খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ : ০২ জুন ২০২৫, ১১:৩৫ এএম
অনলাইন সংস্করণ

তলিয়ে গেছে খাগড়াছড়ি-লংগদু সড়ক, যোগাযোগ বিচ্ছিন্ন

খাগড়াছড়ির স্টিল ব্রিজ এলাকার সড়ক পানির নিচে তলিয়ে গেছে। ছবি : সংগৃহীত
খাগড়াছড়ির স্টিল ব্রিজ এলাকার সড়ক পানির নিচে তলিয়ে গেছে। ছবি : সংগৃহীত

টানা বৃষ্টিতে খাগড়াছড়ির মেরুং ইউনিয়নের স্টিল ব্রিজ এলাকার সড়ক পানির নিচে তলিয়ে গেছে। ফলে খাগড়াছড়ি-লংগদু সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে।

এদিকে রাত থেকে বৃষ্টি কমে আসায় খাগড়াছড়ির প্রধান তিন নদী ফেনী, চেঙ্গি ও মাইনীর পানি কমতে শুরু করেছে। যদিও কিছু এলাকায় এখনো জলাবদ্ধতা রয়ে গেছে।

সোমবার (২ জুন) সকালে খাগড়াছড়িতে আকাশ মেঘলা ছিল এবং থেমে থেমে হালকা বৃষ্টিপাত হয়েছে। আবহাওয়া বিভাগ জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় মাঝারি মাত্রার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

স্থানীয় ব্যবসায়ী সাইফুল ইসলাম জানান, চিটাগং পাড়া এলাকা এখনো পানির নিচে। তবে মাইনী নদীর পানি কিছুটা কমেছে।

জেলা প্রশাসন থেকে জানানো হয়েছে, প্রতিটি ইউনিয়নে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি সক্রিয় রয়েছে এবং জরুরি প্রয়োজনে হেল্পলাইন খোলা রয়েছে।

খাগড়াছড়ির জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম বলেন, পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের স্থায়ী পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হবে। প্রশাসন দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনে নিখোঁজ, রাতে বাড়ির পাশে মিলল ‘সাদিয়ার’ মরদেহ

‘চাঁদা দাবির’ অভিযোগে বিএনপির দুই নেতাকে গণপিটুনি

শুক্রবারের আগেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি প্রকাশ হতে পারে : জে ডি ভ্যান্স

প্রধানমন্ত্রী বুধবার মৌলভীবাজারে যাচ্ছেন, চলছে ব্যাপক প্রস্তুতি

দীর্ঘদিনের বিরোধের অবসান, শতবর্ষী বট-পাকুড় গাছের ডালপালা অপসারণ

রামিসা ধর্ষণ-হত্যা মামলার পেপারবুক প্রস্তুত, শুনানি শুরু যেকোনো দিন

ময়লার স্তূপ থেকে নবজাতকের লাশ উদ্ধার 

নেইমারকে নিয়ে আরও বড় দুঃসংবাদ পেল ব্রাজিল

রোনালদোকে বিশ্বকাপ জেতাতে ‘সুবিধা’ দেবে ফিফা, দাবি ধর্মগুরুর

যুক্তরাষ্ট্রের বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮

১০

যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা হলেও ইরানে শান্তি নিয়ে সংশয় কাটেনি

১১

মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ

১২

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ দলে ফিরলেন অভিজ্ঞ ব্যাটার

১৩

আলুবোখারা চাষে বদলে যাচ্ছে পাহাড়ের কৃষি চিত্র

১৪

কাবা শরিফে পরানো হলো স্বর্ণখচিত নতুন গিলাফ 

১৫

আজকে স্বর্ণের বাজারদর

১৬

পুলিশের বিরুদ্ধে চাঁদা নেওয়ার অভিযোগ / সিলেটে ট্রাফিক সপ্তাহ আসে-যায়, যানজট পরিস্থিতির পরিবর্তন হয় না

১৭

বিশ্বকাপ নায়ক থেকে রাতারাতি সোশ্যাল মিডিয়া তারকা কেপ ভার্দে গোলরক্ষক 

১৮

সাংবাদিক আবদুল হাই সিদ্দিকের বাবার মৃত্যুবার্ষিকী আজ

১৯

সেই ওমরাহযাত্রীর মৃত্যু, মরদেহ পাঠানোর ব্যবস্থা করলেন ধর্মমন্ত্রী

২০
X