সিংড়া (নাটোর) প্রতিনিধি
প্রকাশ : ০৫ জুন ২০২৫, ১১:০২ পিএম
অনলাইন সংস্করণ

মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে প্রাণ গেল পুলিশের স্ত্রীর

স্ত্রীর সঙ্গে শিউলি বেগম জোবায়ের হোসেন। ছবি : সংগৃহীত
স্ত্রীর সঙ্গে শিউলি বেগম জোবায়ের হোসেন। ছবি : সংগৃহীত

নাটোরের সিংড়ায় স্বামীর মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গিয়ে শিউলি বেগম (৪০) নামে এক নারী নিহত হয়েছে।

বৃহস্পতিবার (৫ জুন) বিকেল ৪টার দিকে নাটোর-বগুড়া মহাসড়কের নিংগইন এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত শিউলি বেগম নাটোরের বড়াইগ্রাম উপজেলার আহাম্মেদপুর কায়েমকোলা গ্রামের পুলিশের সাব-ইন্সপেক্টর জোবায়ের হোসেনের স্ত্রী।

নাটোর ঝলমলিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান কালবেলাকে জানান, বৃহস্পতিবার বিকেলে পুলিশ ইন্সপেক্টর জুবায়ের তার স্ত্রী শিউলি বেগমকে নিয়ে মোটরসাইকেলযোগে বগুড়া যাচ্ছিলেন। পথে নাটোর-বগুড়া সড়কের সিংড়া নিংগইন এলাকায় পৌঁছালে ভাঙ্গা রাস্তায় ঝাকিতে মোটরসাইকেলের পেছন থেকে পড়ে যান শিউলি বেগম। এতে তিনি মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হন।

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যার দিকে তার মৃত্যু হয়।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) রফিকুল ইসলাম কালবেলাকে বলেন, বিকেলে একটি সড়ক দুর্ঘটনার কথা শুনেছি। পরে জানতে পেরেছি তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আইনি বিধান নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

আইসিএবির উদ্যোগে ‘উইমেন ইন লিডারশিপ অ্যান্ড গভর্ন্যান্স কনফারেন্স ২০২৬’

স্লোগান লেখা নিয়ে উত্তেজনা, কারাগারে ছাত্রলীগ নেতা

নাহিদ রানার ভয়ে কাঁপছে অস্ট্রেলিয়াও

এআইইউবিতে নোবেলজয়ী ড. অ্যান ল’হুইলিয়ারের ওয়েবিনার অনুষ্ঠিত

দ্বিতীয় ধাপে ১০০ উপজেলা-পৌরসভায় প্রার্থী ঘোষণা করবে এনসিপি

রাজশাহীর আম যাচ্ছে ফ্রান্সে

আরেক প্রশাসকের বিদেশযাত্রার আবেদন বাদ দিলেন প্রধানমন্ত্রী

নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণের কার্যক্রম গ্রহণের নির্দেশ প্রতিরক্ষা উপদেষ্টার

২ কোটি টাকা নিয়ে নারী হকির পাশে ব্র্যাক ব্যাংক

১০

সিআইডি পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবক গ্রেপ্তার

১১

হরমুজ প্রণালি ইস্যুতে ইরানের ওপর ইইউ’র নতুন নিষেধাজ্ঞা

১২

নারী ফুটবলারদের পাশে আমিনুল হক

১৩

কর্ণফুলীতে ভেসে উঠল মরদেহ

১৪

ট্রাম্পের অনুরোধে ইরানে হামলা স্থগিত করেছে ইসরায়েল!

১৫

টেস্ট দলে কি জায়গা হারাচ্ছেন শাহীন আফ্রিদি?

১৬

সাড়ে ১৭ বিলিয়ন ডলারের রপ্তানি ঝুঁকিতে বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

১৭

ইরানের আকস্মিক হামলার পর ট্রাম্প-নেতানিয়াহুর ফোনালাপ

১৮

মেয়ের ফাঁসির রায়ে খুশি বাবা

১৯

নতুন শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে ৪ বিষয় : শিক্ষামন্ত্রী

২০
X