঘোষিত এ কমিটিতে স্থান পেয়েছেন একজন বিবাহিত ও নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের এক সক্রিয় কর্মী।

জানা গেছে, গত ১৭ মে ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি তমিজ উদ্দিন ও সাধারণ সম্পাদক মাহফুজ ইকবালের স্বাক্ষরে ২৪ সদস্যবিশিষ্ট সাভার সদর ইউনিয়ন ছাত্রদলের আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়। কমিটির সাধারণ সম্পাদক পদে আল মমিন আকন ও সহসভাপতি পদে মারুফ হাসানের নাম আসে। এরপর থেকে শুরু হয় সমালোচনা।

স্থানীয় সূত্রে জানা গেছে, আল মমিন আকন বিবাহিত হলেও বিষয়টি গোপন রেখে কমিটিতে পদ বাগিয়ে নিয়েছেন। অন্যদিকে সহসভাপতি মারুফ হাসানকে আগে সাভার পৌর ছাত্রলীগের সভাপতি আতাউর রহমান অভির নির্বাচনী প্রচারণায় অংশ নিতে দেখা গেছে। মারুফের পরিবারও দীর্ঘদিন ধরে আওয়ামী রাজনীতির সঙ্গে জড়িত বলে জানা গেছে।

স্থানীয় নেতাকর্মীদের অভিযোগ, এ ধরনের অনুপ্রবেশ ছাত্রদলের ভাবমূর্তি নষ্ট করছে। বিষয়টি তদন্ত করে দ্রুত সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।

বিষয়টি জানতে আল মমিন আকনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। তবে মারুফ হাসান দাবি করেন, ছবিটি ছয় বছর আগের। তখন আমি কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত ছিলাম না। ডাক পেলে সবার সঙ্গেই যেতাম। গত পাঁচ বছর ধরে আমি বিএনপির রাজনীতিতে যুক্ত।

ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিন কালবেলাকে বলেন, স্থানীয় নেতাদের সুপারিশে আমরা কমিটি দিয়েছি। কমিটি ঘোষণার পর এসব তথ্য জানা গেছে। কেউ পরিচয় গোপন করে প্রতারণার মাধ্যমে পদ নিয়ে থাকলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রয়োজনে কমিটি থেকেও বহিষ্কার করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১০

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১১

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১২

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৩

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১৪

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১৫

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১৬

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৭

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৮

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৯

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

২০
X