কোম্পানীগঞ্জ (সিলেট) প্রতিনিধি
প্রকাশ : ০৮ জুন ২০২৫, ০৮:৩৪ এএম
আপডেট : ০৮ জুন ২০২৫, ০৯:৪৮ এএম
অনলাইন সংস্করণ

ঈদের ছুটিতে সাদা পাথরে পর্যটকের সমাগম

ঈদের ছুটিতে পর্যটকরা ভিড় জমান সাদা পাথরে। ছবি : কালবেলা
ঈদের ছুটিতে পর্যটকরা ভিড় জমান সাদা পাথরে। ছবি : কালবেলা

ঈদুল আজহার ছুটিকে ঘিরে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার বিখ্যাত সাদা পাথর পর্যটন কেন্দ্রে ভিড় জমিয়েছেন হাজারো ভ্রমণপিপাসু মানুষ। ঈদের প্রথম দিন থেকেই এই জনপ্রিয় পর্যটন স্পটে বাড়তে থাকে দর্শনার্থীদের আগমন।

সাদা পাথরের স্বচ্ছ জলধারা, পাহাড়ঘেরা প্রাকৃতিক সৌন্দর্য ও খোলামেলা পরিবেশ আকৃষ্ট করছে দেশি-বিদেশি পর্যটকদের। পরিবার-পরিজন ও বন্ধু-বান্ধবদের নিয়ে দূরদূরান্ত থেকে মানুষ ছুটে আসছেন প্রকৃতির এই অপার রূপ উপভোগ করতে। পর্যটকদের নিরাপত্তা ও সুশৃঙ্খলভাবে চলাচলের জন্য স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা।

পর্যটক সালমান হাদি বলেন, সাদা পাথরের প্রাকৃতিক সৌন্দর্যে মন ছুঁয়ে গেছে। ঈদের ছুটিতে এমন জায়গায় সময় কাটাতে পেরে খুব ভালো লাগছে।

স্থানীয় সাংবাদিক আব্দুল জলিল বলেন, আশা করছি এবারও পর্যটকদের ঢল নামবে। সাদা পাথর পর্যটকদের বরণ করতে প্রস্তুত।

পর্যটকদের বাড়তি চাপ সামাল দিতে অতিরিক্ত নৌযান ও গাইড সরবরাহ করা হয়েছে। তবে, অনেকেই পর্যাপ্ত অবকাঠামো ও পরিচ্ছন্নতা ব্যবস্থা উন্নয়নের দাবি জানিয়েছেন। প্রতি বছর ঈদ উপলক্ষে সাদা পাথরে বিপুলসংখ্যক পর্যটকের সমাগম ঘটে। এবারও এর ব্যতিক্রম হয়নি।

উল্লেখ্য, দুর্যোগপূর্ণ আবহাওয়া ও নিরাপত্তাজনিত কারণে এক সপ্তাহ বন্ধ থাকার পর গত ৫ জুন বৃহস্পতিবার সাদা পাথর পর্যটন এলাকাটি পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেওয়ার সিদ্ধান্ত নেয় উপজেলা প্রশাসন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুন্নাহার বলেন, পর্যটকদের নিরাপত্তায় প্রতিবারের মতো এবারও টুরিস্ট পুলিশের একটি টিম থাকবে এবং আনসার ও স্বেচ্ছাসেবী সদস্যরা থাকবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লোকসংগীত শিল্পী সোহাগের রয়্যালটির টাকা আত্মসাতের অভিযোগ

ঢাকা শহরে স্মার্ট পোস্ট বক্স বসাবে সরকার

বাজেটে যেসব পণ্যের দাম কমতে পারে 

আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ : ছাত্রলীগের ৮৪ নেতাকর্মী গ্রেপ্তার

অংশীজনদের নিয়ে আইসিএবি জনস্বার্থ ফোরামের যাত্রা শুরু

অজিদের বিপক্ষে ইতিহাস গড়ে জিতলো বাংলাদেশ

বিচারককে হাইকোর্টে তলব / হবিগঞ্জে ৫ বছরেও শেষ হয়নি ‘ধর্ষণ ও হত্যা’ মামলার বিচার

নকল ও ভেজাল খাদ্যের বিরুদ্ধে অভিযান অপ্রতুল : বিএসটিআইকে ক্যাব

ইরান ও হুথিদের পদক্ষেপের প্রশংসায় হিজবুল্লাহ

মিরপুরে বৃষ্টির হানা, খেলা না হলে কে জিতবে?

১০

শেষ ম্যাচে তারকাবহুল দল নিয়ে নামছে আর্জেন্টিনা

১১

ইসরায়েলি হামলায় লেবাননে নিহত বেড়ে ৩,৬৬৬

১২

স্থায়ী যুদ্ধক্ষেত্রে পরিণত হচ্ছে লেবানন

১৩

বাজেটে বেতন নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর

১৪

রাজশাহীতে বাড়ছে ডেঙ্গু উদ্বেগ

১৫

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে চাকরি, এসএসসি পাসেই আবেদন

১৬

চার খাতে অতিরিক্ত ৪২৬০০ কোটি টাকা ভর্তুকির চাপ : অর্থমন্ত্রী

১৭

তাপপ্রবাহ নিয়ে নতুন বার্তা

১৮

তিন নতুন জিরো : ইউনূস সরকারের তিক্ত প্রাপ্তি

১৯

অভিজ্ঞতা ছাড়াই সিটি ব্যাংকে চাকরি, আবেদন অনলাইনে

২০
X