কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ৩০ মে ২০২৫, ০৫:০৫ পিএম
অনলাইন সংস্করণ

পটুয়াখালীতে পানিবন্দি সাড়ে ৬ হাজার পরিবার

বৃষ্টিতে পানিবন্দি পটুয়াখালীর বাসিন্দারা। ছবি : কালবেলা
বৃষ্টিতে পানিবন্দি পটুয়াখালীর বাসিন্দারা। ছবি : কালবেলা

বৈরী আবহাওয়ায় সাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে থেমে থেমে বৃষ্টি শুরু হয় গোটা উপকূলজুড়ে। আর হালকা বর্ষণের কয়েক দিন পরই রূপ নেয় গভীর নিম্নচাপে। মুষলধারার বর্ষণের পর নিম্নচাপটি উপকূল অতিক্রম করলেও বেরিয়ে আসছে এর ক্ষয়ক্ষতির চিহ্ন।

ইতোমধ্যে ৪৬০টি বসতঘর ও স্থাপনা আংশিক বিধ্বস্ত হয়েছে বলে তথ্য পাওয়া গেছে। আর লাগাতার অতি বৃষ্টিতে জলাবদ্ধতায় পানিবন্দি হয়ে পড়েছেন প্রায় সাড়ে ৬ হাজার মানুষ। এ ছাড়া মৎস্য বিভাগের তথ্যানুযায়ী এখন পর্যন্ত ঘের ও মাছ চাষের পুকুর তলিয়ে গেছে প্রায় দেড় হাজার।

এদিকে গত কদিনের প্রাকৃতিক দুর্যোগে সবচেয়ে ক্ষতির মুখে পড়েছেন মৌসুমি চাষিরা। তবে এই কৃষককুলে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে তা নিরুপণ করতে পারেনি কৃষি বিভাগ।

চাকামইয়া ইউপি চেয়ারম্যান মজিবর রহমান ফকির জানান, তার ইউপিতে স্বাভাবিকের চেয়ে উচ্চ জোয়ারে নেওয়াপাড়া মাদ্রাসা সংলগ্ন বেড়িবাঁধ গড়িয়ে ভেতরে পানি প্রবেশ করে। ফলে আনীপাড়া, চুঙ্গাপাশা, কাছেমখালীসহ কয়েটি গ্রামের প্রায় ৫শ থেকে ৬শ পরিবার পানিবন্দি হয়ে রয়েছে।

কলাপাড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মোকছেদুল আলম জানান, উপজেলার অনেক ইউপিতে বেড়িবাঁধের বাইরের পাশে উচ্চ জোয়ারের পানিতে তলিয়ে প্রায় সাড়ে ৬ হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। এ ছাড়া আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে ৪৬০টি বসতি ঘর ও বিভিন্ন স্থাপনা। তবে সব তথ্য এখনো হাতে এসে পৌঁছায়নি বলে জানান এই কর্মকর্তা। কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, নদী লাগোয়া এবং বেড়িবাঁধের বাইরের পাশে বসবাসরত মৎস্য চাষিদের অধিকাংশ ঘের পুকুর তলিয়ে গেছে। এ পর্যন্ত প্রায় দেড় হাজার ঘের পুকুরের তথ্য পাওয়া গেছে। তবে এর সংখ্যা আরও বাড়তে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

১০

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১১

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১২

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১৩

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৪

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৫

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৬

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৭

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৮

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৯

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

২০
X