মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ২৯ মে ২০২৫, ০৮:৫১ পিএম
অনলাইন সংস্করণ

চারদিকে অথৈ পানি, লোকালয়ে বনের হরিণ

লোকালয়ে চলে এসেছে হরিণ। ছবি : কালবেলা
লোকালয়ে চলে এসেছে হরিণ। ছবি : কালবেলা

অস্বাভাবিক জোয়ারে রাস্তাঘাটসহ চারদিক প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে দ্বীপের বিস্তীর্ণ এলাকা। কোথাও দাঁড়ানোর সামান্য জায়গা নেই। তাই নিরুপায় হয়ে ভয়কে উপেক্ষা করে লোকালয়ে চলে এসেছে বনের হরিণ। অনেকে তার ছবি এবং ভিডিও করতে থাকে। তার মধ্যে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়ে যায়।

দৃশ্যটি নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার নিঝুম দ্বীপের। বৃহস্পতিবার (২৯ মে) দপুরে বাবলু নামে দ্বীপের এক বাসিন্দা ভিডিও ধারণের পর সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন। তার পোস্টে অনেকে হরিণটির বিষয়ে জানতে চান।

খোঁজ নিয়ে জানা যায়, বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের প্রভাবে জোয়ারের পানি ঢুকে পড়ায় তলিয়ে গেছে নিঝুম দ্বীপের নামার বাজার এলাকার রাস্তাঘাট। আর সেই পানিতে ঘুরে বেড়াতে দেখা গেছে হরিণটিকে। বন বিভাগের লোকজন হরিণটির দেখাশোনা করেন। দ্বীপের নামার বাজার এলাকায় বন বিভাগের কার্যালয়ের নিচেই থাকে এটি। বেড়াতে আসা পর্যটকেরা হরিণটির সঙ্গে ছবিও তোলেন।

জোয়ারের পানিতে হরিণ ঘুরে বেড়ানো প্রসঙ্গে নিঝুম দ্বীপ বন বিটের কর্মকর্তা মো. সোহাগ বলেন, হরিণটি এ রকম জোয়ারের পানিতে ঘুরে বেড়াতে অভ্যস্ত হয়ে গেছে। পানি খুব বেশি বেড়ে গেলে সে নিজেই উঁচু জায়গায় গিয়ে আশ্রয় নেয়। আবার পানি কমে গেলে নেমে আসে। তাই হরিণটিকে নিরাপদ আশ্রয়ে নেওয়ার দরকার পড়ে না।

এদিকে বৃহস্পতিবার সকাল থেকেই হাতিয়ার বিভিন্ন এলাকায় জোয়ারের পানিতে প্লাবিত হয়। দুপুরের দিকে বাড়তে থাকে জোয়ারের উচ্চতা। নিঝুম দ্বীপের নামার বাজার, বন্দরটিলা বাজারসহ বেশির ভাগ এলাকা প্লাবিত হয়েছে। পানি উঠেছে অনেক বাড়িঘরেও। রান্না বন্ধ রয়েছে অনেক পরিবারের।

নিঝুম দ্বীপের বাসিন্দা মো. জামসেদ উদ্দিন ও আমিরুল মোমিন বাবলু জানান, আজ দুপুরে জোয়ারের পানিতে নিঝুম দ্বীপের বেশির ভাগ এলাকা প্লাবিত হয়েছে। এতে দ্বীপের মানুষজন সীমাহীন ভোগান্তির মধ্যে পড়েছেন। তারা বিকেল থেকে ক্ষতিগ্রস্ত পরিবারে শুকনো খাবার ও প্রয়োজনীয় জিনিসপত্র পৌঁছে দিচ্ছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১০

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১১

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১২

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৩

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৪

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৫

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৬

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১৭

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১৮

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১৯

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

২০
X